৮ অক্টোবর ২০২৬
কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ করে দুষ্কৃতীরা। বাড়ির সিসিটিভি ভাঙা, মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভাঙা, অশ্রাব্যভাষায় গালিগালাজ করা, কিছুই বাকি রাখে নি তারা। এ কোন বর্বর সমাজের দিকে এগোচ্ছে এ রাজ্য?
বিকাশরঞ্জন ভট্টাচার্য অভয়াদের পাশে,নির্যাতিতাদের পাশে আজীবন থেকেছেন। অভয়া আন্দোলনে তাঁর পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে আন্দোলনকারীদের পথ দেখিয়েছেন, আইনের সাহায্যে বহু অসহায় মানুষকে রক্ষা করেছেন সব সময়। তাঁর ওপর এই আক্রমণ প্রকৃতপক্ষে আইনের পথ বন্ধ করার প্রচেষ্টা।
তীব্র ধিক্কার জানাই। অবিলম্বে দুষ্কৃতীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।











