৪ অক্টোবর ২০২৬
৩ রা অক্টোবর ২০২৬, আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর, দুষ্কৃতীদের হামলার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই।
রাজ্যের নানা প্রান্তের নির্যাতিতা অভয়াদের পাশে থাকেন শামিম আহমেদ। বহু সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। এইরকম একজন মানবদরদী আইনজীবীর ওপর অকারণ আক্রমণ, প্রশাসনের ব্যর্থতা প্রকাশ করে। প্রশাসনের মদত ছাড়া এই দুষ্কৃতীরা,এত সাহস পায় কি করে?মতপ্রকাশের অধিকার, যাতায়াতের অধিকারও কি থাকবে না এই রাজ্যে?
শারীরিক আক্রমণ বাংলার সংস্কৃতি হতে পারে না। এই আক্রমণকারীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া হোক এই দাবি জানাই। আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে। নাহলে আইনের শাসন সুদূরের স্বপ্ন হয়ে থেকে যাবে, প্রতিষ্ঠিত হবে না কোনোদিন. .










