Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নানা পাটেকর চলে গেলেন

Screenshot_2026-10-09-07-08-35-06_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • October 9, 2026
  • 7:11 am
  • No Comments

আমরা, যারা গত শতকের সাতের দশকে জন্মেছি, তাদের সিনেমা দেখার গল্পটা একটু অদ্ভুত। আমরা বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই উত্তমকুমার প্রয়াত – তারুণ্যে পৌছাতে পৌঁছাতে দেখছি উত্তমোত্তর বাণিজ্যিক বাংলা ছবির বাতি জ্বালিয়ে রাখছিলেন যে অঞ্জন চৌধুরী ও রঞ্জিত মল্লিক (হ্যাঁ, স্বনামধন্য সমাজসেবী তথা রাজনীতিক কোয়েল মল্লিকের পিতৃদেব), তাঁরাও হাল ছেড়ে দিয়েছেন – ভিক্টর ব্যানার্জি টুকটাক হিট দিচ্ছেন – তাপস পাল ও চিরঞ্জিৎ তো বলাই বাহুল্য, যদিও সেসময় তাঁরা অস্তাচলের পথে – হিট ছবির কথা বলতে গেলে প্রসেনজিৎ অতি অবশ্যই – হতাশ সৌমিত্র এমনকি মোটা দাগের ভিলেনের রোলও করছেন – নায়িকাদের মধ্যে বলার মতো এক ও একমাত্র ঋতুপর্ণা, আর হ্যাঁ, কিছুটা দেবশ্রী ও শতাব্দী – মোদ্দা কথা, টিকিট কেটে সিনেমা দেখার বয়সে পৌঁছে দেখলাম, শিক্ষিত মধ্যবিত্ত আর বাংলা ছবি দেখতে হল-এ যায় না।

হিন্দি সিনেমার হালও খুব একটা বলার মতো নয়। টপ ফর্মের অমিতাভ অনেক আগেই অস্তমিত – স্কুলজীবনে হল-এ গিয়ে বলিউডি ছবি না দেখলেও মাইকে-বাজা গানের সুবাদে জানতাম, মিঠুন আর জিতেন্দ্ররই বাজার – অবশ্য সেসব ছবি হিট হওয়ার পেছনে নায়কের ভূমিকা কতখানি আর কতখানি বাপ্পি লাহিড়ীর, তা হলফ করে বলা মুশকিল। গল্প বলতে সবই বেশ প্রেডিক্টেবল – টিকিট বিক্রি হয় নাচ-গান-ফাইটিং-এর সুবাদে। মিঠুনের বয়স হয়ে যাবার পর খানিকটা বন্ধ্যা সময় – অনিল কাপুর অবশ্য ছিলেন (ইনি ঠিক কবে থেকে হিরো হলেন, মনে পড়ে না – ইংরেজ আমল থেকে বোধহয়) – আর মাধুরী তো একাই একশ।

তো এর মধ্যেই আচমকা দুখানা ছবি এসে হিসেব বদলে দিল। ‘কয়ামত সে কয়ামত তক’ আর ‘ম্যায়নে পেয়ার কিয়া’ – তারপর আবার একই, অর্থাৎ ওই দুই ছবির মডেলে একের পর এক ছবি।

মোটের উপর, ভালোয়-মন্দয় মিলিয়ে-মিশিয়ে সবই বেশ প্রেডিক্টেবল ছিল – কিন্তু, বলিউডি ছবিতে, সাতের দশকের সেলিম-জাভেদ-অমিতাভ ট্রায়োর মতোই, বড়সড় একটা ঝাঁকুনি এলো আমাদের ওই এগারো-বারো ক্লাস পার হওয়ার মুখেই। শাহরুখ খান। এবং নানা পাটেকর।

এবং “রাজু বন গ্যয়া জেন্টলম্যান” – এই দুই ডিসরাপ্টারের যুগলবন্দী!

নানা পাটেকর অবশ্য তার ঢের আগে থেকেই বিখ্যাত। ‘অঙ্কুশ’ বা ‘অন্ধ-যুধ্‌’ তো বটেই, ‘প্রহার’-এরও গুণমুগ্ধ দর্শক ছিল – আর, অবিস্মরণীয় ‘পরিন্দা’!! ‘থোড়া সা রুমানি হো যায়ে’ দেখলে তো নানা-কে না ভালোবেসে পারা যায় না, সত্যিই। তো niche fanbase বলতে যা বোঝায়, তা নানা-র ছিল আগে থেকেই – কিন্তু ‘রাজু বন গ্যয়া জেন্টলম্যান’-এর জয় চরিত্রটিই নানা-কে এক্কেবারে জনগণের সুপারস্টার বানিয়ে দিল। হিরো নন, কিন্তু যাঁকে দেখতে লোকে হল-এ যায়।

আমাদের উঠতি তারুণ্যের বয়সে এমন ছেলেপিলে খুঁজে পাওয়া কঠিন ছিল, যে নানা পাটেকরের ফ্যান নয়, যে নানা-র ছবি দেখতে যায় না।

মুশকিল হলো, ওই একটি ‘জয়’ চরিত্রেই তিনি আটকে গেলেন। তাড়াতাড়ি ও অনর্গল কথা বলা, এবং অদ্ভুত কিছু ম্যানারিজম। তবে ফ্যান যেহেতু, সেহেতু ব্যাপারটা সেসময় খারাপ লাগত না। নানা-র সিনেমা রিলিজ করলেই দেখে ফেলতাম। গিয়ে হতাশ হইনি বিশেষ। দুই অননুকরণীয় ডায়লগবাজ – রাজ কুমার ও নানা পাটেকর – তাঁদের যুগলবন্দী ‘তিরঙ্গা’ (ফার্স্ট হাফ, বিশেষত) তো দুর্ধর্ষ লেগেছিল – কিন্তু, তারপর যা হয়, পুনরাবৃত্তি এবং পুনঃ-পুনঃ-পুনরাবৃত্তি আমার মতো ডাইহার্ড নানা-ফ্যানকেও ক্লান্ত করে ফেলল।

তারই মধ্যে কিছু ছবির নানা পাটেকর মনে দাগ রেখে যেত। তত হিট নয়, এরকম কিছু ছবি – যেমন ‘গুলাম-এ-মুস্তাফা’। অথবা ‘অগ্নিসাক্ষী’।

পরের দিকের ছবিতে নানা নিজেকে অনেকখানিই পাল্টে নিয়েছিলেন। ‘ট্যাক্সি নম্বর ৯২১১’’, ‘অপহরণ’’, ‘আব তক ছাপ্পান্‌’। ভালো লাগত – আবার সেই পুরনো নানা-কে খুঁজে না পেয়ে একধরনের নস্ট্যালজিক মনখারাপ হতো।

কিন্তু চমৎকৃত হয়ে গেছিলাম ‘ওয়েলকাম’ দেখে। কন্ট্রোল… কন্ট্রোওল… আহা, কী অসামান্য অভিনয় – কী আশ্চর্য কমিক টাইমিং! এ ছবি এতবার দেখেছি, প্রতিবারই নানা-কে দেখে নতুন করে মুগ্ধ হই – বারবার ভাবি, এমন অভিনেতাকে কেন আরও বেশী করে এমন রোল দেওয়া হয়নি – একসময় নানা পাটেকর একই ধরনের রোলে অজস্রবার অভিনয় করে দর্শককে ক্লান্ত করে দিয়েছিলেন, কিন্তু সেটা যদি ‘ওয়েলকাম’-এর রোলটা হতো?

নানা পাটেকর চলে গেলেন। আজ।

এক মচ্ছর, এক মচ্ছর সালা আদমি কো হিজরা বানা দেতা হ্যায়
এক খটমল পুরি রাত কো অপাহিজ কর দেতা হ্যায়…

‘যশবন্ত’-এ নানা-র মুখে এই ডায়লগ ক্যাসেটবন্দী হয়ে মাইকেও বাজত।

কিন্তু… এক নয়, অনেক – অনেক অনেএএক ককরোচ একজোট হলে রাষ্ট্রব্যবস্থাকে ঠিক কী করতে পারে, তা পুরোপুরি দেখতে পাবার আগেই নানা পাটেকর চলে গেলেন।

PrevPreviousপৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।
Nextএবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 2 Comments

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

নানা পাটেকর চলে গেলেন

Dr. Bishan Basu October 9, 2026

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688349
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]