Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভয় পেয়ো না, ভয় পেয়ো না

IMG-20200324-WA0004
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • April 2, 2020
  • 9:03 am
  • No Comments

অনেক চেষ্টা করেছিলাম, নেগেটিভ থাকতে, মা কালীর দিব্যি বলছি, কিন্তু পজিটিভ হয়ে গেলাম। আর একবার যখন পজিটিভ হয়ে গেছি তখন আমি একা কেন পজিটিভ থাকবো, এটা এখন সবার মধ্যে ছড়াবো। আমি খাঁটি বাঙালি, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা আমার জন্মগত অধিকার। পড়ে নিন কী করে আপনি পজিটিভ হবেন আর অন্যকে পজিটিভ করবেন। আর সরকারের কাছে বেশি কিট নেই, আপনাকে ধরতেও পারবে না।

অনেকেই আছেন, যারা এমনিতেও দিনের পর দিন হয়তো ঘরের বাইরে বেরোন না। কিন্তু কোভিড-১৯ বা করোনার জন্য লকডাউন হওয়ার পর তারাও মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ছেন। আর যারা রোজকার কাজে বেরতেন তাদের অবস্থা তো আরও কাহিল। সময়েই যেন কাটতে চাইছে না। তার ওপর আছে বিভিন্ন বিভ্রান্তিকর খবর। ‘লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত্রের সংখ্যা’ – পাঁচ মিনিট অন্তর এই খবর শুনলে করোনার আগে করোনারি আর্টারি বন্ধ হয়ে আপনি পটল তুলবেন। তখন ফ্রিজে জমানো খাবারের কী হবে ! এই সব কারণে কিছু আবেগ ও আচরণগত সমস্যা হচ্ছে বা হতে পারে। যেমন –

• ভবিষ্যতের কথা ভেবে উদ্বেগ ও দুশ্চিন্তা।
• হাঁচি, কাশি বা গলা ব্যথা হলেই অসুখের দুর্ভাবনা মাথায় চেপে বসা।
• আগামী দিনে কী হবে সে আশংকায় প্রয়োজনের অতিরিক্ত জিনিস মজুতের চিন্তা।
• সোশ্যাল মিডিয়া ও নানারকম খবরের প্রতি বেশি মন দেওয়া।
• আরও বেশি করে মুখ বা নাকে হাত দেওয়া।

ভয় নেই আপনার দলে আমরাও আছি। তাই নো নেগেটিভ চিন্তা, শুধু পজিটিভ ভাববো।

এইভাবে বাজারে গেলে আর চায়ের দোকানে গুলতানি মারলে দুদিন বাদে অন্য রকম ভাবতে হবে।

যাঁদের সংক্রমণ হয়েছে তাদের সমস্যা হল-
• অসুখের ভয় ও আইসোলেশন এড়ানোর জন্য রোগ লুকিয়ে রাখা।
• অসুখ হওয়ার জন্য নিজেকে দোষী ভাবা।
• নিজের অসুখ অন্যদের মধ্যে ছড়ানোর জন্য পাপবোধ। সবার যদিও হয়না।
• ভবিষ্যতে কী জটিলতা দেখা দিতে পারে তা নিয়ে উদ্বেগ ও প্যানিক।
• পরিবারের অন্যদের জন্য অহেতুক দুশ্চিন্তা।

আর আপনি যদি না ঘর কা না ঘাট কা হন, তাহলে
সন্দেহভাজন রোগীদের সমস্যা-
• আলাদা থাকার জন্য একঘেয়েমি ও একাকীত্ব
• পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে অহেতুক চিন্তা
• অসুখ বহন করা বা রোগে আক্রান্ত হওয়ার জন্য নিজেকে অপরাধী ভাবা।
• নিজের বা পরিবারের কাজ করতে না পারার জন্য অপরাধবোধ।

এই যে আমি এত বাতেলা মারছি, আমারও ভয় আছে। আমাদের তো আবার রেনকোট পরে হা ডু ডু খেলতে হবে।

আমাদের ভয়ের কারণ

  • বেশি পরিমাণ রোগী ও যন্ত্রপাতির অপ্রতুলতা নিয়ে কীভাবে কাজ করবেন তা নিয়ে উদ্বেগ।
  • নিজের ভূমিকা ও কর্মদক্ষতা নিয়ে উদ্বেগ।
  • দীর্ঘ সময় একনাগাড়ে কাজ করা ও জটিল রোগীদের দেখাশোনা করার জন্য নিজের যত্ন না করতে পারা থেকে হতাশা।
  • নিজেকে দোষারোপ করা।
  • যে কোনও সময়ে কিছু খারাপ ঘটতে পারে সে আশঙ্কা করা।

তাই আমিও পজিটিভ হয়ে গেলাম।

এজন্য যা যা করণীয়
• সবরকম জল্পনা ও গুজব এড়িয়ে যাওয়া।
• ভালো করে বারবার সাবান দিয়ে হাত ধোয়া ও সামাজিক ভাবে অন্যদের সঙ্গে মেলামেশা না করা।
• নিজেকে সক্রিয় রাখা।
• ব্যালান্সড ডায়েট এর দিকে নজর দেওয়া। কম খেলে কেউ মরে না, খরচ ও কমে।
• শিশু ও পড়শীদের কাছে নিজেকে একজন রোল মডেল হিসাবে তুলে ধরা। সেলিব্রিটি দের মতো নয়। যাদের সিনেমা আর খেলা নিয়ে মাতামাতি করলেন তাদের কি আর এখন দেখতে পাচ্ছেন?
• গুজবে কান না দেওয়া ও তা অন্যদের সঙ্গে শেয়ার না করা।
• কাজ ও বিশ্রামের সামঞ্জস্য রেখে চলা।
• সহানুভূতির সঙ্গে অন্যর সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা করা।
• পরিবারে বয়স্ক ব্যক্তিদের বেশি যত্ন নেওয়া।
• নিজের হবি ও রোজকার রুটিনকে নতুন রূপ দেওয়া।
• বন্ধু-বান্ধব, আত্মীয়দের সঙ্গে ফোনে যোগাযোগ রাখা।

কী, পড়তে পড়তে পজিটিভ হয়ে গেলেন তো! এবার খাঁটি বাঙালির মতো অন্যকেও পজিটিভ করে দিন। জিত আমাদের।

PrevPreviousগ্যালাক্সিটা আসলে ছানার পায়েস- বিশ্ব অটিজম দিবসে এক বিস্ময় বালক রুকুর গল্প
Nextনিধিরাম সর্দারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624866
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]