Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘাসজন্ম তৃতীয় পরিচ্ছেদ

Oplus_131072
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • November 15, 2026
  • 6:42 am
  • No Comments
সেই ঝড়ের সন্ধেরাতের মিনিট সাতেক সময় ছিল বীথির এতদিন বাঁচা বেরং জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সাত মিনিট!
মুকুন্দর ঘামে আর বৃষ্টিতে ভেজা শার্টের সঙ্গে লেপ্টে ওর শরীরের তীব্র পুরুষালি ঘ্রাণ অন্তরাত্মায় ভরে নিতে নিতে, ওর কোমর জড়িয়ে, আকস্মিক অন্তরঙ্গ স্পর্শের রোমাঞ্চ নিজের প্রতিটি রোমকূপ দিয়ে অনুভব করতে করতে, অনুপলগুলো কখন যেন ঝুপ করে ফুরিয়ে গেল।
বাইক থামিয়ে মুকুন্দ বলল, “এসে গেছি”।
নামতে ইচ্ছে করছিল না বীথির, তবু নামতে হলো। নামতেই হয়। ঠিক তক্ষুণি বিজলি ফিরে এলো পুবপাড়ায়। ভাগ্যিস!
বাড়ির সামনের ল্যাম্পপোস্টের মিটমিটে আলোয় মুকুন্দর মুখখানা ভাল করে দেখার সুযোগ হলো বীথির।
কি ছিল সেই দৃষ্টিতে? বিস্ময়, বিরক্তি, ব্যঙ্গের সঙ্গে কিছুটা করুণাও মেশানো ছিল বুঝি। মুকুন্দর চোখ যেন বলতে চাইছিল – আধবুড়ি মাগী, এখনও রস কত!
মুখে অবশ্য কিছু বলেনি মুকুন্দ। বীথিকে নামিয়ে শুকনো গলায় ‘চলি’ বলেই গর্জন করে বাইকে স্টার্ট দিয়েছিল সে। প্রয়োজনের চেয়ে সামান্য বেশী আওয়াজ করেই যেন বেরিয়ে গিয়েছিল মোটরবাইকটা।
নাঃ, ছাদে আর দাঁড়ানো যাচ্ছে না, এত তাত। তেলচিটে চুলগুলো রোদে না শুকোলে একটা গুমো গন্ধ হয়। লজ্জায় ভাইপো দুটোকে শ্যাম্পু আনার কথা বলতে পারে না বীথি। কতদিন মাথা ঘষা হয়নি – গন্ধ তো হবেই। আজ রাতে টেলারিং শপ থেকে ফেরার সময় মোড়ের মাথার স্টেশনারি থেকে চারটে শ্যাম্পুর পাতা কিনতেই হবে। শুধু নিজের জন্য নয়, ভাইবৌ দুটোর জন্যও আনতে হবে দু’পাতা। আহা ওদেরও তো শখ আবদার বলে কিছু আছে? নাকি গরিব রেল হকারের বউদের ওটুকুও থাকতে নেই?
আলসে ছেড়ে চলে আসছিল বীথি। একটা গোলমালের আওয়াজে মুখ ফিরিয়ে তাকাল। নস্করদের পাকা বাড়িটার পাশে একটা নাবাল পতিত জমি, তার ওধারে একটা বড় বাঁশঝাড় – গ্রীষ্মের সন্ধেয় ভারি মনোরম ঝিরিঝিরি বাতাস বয় ওদিক থেকে। বাঁশঝাড়টার দক্ষিণ দিকে কয়েকটা বাড়ি ঘেঁষাঘেষি, জড়ামড়ি করে দাঁড়িয়ে রয়েছে – মাছওয়ালা গোরা, ইলেকট্রিক মিস্তিরি সোমেন, হার্ডওয়্যারের অপুদের বাড়ি। ওদিক থেকেই একটা চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে না? পাড়াগেঁয়ে কৌতূহলে আলসের ওপর শরীরটা অর্ধেক ঝুঁকিয়ে দেয় বীথি। কী হল আবার? গ্রাম্য কোঁদল বলে তো মনে হচ্ছে না। মেয়েদের গলা নয়, পুরুষকণ্ঠের চিৎকার শুনতে পাচ্ছিল সে। কেমন বিলাপের মতো, হাহাকারের মতো গলা – মনে হচ্ছিল বীথির।
হঠাৎই তার কৌতূহলী নজরের সুমুখ দিয়ে ওই বাড়িগুলোর সামনে থেকে ছিটকে বেরোলো একটা বাইক। পলায়নপর অপরাধীর ক্ষিপ্রতায় কাঁচা রাস্তায় ধুলোর ঝড় তুলে বিদ্যুদ্বেগে বেরিয়ে গেল তার বিস্মিত চোখের উপর দিয়ে।
ছাদের আলসের ধারে থমকে দাঁড়িয়ে থাকে বীথি। বাইকটা যে তার ভীষণ পরিচিত!
বিকেলবেলা সব বন্ধুরা যখন খেলার মাঠে হুটোপুটিতে ব্যস্ত তখন বৃষ্টি নিঃসাড়ে ফেরার পথ ধরল। না, সে এখন বাড়ি ফিরবে না। শীতলামন্দিরের পাশের গলিটা দিয়ে কিছুটা হেঁটে বাউরিপাড়া পেরিয়ে, সাহাবাবুদের বন্ধ চালকল ছাড়িয়ে, বনতুলসী আর আগাছায় ঘেরা যে রাস্তাটা পুবপাড়া শ্মশানের দিকে চলে গিয়েছে, সকলের চোখ এড়িয়ে সেই রাস্তাটায় গিয়ে পড়ল বৃষ্টি।
শ্মশান গঙ্গার ধারে। এদিকে পাকা ঘাট নেই। কাদামাখা আঘাটায় ক’টা ডিঙিনৌকো বাঁধা থাকে। শ্মশানের দিকটায় না গিয়ে, ঘেসো পাড় বরাবর কিছুটা হেঁটে একটা বুড়ো বটগাছের কাছাকাছি এসে থামল বৃষ্টি।
বটগাছটাকে সে ভালদাদু বলে ডাকে।
ওর একটা মোটা শিকড়, মাটি থেকে কিছুটা উঁচু, তার ওপর বসতে খুব ভাল লাগে বৃষ্টির। মনে হয় ভালদাদু ওর জন্য মাথার ওপর ছাতা আর বসার জন্য পিঁড়ি পেতে রেখেছে। দূরে গঙ্গার ঘোলা জলে রোদ পড়ে ঝিকোয়, কেমন শনশন করে হাওয়া দেয়, দু’একটা জেলেনৌকো ধীরে ধীরে চলে যায় — যেন ওদের ইস্কুল যাওয়ার, দোকান খোলার, রান্না চাপানোর তাড়া নেই কোনও। দেখতে ভারি ভাল লাগে বৃষ্টির। মাঝে মাঝে শ্মশানের দিক থেকে হরিধ্বনির চিৎকার ভেসে আসে – ওর কিন্তু একটুও ভয় করে না।
একদিন ও ভালদাদুকে জিজ্ঞাসা করেছিল –”আচ্ছা দাদু, আমি কি খুব অদ্ভুত?”
অদ্ভুত শব্দটা ও সেইদিন ইস্কুলে শিখেছিল। ভালদাদু মাথা নাড়িয়ে নাড়িয়ে কি যে জবাব দিয়েছিল – ও বুঝতে পারেনি ঠিক।
আজকাল বৃষ্টির কিচ্ছু ভাল লাগে না। মায়ের সাজগোজ, বাবার অনেক রাত অবধি দোকানে থাকা, চকলেট আর টফি নিয়ে বাইককাকুর রোজ রোজ তাদের বাড়ি আসা – কিচ্ছু না। এমনিতে চকলেট খেতে সে ভালই বাসে, কিন্তু বাইককাকুর মুখের ওই বিচ্ছিরি চটচটে হাসিটা তার একটুও পছন্দ হয় না, কেমন ভয় ভয় করে। আজকাল বাইককাকু এলেই মা কোনও না কোনও অছিলায় তাকে বাইরে পাঠিয়ে দেয়, লক্ষ্য করেছে বৃষ্টি।
”যা তো, পোস্ত ফুরিয়েচে, লক্ষ্মণের দোকান থেকে একশো পোস্ত নিয়ে আয়—”,
”ও মা, আজ তিনদিন হয়ে গেল জরিপেড়ে তাঁতটা ইস্তিরি করতে দিলাম বিশুকে – কি বেআক্কেলে ছেলে, দোকানেই ফেলে রেকেচে, যা তো মা, এট্টু নিয়ে আয় দিকিনি–” কিংবা, ”মানুকাকিমা সেদিন পলতার বড়া খেতে চাইল – ওনার ছেলের বউ না কি রাঁধতেই জানে না। আমি আজ ভেজেচি, ক’টা বড়া দিয়ে আয় তো রে তোর ঠাকমাকে—”,
এমনতরো নানান ফরমাস শুনতে অভ্যস্ত হয়ে গেছে সে। একটুও ভাল লাগে না তার।
আগে বৃষ্টি মা-বাবার ঝগড়া শুনতে শুনতে ঘুমোতে যেত। ঠিক ঝগড়া নয় – তার মুখচোরা বাবা ঝগড়া ভাল করতে পারে না, মা-ই চেঁচাত বেশি। গত কয়েকদিন ধরে সেই চেঁচামেচিও বন্ধ। বাবা আর মায়ের মধ্যে কথা হয় না আর। উপলক্ষ যে বাইককাকু – সেটা বুঝতে বিশেষ অসুবিধে হয়নি তার।
কয়েকদিন আগের সাংঘাতিক গণ্ডগোলটা অনেকদিন মনে থাকবে বৃষ্টির।
বাবা দেওয়ালের হুকে ঝোলানো বেল্টটা নামিয়ে সেটা দিয়ে সমানে মেরে যাচ্ছে মাকে। চোখদুটো লাল, কষে লালা জমেছে, দরদর করে ঘামতে ঘামতে বাবা তুমুল পেটাচ্ছিল আর কি সব বলছিল – রেণ্ডি, খানকি, বারোভাতারি – কথাগুলোর মানেই জানে না সে। আন্দাজে বুঝেছিল খুব খারাপ কিছু হবে।
সবক’টা মারই যে জায়গামত পড়ছিল, তা নয়। মা এঁকেবেঁকে নিজেকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছিল ক্রমাগত।
বৃষ্টি অবাক হয়ে দেখছিল, অত মার খেয়েও মা একটুও কাঁদছে না। দু’চোখে গনগনে আগুন নিয়ে ঠিক সাপের মতো হিসহিস করে বাবাকে বলছিল –
”পুরুষ এসছেন, পুরুষ! দু’পয়সার মুরোদ নেই, বিছনা গরম করার খ্যামতা শুকিয়ে কাঠ – ইদিকে মাগের ওপর কত্তাত্তি ফলাতে এসেছেন! চোয়াড়ে চাষা কোথাকার!”
এই কথাগুলোর মানেও ঠিকঠাক বোঝেনি সে। কাকেই বা জিজ্ঞাসা করবে? তেমন বন্ধু তার কে-ই বা আছে? সেদিনের ঐ মারধোরের ঘটনার পরে আশপাশের বাড়ি থেকে জ্যেঠিকাকীরা বেরিয়ে এসে বাবাকে থামিয়েছিল বটে, কিন্তু খবরও বিস্তর উড়িয়েছিল হাওয়ায় হাওয়ায়।
ইস্কুলে সে এমনিতেই কম কথা বলত, ইদানীং আরোই গুটিয়ে গিয়েছে। সহেলি, বিনীতা, রোহানা, সুস্মিতা — এদের তো সে বন্ধু বলেই জানত। কিন্তু তাদেরও কত প্রশ্ন!
”হ্যাঁ রে, তোর বাবা আর মায়ের নাকি কথা বন্ধ?”
”মুকুনকাকু তোর কী রকম কাকু হয় রে?”
”তোর মা নাকি সিনেমাস্টারদের মতো ক্রিম মাখে মুখে? তার নাকি দশহাজার টাকা দাম?”
দশহাজার টাকা মানে কত টাকা জানেই না বৃষ্টি, কী উত্তর দেবে?
আজকাল তার আর ইস্কুল যেতেও ইচ্ছে করে না। ইস্কুলে যদি সবসময় পড়াশোনা হতো, কি ভালই না হতো।
কিন্তু দুটো ক্লাসের মাঝের সময়টাকেও ছাড়ে না তার বন্ধুরা। প্রশ্নবাণের বিরাম নেই।
তাই গঙ্গার ধারের বটগাছতলার এই শান্ত, নিরিবিলি স্থানটুকুই তার ভাল লাগার, নিশ্চিন্তে শ্বাস নেওয়ার একমাত্র জায়গা হয়ে দাঁড়িয়েছে।
গুটি গুটি পায়ে, ভালদাদুর পেতে রাখা পিঁড়িটার দিকে এগোতেই চমকে উঠল বৃষ্টি। বটগাছতলা আজ ফাঁকা নেই। আর সে-ও এখানে একা নয়।
(ক্রমশ)
PrevPreviousবিচারহীন ২৭ মাস l মুক্তচিন্তার কণ্ঠরোধ প্রতিরোধে l অভয়া মঞ্চ
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারহীন ২৭ মাস l মুক্তচিন্তার কণ্ঠরোধ প্রতিরোধে l অভয়া মঞ্চ

November 15, 2026 No Comments

উইলিয়াম ব্রুক ও’শনেসি – উপনিবেশিক ভারতের প্রথম মেডিক্যাল বিজ্ঞানী

November 15, 2026 No Comments

(শুরুর কথাঃ ও’শনেসির মতো বিজ্ঞান প্রতিভা এবং মৌলিক অনুসন্ধানী বিজ্ঞানীর, যিনি মেডিক্যাল তাঁর ছাত্রদের মাঝে “স্পিরিট অফ ফ্রি থিঙ্কিং” জাগাতে চেয়েছিলেন এবং কেমিস্ট্রি জেনে ছাত্ররা

গর্ভবতী মহিলাদের জন্য শীত-টিপস

November 14, 2026 No Comments

‾

আসল সমস্যা নিয়ে টানা আন্দোলন কোথায়?

November 14, 2026 No Comments

আমেরিকায় ডেমোক্র্যাটিক পার্টির আবদুল এল-সায়েদ মিশিগান থেকে সেনেটে জিতেছেন, প্রথম মুসলিম সেনেটর হিসেবে। লোকে বলছে, ওঁর জেতার আসল কারণ “মেডিকেয়ার ফর অল”-এর দাবি। মানে, জন্ম

ঘাসজন্ম দ্বিতীয় পরিচ্ছেদ

November 14, 2026 No Comments

পুবপাড়া যুবক সংঘের সেক্রেটারি মুকুন্দ রায় রোজ কলকাতায় যায় আপিস করতে। ভোরের ট্রেনে যায়, একটু রাত করে ফেরে। ওইসব ফেসোয়াশ-টাস, সদরশহরে পাবে না আন্দাজ করে

সাম্প্রতিক পোস্ট

ঘাসজন্ম তৃতীয় পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 15, 2026

বিচারহীন ২৭ মাস l মুক্তচিন্তার কণ্ঠরোধ প্রতিরোধে l অভয়া মঞ্চ

Abhaya Mancha November 15, 2026

উইলিয়াম ব্রুক ও’শনেসি – উপনিবেশিক ভারতের প্রথম মেডিক্যাল বিজ্ঞানী

Dr. Jayanta Bhattacharya November 15, 2026

গর্ভবতী মহিলাদের জন্য শীত-টিপস

Dr. Kanchan Mukherjee November 14, 2026

আসল সমস্যা নিয়ে টানা আন্দোলন কোথায়?

Dr. Arjun Dasgupta November 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

701220
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]