Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Screenshot_2026-08-14-23-25-04-13_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • August 15, 2026
  • 6:07 am
  • No Comments
একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!!
কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’ কোনো এক মৃত কর্মীর বাড়িতে হঠাৎ চলে গিয়ে হেনস্থা হলেন, আর কোথাও যাবার নামও করলেন না। গতকাল আবার প্রাক্তন ‘মহারানী’ পুলিশি হেফাজতে এক তৃণমূল কাউন্সিলারের স্বামীর মৃত্যুতে তার বাড়িতে চলে গেলেন সঙ্গে দুই সাংসদ ও ‘দলের’ আই টি সেলের সম্পাদিকা। যদিও স্থানীয় ভাবে সেখানে সে রকম কোনো বিক্ষোভ ছিল বলে জানা যায় নি(অন্তত সেই সময়ে বাড়ির সামনে তৃণমূলের জমায়েতের কোনো দৃশ্যমানতা ছিল না )। এক্ষেত্রেও এক তরফা হেনস্থা চলে কোনো ধরণের বিন্দুমাত্র প্রতিরোধ ছাড়া। আশা করি, অন্য কোনো মৃতদেহের কাছে ওনাকে ইদানীং কালে আর যেতে হবেনা। এর মধ্যে ‘যুবরাজে’র বিদেশ যাত্রার অনুমতিও বেরিয়ে গেছে। না, ভাববার কোনো কারণ নেই, উনি ঠিকই ফিরে আসবেন।
বস্তুত, এ সবই পুরো নাটক। সত্যি করে বলতে গেলে খুবই বাজে চিত্রনাট্য, এমনকি সিরিয়াল এবং এখনকার বেশির ভাগ বাঙলা চলচ্চিত্রের চিত্রনাট্যের চেয়েও ঢের বেশি জঘন্য!!
একটা কথা বলুন তো, অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগ দুটো নিয়ে বেশি হইচই করা হচ্ছে, তা কতটা গুরুতর? বাস্তবিক ক্ষেত্রে,ওর মারাত্মক সব দুর্নীতির(বস্তত উৎসস্বরূপ) তুলনায় সেগুলো তো নস্যির নস্যি তার এবং তার …..। মিটিংয়ে অন্যের সই করা বেআইনি অবশ্যই, কিন্তু বিভিন্ন সংস্থাতে কাজকর্মে তা কি খুব অপ্রচলিত? যেটা uncommon সেটা হলো প্রকাশ্যে আসা বা ধরা পড়া। আর, মেডিকেল ক্যাম্পে জোর করে লোককে আনা, প্রমাণ করা যাবে তো? অভিযোগ ক্যাম্পে ডাক্তারি ছাত্রদের দিয়ে ডাক্তারি করা হয়েছে। আমরা তো ফার্স্ট ইয়ার থেকে ‘রিলিফে’ গেছি। হ্যাঁ, সঙ্গে সিনিয়র ছাত্র থাকতো, কিন্তু ডাক্তার থাকতো খুব কম ক্ষেত্রে।
আসলে, এই অভিযোগগুলো জোর করে সামনে আনা, যাতে লোকের মনে হয় কিছু একটা করা হচ্ছে। আপ্ত সহায়ক নিয়ে নাটক কিছুদিন চললো, তার সঙ্গে বিদেশে চোখ দেখানোতে বাধা দেওয়া।
আর এই সবকিছুর আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক ব্যাপক বিশাল চুরি জোচ্চুরি ডাকাতির অভাবনীয় চক্র, যা গত দেড় দশক ধরে রাজত্ব করে গেছে এই রাজ্যে। দুর্নীতি সব জায়গায় হয় এমনকি অনেক সময়েই সর্বোচ্চ স্তরেও। কিন্তু, সর্বোচ্চ স্তর থেকেই পুরোটা সংগঠিত করার এমন উদাহরণ ভূ ভারতে পাওয়া যাবে কিনা সন্দেহ। তাও যদি আর. জি. কর. কাণ্ডের মতোই সম্পূর্ণ অন্ধকারে থেকে যায়, তাহলে আর বলার কী আছে?!!
আসলে, এরা প্রত্যেকে চরম প্রতারণা করছেন মানুষের সঙ্গে। শুধু ‘ভালো তৃণমূলরা’ই নয়, তাদের যারা সাদরে কাছে টেনে নিচ্ছেন এবং বাকি অন্যদের নিয়ে ব্যাপক ‘নাটক’ করছেন, সেই শাসক দলের নেতৃত্বও। তো, কী করা যাবে? মানুষই বা কী করবে? বা, নিচুতলার কর্মীরা, প্রতিটি রাজনৈতিক সংঘর্ষে যাদের মূল্য চোকাতে হয়েছে ঘরবাড়ি সম্মান জীবন জীবিকা দিয়ে? সত্যি, খুব খারাপ লাগে সেই মানুষদের জন্যে যারা ভীষণ ভীষণ আন্তরিক ভাবেই চেয়েছিলো, এই চোর ডাকাতের শিরোমনিদের যথাযথ শাস্তি হোক! চাওয়াটা কি সত্যিই খুব অন্যায় বা অনুচিত ছিল??
আরও অবাক লাগে অন্যান্য বিরোধী দলগুলির ভূমিকা নিয়ে। কংগ্রেসের কথা ছেড়েই দিলাম। ভোটের বেশ কিছুদিন আগে বামপন্থীরা বিভিন্ন জায়গায় তাদের মতো করে সমীক্ষা করেছিল রাজ্যজুড়ে দুর্নীতির ‘নেটওয়ার্ক’ খুঁজে বার করতে। কিন্তু, এই পর্যায়ে কোথাও কি সেভাবে তাদের এগিয়ে আসতে দেখা গেছে দুর্নীতির সুস্পষ্ট অভিযোগকে সামনে আনতে, অন্তত যেভাবে আনতেন ‘পরিবর্তনে’র আগে?! কিন্তু কেন? যখন দেখাই যাচ্ছে, বর্তমান শাসকরা ‘দুর্নীতির উৎস সন্ধানে’ আদৌ উৎসাহী নন ; তাদের অন্য অনেক ‘অ্যাজেন্ডা’ আছে। জানিনা সমস্যাটা কোথায়, তাত্ত্বিক, লোকবল না ইচ্ছার? নাকি, কেন্দ্রীয় কর্মসূচি থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা?
তো কী করা যাবে, খুব বেশি হলে দু একটা ‘টুলু মণ্ডল’ মাঝে মাঝে পাওয়া যেতে পারে, তার উপরে আর ওঠা সম্ভব না, রাজনৈতিক প্রশাসনিক কোনো ভাবেই নয়। লোকাল থানার কয়েকজন ছাড়া তো প্রায় কেউ কিছু জানতোই না। নিশ্চয়ই কিছু বলার নেই?!
টুলু মণ্ডলের কেসটাও বেশ interesting, অন্তত যা পুলিশ বলেছে। কিছু লোক ডাকাতি করতে যাচ্ছিলো, পুলিশ জিগ্যেস করলো কোথায় ডাকাতি করতে যাচ্ছে। তারা বললো এক জায়গায় অনেক টাকার খোঁজ পেয়েছে, পুলিশ গিয়ে সেই ‘খাজানা উদ্ধার’ করলো। এই চিত্রনাট্যটা কতটা বিশ্বাসযোগ্য জানিনা, তবে সঠিক হলে এই ডাকাত দলকেই ‘স্পেশাল টীম’এর মর্যাদা দিয়ে বিভিন্ন ‘গুপ্তধন’ উদ্ধারের কাজে লাগিয়ে দেওয়া উচিত। এরা পুলিশের থেকে অনেক কার্যকরী হতে পারতো!!
চাকরির একটা পর্যায়ে উত্তরবঙ্গের একটি জায়গায় রোগীর ঠিকানা দেখে একটু হোঁচট খেতে হলো, লেখা আছে ‘সাধু পাড়া’। পেশেন্ট পার্টি সামনেই ছিল, জিগ্যেস করলাম পাড়ার এরকম নামের কারণ। সে অকপটে প্রায় innocently জানালো, ‘আসলে আমাদের পাড়ার নাম ছিল চোরপাড়া। শুনতে বা বলতে খুব খারাপ লাগতো, তাই পাড়ার সবাই মিলে ঠিক করে নাম পাল্টে করে দেওয়া হলো সাধুপাড়া’। অতি সরল স্বীকারোক্তি, কিছু বলার আছে?! না, আমিও শুধু শুনে গেছি, কোনো পরিহাস করিনি। এরা তো একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ।
বরং, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে রাজনৈতিক ‘এফিডেভিট’ বলে রাতারাতি মহাচোর থেকে মহাসাধু হয়ে গেলো তার কী হবে??
আমার খুব কাছের বন্ধু সোমেন সাহা বারবার বলতো, ‘হ্যাঁরে, এ যাবে কবে?’ আমি বলতাম, “তোর আমার জীবদ্দশায় নয়’। সোমেন মারা যাবার এক বছরের মধ্যেই উনি ক্ষমতা থেকে চলে গেছেন। আমি এখনো বেঁচে আছি।
কিন্তু যদি প্রশ্ন করা হয় উনি কবে জেলে যাবেন শাস্তি পেয়ে, তাহলে উত্তর হবে ‘আমার ও ওনার জীবদ্দশায় নয়’……………
PrevPreviousঅ‍্যান্টি-ন‍্যাশন
Nextনীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যুNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

আমার শিক্ষকেরা

September 7, 2026 No Comments

★ ধর্ম কেতাবে আছে মূর্খের উপাসনার অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। ★ তা মেনে, মহা ধার্মিক আমি জ্ঞানীর মত নিদ্রাতেই সারা জীবনের অধিকাংশ সময় খরচ করেছি

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

সাম্প্রতিক পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

আমার শিক্ষকেরা

Dr. Arunachal Datta Choudhury September 7, 2026

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673347
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]