Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শেখ মহম্মদ মাফিকের মৃত্যু

FB_IMG_1787015771015
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • August 19, 2026
  • 7:37 am
  • No Comments

West Bengal Junior Doctors’ Front-এর পক্ষ থেকে বাঁকুড়ার ইন্দাসে শেখ আবদুল হাফিজের বাড়িতে হামলা এবং তাঁর পিতা শেখ মহম্মদ মাফিকের মৃত্যুর ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরের কর্মসূচিতে অংশ নেওয়ার পর এবং ১৩ আগস্ট ‘Fix the School’ কর্মসূচির মাধ্যমে করিশুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলার পরই শেখ আবদুল হাফিজের বাড়িতে হামলা হয়। পরিবারের অভিযোগ, লাঠি ও রড নিয়ে হামলায় তাঁকে এবং তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা তাঁর পিতা শেখ মহম্মদ মাফিককে মারধর করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি মাফিকের ১৫ আগস্ট মৃত্যু হয়।

পরিবারের অভিযোগে রাজনৈতিক যোগের কথা উঠে এসেছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগের প্রমাণ মেলেনি। মুখ্যমন্ত্রীও বিজেপির সঙ্গে ঘটনার সম্পর্ক অস্বীকার করে অভিযুক্তদের ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করেছেন।

আমাদের অবস্থান স্পষ্ট: রাজনৈতিক মত, আন্দোলনে অংশগ্রহণ, প্রশাসনের কাছে প্রশ্ন তোলা বা নিজের এলাকার শিক্ষা ব্যবস্থার অব্যবস্থার প্রতিবাদ করা কোনওভাবেই হামলার কারণ হতে পারে না।

পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করে আটজনকে গ্রেফতার করেছে। এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তবে তদন্ত হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্ত। রাজনৈতিক যোগ থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত করে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। আবার এমন যোগের প্রমাণ না মিললে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও একই কঠোরতা বজায় রাখতে হবে। কোনও রাজনৈতিক পরিচয় অপরাধের ঢাল হতে পারে না, আবার নিরপরাধ কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে অভিযুক্তও করা যায় না।

আমাদের দাবি:

১. শেখ মহম্মদ মাফিকের মৃত্যুর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।
২. হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে হবে।
৩. ঘটনার কোনও রাজনৈতিক যোগ থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।
৪. নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. করিশুণ্ডা প্রাথমিক বিদ্যালয় নিয়ে ওঠা অভিযোগ তদন্ত করে পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার সমস্যার সমাধান করতে হবে।
৬. আন্দোলন, প্রতিবাদ বা প্রশাসনের সমালোচনার কারণে কোনও নাগরিক যাতে হিংসার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ অপরাধ নয়। প্রশ্ন তোলা অপরাধ নয়। মতপ্রকাশ অপরাধ নয়।

গণতন্ত্রে মানুষের কণ্ঠরোধ করতে হিংসার ব্যবহার কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

West Bengal Junior Doctors’ Front স্পষ্টভাবে জানাচ্ছে—রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের ভিত্তিতেই বিচার চাই। প্রতিহিংসা নয়, নিরপেক্ষ তদন্ত চাই। ভয় নয়, নাগরিকের নিরাপত্তা চাই।

সবশেষে উল্লেখ করা প্রয়োজন যে, সম্প্রতি ঝাড়খণ্ডে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ছাত্র আন্দোলন , সেই আন্দোলনের পুলিশি লাঠিচার্জ এবং সেখানে অনশনরত ছাত্র দেবেন্দ্র নাথ মাহাতো যখন হাসপাতাল থেকে মিছিলে যোগদান করতে যান তখন এর উপর পুলিশি বলপ্রয়োগ ও শারীরিক ভাবে বাধাদান এর ছবিও আমরা দেখেছি। আমরা তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছি! আমরা ভুলিনি অভয়া আন্দোলনের কর্মীদের উপর প্রাক্তন রাজ্য সরকারের দাঁত নখ বার করা আক্রমণ! আমাদের অবস্থান খুব স্পষ্ট! ন্যায্য দাবি করা বা অন্যায়ের প্রতিবাদ করা আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার! এবং এই গণতান্ত্রিক অধিকার হরণ করার ক্ষমতা কোনো সরকার, কোনো শাসক দলের নেই, থাকতে পারে না!

PrevPreviousস্বাধীন দেশে নাগরিকের অধিকার হরণ
Nextআমরা স্তম্ভিত, শোকসন্তপ্ত এবং ভয়ঙ্কর ক্রুদ্ধNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ব্যক্তিগত পুণ্যব্রত গুণ | আনন্দভৈরবী

October 4, 2026 1 Comment

ডা. পুণ্যব্রত গুণ -কে আমরা আগে পেয়েছিলাম আনন্দভৈরবীতে। অভয়া আন্দোলন, যে আন্দোলন বলা যেতে পারে শাসকের ভিত নড়িয়ে দিয়েছিল। ‘অনাচার করো যদি / রাজা তবে

নেপালের সাম্প্রতিক বিপর্যয় প্রসঙ্গে কিছু কথা

October 4, 2026 1 Comment

নেপালের সাম্প্রতিক বিপর্যয় সম্পর্কে এতোদিনে সবাই অনেক কথা জেনে গিয়েছেন। যদিও পরপর একাধিক ঘটনার ঘনঘটায় নেপাল এখন এক শোচনীয় পরিস্থিতির কবলে । আমরা প্রত্যক্ষদর্শী ন‌ই।

জনস্বাস্থ্যের আলোকে ওষুধের বর্তমান মূল্যবৃদ্ধি (২০২৫) – পথের শেষ কোথায়?

October 4, 2026 No Comments

National Pharmaceutical Pricing Authority (NPPA) সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে , ১ এপ্রিল ২০২৫ থেকে ৯০০টির বেশি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম বাড়বে। এদের ২৫ মার্চ ২০২৫-এর বিজ্ঞপ্তিতে

ব্যর্থ হল অভয়া আন্দোলন? কেন অধরা ন্যায়বিচার?

October 3, 2026 No Comments

 

জ্বর

October 3, 2026 No Comments

বাবুয়ার জ্বর হয়েছে। বাবুয়া একলা থাকে। তার বয়স প্রায় সত্তর। সে নিজেকে বাবুয়া বলে ভাবতে ভালোবাসে। তার মা আর বাবা এই নামে ডাকত তাকে। যদিও

সাম্প্রতিক পোস্ট

ব্যক্তিগত পুণ্যব্রত গুণ | আনন্দভৈরবী

Dr. Punyabrata Gun October 4, 2026

নেপালের সাম্প্রতিক বিপর্যয় প্রসঙ্গে কিছু কথা

Somnath Mukhopadhyay October 4, 2026

জনস্বাস্থ্যের আলোকে ওষুধের বর্তমান মূল্যবৃদ্ধি (২০২৫) – পথের শেষ কোথায়?

Dr. Jayanta Bhattacharya October 4, 2026

ব্যর্থ হল অভয়া আন্দোলন? কেন অধরা ন্যায়বিচার?

Dr. Debashis Halder October 3, 2026

জ্বর

Dr. Arunachal Datta Choudhury October 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

685387
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]