১৪ আগস্ট ২০২৬ এ বড় শোকের সময়।
নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগারে এক নার্সের মৃত্যু আবারও অনেক যন্ত্রণা স্মরণ করিয়ে দেয়। আমরা এখনও জানিনা এ কেমন মৃত্যু? হত্যা নাকি আত্মহত্যা? শোনা যাচ্ছে কিছু ইনজেকশনের সিরিঞ্জ ইত্যাদি পাওয়া গেছে। কোন কষ্ট পেয়ে সে অসময়ে চলে যেতে বাধ্য হলো? এই রাজ্য,এই দেশ নারীদের ওপর নির্যাতন, অত্যাচার, সামাজিক অসহিষ্ণুতা, মানসিক চাপ, সব প্রতিনিয়ত দেখছে। কবে বন্ধ হবে এসব জানিনা। স্বাধীন ভারতে মেয়েদের স্বাধীনতা কি অধরাই থেকে যাবে?
গতকাল নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সের মৃত্যুর সঠিক নিরপেক্ষ তদন্তে যেন কোনো গাফিলতি না থাকে এই দাবি জানাই। তদন্তে কি পাওয়া গেল তা সুস্পষ্ট ভাবে মানুষকে জানানো হোক এই দাবিও জানাই।
পুণ্যব্রত গুণ
মনীষা আদক
তমোনাশ চৌধুরী
আহ্বায়ক, অভয়া মঞ্চ











