Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হোক।

832962288_1638847144562235_2001971607642989557_n
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • October 7, 2026
  • 6:23 am
  • No Comments
লাল জামা, Shining টাক, Threat Culture নিপাত যাক’
অভয়া আন্দোলনের অন্যতম বহুল ব্যবহৃত স্লোগান হয়ে উঠেছিল এইটা, এর কেন্দ্রে ছিল কুখ্যাত থ্রেট সিন্ডিকেট এর অন্যতম কিংপিন অভীক দে। লাল জামা পরে ৯ অগস্ট সকাল থেকে আরজি করে উপস্থিত ছিল এই অভীক দে, সেমিনার রুমের ভিতরে তাঁর উপস্থিতির বহু ফুটেজ প্রকাশ্যে এসেছিল। এমনকি পরিস্থিতি বেগতিক বুঝে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি (অধুনা সাসপেন্ডেড) সাংবাদিক সম্মেলন করে তাঁকে Fingerprint Expert বলে দাবি করেন,যা আরও প্রশ্নের জন্ম দেয় জনমানসে। দিনের পর দিন বর্ধমান মেডিক্যাল কলেজ সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে তাঁর বিরুদ্ধে Threat Culture চালানো, প্রভাব খাটানো এবং ছাত্রছাত্রী ও চিকিৎসকদের উপর চাপ সৃষ্টির অভিযোগ সামনে আসে।
এরপর সামনে আসে আরও ভয়াবহ অভিযোগ। করোনা আবহে প্রয়োজনীয় Rural Service না করেই মিথ্যে বা প্রশ্নবিদ্ধ নথির মাধ্যমে সেই Service Quota ব্যবহার করে সার্জারি বিভাগের Postgraduate Seat হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভয়া আন্দোলনের অভিঘাতে এই বিষয়েও তদন্ত হয় এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা সামনে এলেও তা কার্যকর হয়নি। দ্বিতীয় দফার তদন্তে বর্ধমানের অনাময় হাসপাতালে তাঁর কাজ করার দাবির সমর্থনে প্রয়োজনীয় নথি ও বাস্তব কাজের প্রমাণ নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে। হাসপাতালের সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের বক্তব্যও তদন্তে বিবেচিত হয়।
আমরা বর্তমান সরকারের কাছে ২৪ সেপ্টেম্বর দাবি সনদ পেশ করার সময়ও স্পষ্টভাবে দাবি জানিয়েছিলাম, আরজি কর কাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সমস্ত ফাইল খুলে দেখতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে দায়ীদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তার দু’দিন পরেই এল স্বাস্থ্য দফতরের নোটিশ, অভীক দে-র Trainee Reserve (TR) Post বাতিল করা হল।
কিন্তু এখানেই প্রশ্ন শেষ নয়, বরং এখান থেকেই আরও বড় প্রশ্নের শুরু। যে Rural Service-এর নথি ও যোগ্যতার ভিত্তিতে একজন চিকিৎসক Service Quota-য় স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পেয়েছিলেন, সেই ভিত্তিই যদি তদন্তে অগ্রহণযোগ্য বা অসত্য বলে প্রতীয়মান হয়, তাহলে সেই Service Quota Admission-এর বৈধতা নিয়ে সিদ্ধান্ত হবে না কেন? TR Post বাতিল হওয়া সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু সেই TR-এর ভিত্তিতে পাওয়া PG Seat-এর বৈধতা নিয়েও স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। আর যে সমস্ত আধিকারিক, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের নথি, অনুমোদন ও ছাড়পত্রের ভিত্তিতে এই সুবিধা তৈরি হয়েছিল, তাঁদের সকলকে তদন্তের আওতায় আনতে হবে।
এর পাশাপাশি রয়েছে West Bengal Medical Council-এর প্রশ্ন। ব্যাপক ছাপ্পা, ভোট রিগিং ও অনিয়মের অভিযোগে যে কাউন্সিল গঠিত হয়েছে বলে অভিযোগ এবং যার বৈধতা নিয়ে আদালতে আইনি লড়াইও চলছে, সেই কাউন্সিলের প্যানেলেও জ্বলজ্বল করেছে অভীক দে-র নাম। একটি চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থাই যদি প্রভাব, অনিয়ম ও পক্ষপাতের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায় ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে কীভাবে?
WBJDF-এর দাবি
১. অভীক দে-র Service Quota-য় PG Admission-এর বৈধতা নিয়ে অবিলম্বে স্পষ্ট সিদ্ধান্ত প্রকাশ করতে হবে।
২. TR বাতিলের সঙ্গে Service Quota Admission-এর সম্পর্ক স্পষ্ট করে লিখিত নির্দেশিকা প্রকাশ করতে হবে।
৩. সংশ্লিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট, সুপারিশ এবং তার ভিত্তিতে গৃহীত পদক্ষেপ জনসমক্ষে আনতে হবে।
৪. যে সমস্ত আধিকারিক, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের নথি, অনুমোদন ও ছাড়পত্রের ভিত্তিতে এই Service Quota সুবিধা তৈরি হয়েছিল, তাঁদের ভূমিকা তদন্তের আওতায় আনতে হবে।
৫. West Bengal Medical Council-কে ঘিরে ওঠা দুর্নীতি, অনিয়ম ও নির্বাচন সংক্রান্ত অভিযোগের স্বাধীন, স্বচ্ছ ও সময়বদ্ধ তদন্ত করতে হবে।
৬. কোনও রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক প্রভাব বা ব্যক্তিগত ঘনিষ্ঠতা যেন চিকিৎসা শিক্ষার সুযোগ কিংবা নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে হবে।
Threat Culture-এর বিরুদ্ধে লড়াই মানে শুধু একজন বা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়। স্বাস্থ্যব্যবস্থায় প্রভাব, পক্ষপাত এবং প্রশাসনিক প্রশ্রয়ের যে কাঠামো এই সংস্কৃতিকে টিকিয়ে রাখে, তারও অবসান প্রয়োজন।
আমাদের অবস্থান স্পষ্ট।
আমরা কারও বিরুদ্ধে প্রতিহিংসা চাই না। আমরা চাই একই নিয়ম সবার জন্য প্রযোজ্য হোক। যদি নিয়ম ভাঙা হয়ে থাকে, ব্যক্তি যতই প্রভাবশালী হোন, ব্যবস্থা নিতে হবে। যদি প্রশাসনিক অনিয়ম হয়ে থাকে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। আর যদি কোনও অভিযোগ ভিত্তিহীন হয়, স্বচ্ছ তদন্তের মাধ্যমে সেটিও স্পষ্ট করে দিতে হবে। কারও রাজনৈতিক বা প্রশাসনিক পরিচয় নয়, প্রমাণ, নিয়ম ও আইনের ভিত্তিতেই সিদ্ধান্ত হোক।
Threat Culture নিপাত যাক।
প্রভাবের রাজনীতি নিপাত যাক।
স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হোক।
PrevPreviousবিচার চাওয়া কোনো অপরাধ নয়
Next২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

বিচার চাওয়া কোনো অপরাধ নয়

October 6, 2026 No Comments

আমরা কেন গিয়ে অনুনয় করব – “আমাদের মামলা তুলে নিন”? প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলা দরকার। অভয়ার ন্যায়বিচারের আন্দোলনে আমরা যে ক্ষুদ্র অংশটুকু নিতে

শামীম আহমেদের উপর হামলার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেফতার চাই।

October 6, 2026 No Comments

কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মী শামীম আহমেদের উপর বিজেপি-আরএসএস গুন্ডাদের আক্রমণের তীব্র ধিক্কার জানাই। রাজ্যজুড়ে শাসকদলের গুন্ডারাজ ও ফ্যাসিবাদী কায়দায় হামলার বিরুদ্ধে

গুণ্ডামি অথবা ‘অভয়া’ ধর্ষণ: বিজেপি-র কাছে সুবিচার আশা করা যায় তো!

October 6, 2026 No Comments

(এক) সংসদবাদী রাজনীতির জগতে এক অদ্ভুত হাস্যকর কারবার চলছে! যুগযুগ ধরে যে অর্থনৈতিক-রাজনৈতিক অবস্থার জন্য বাংলায় তথা ভারতবর্ষে সবরকম সমস্যার জন্ম ও বৃদ্ধি, সেই একই

সাম্প্রতিক পোস্ট

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হোক।

West Bengal Junior Doctors Front October 7, 2026

বিচার চাওয়া কোনো অপরাধ নয়

West Bengal Doctors Forum October 6, 2026

শামীম আহমেদের উপর হামলার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেফতার চাই।

West Bengal Junior Doctors Front October 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

686529
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]