সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু।
আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের নিচের অংশে পায়ের দিকে বেশি মশা কামড়ায়। এর পেছনে একাধিক বৈজ্ঞানিক কারণ আছে। প্রথমত: কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব মাটির কাছাকাছি বেশি থাকে কারণ এটি বাতাসের থেকে ১.৫ গুণ বেশি ভারী। এই গ্যাসে মশা বেশি আকৃষ্ট হয়, দ্বিতীয়ত আমাদের অনেকেরই পায়ে গন্ধ হয়, এর কারণ ব্রেভিব্যক্তেরিয়াম নামক জীবাণুর উপস্থিতি। তৃতীয়ত এডিস ইজিপ্টাই এবং এডিস এলবোপিকটাস, ডেঙ্গু বহনকারী এই দুই মশাই খুব নিচু পথ দিয়ে উড়তে পছন্দ করে (লো ফ্লাইং)। এরা মূলত গোড়ালি তে কামড়াতে সবচেয়ে বেশি পছন্দ করে।
এডিস বা ডেঙ্গুর মশার আরেকটা বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে। এরা ডে বাইটার, দিনের বেলায় কামড়ায় মূলত সূর্যোদয় ও সূর্যাস্তের সময়। ওই বিকেল সন্ধ্যার দিকটায় ছোট ছোট ছেলেপুলে স্কুল থেকে বাড়ি ফেরে। তাদের অনেকেই হাফ প্যান্ট বা স্কার্ট পরে। অর্থাৎ তাদের নিম্নাংগের অনেকটাই অনাবৃত থাকে সেই সেই না ঢাকা শরীরের অংশ মশার আদর্শ লক্ষ্য স্থল। এটা আটকাতে যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক যেমন ফুলপ্যান্ট, সালোয়ার ইত্যাদি হল আদর্শ পোশাক বিধি। আমাদের মতো গরমের দেশে এরা মেনে চলা হয়তো কিছুটা মুশকিল। কিন্তু বিজ্ঞান মানলে আপনাকে ওই পোশাক বিধি মানতে হবে।











