আমেরিকায় ডেমোক্র্যাটিক পার্টির আবদুল এল-সায়েদ মিশিগান থেকে সেনেটে জিতেছেন, প্রথম মুসলিম সেনেটর হিসেবে। লোকে বলছে, ওঁর জেতার আসল কারণ “মেডিকেয়ার ফর অল”-এর দাবি। মানে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার চিকিৎসা ফ্রি, কো-পে নেই, প্রিমিয়াম নেই, পকেট থেকে এক পয়সাও দিতে হবে না। অসুখ হলে কাউকে আর ভাবতে হবে না, ডাক্তার দেখাতে পারব তো, টেস্টগুলো করাতে পারব তো, ভালো হাসপাতালে ঠিক সময়ে ভর্তি হতে পারব তো, এত টাকা জোগাড় হবে তো।
জেতার পরেও ভদ্রলোক থামেননি। টিভিতে তো বলেই দিয়েছেন, ট্রাম্প সব কিছুতে নিজের নাম চান, প্রকল্পটা পাশ হতে দিলে নাম “ট্রাম্পকেয়ার” রাখতেও ওঁর আপত্তি নেই!
একটা বুর্জোয়া সাম্রাজ্যবাদী দলের নেতা এ নিয়ে লড়ছেন, অথচ আমাদের বামপন্থীরা ভোটের আগে ইস্তাহারের লম্বা লিস্টে দু-লাইন লিখে দিয়েই খালাস। হাসপাতাল, বেড আর ডাক্তারের অসম বণ্টন, বিমা কোম্পানির জোচ্চুরি, কর্পোরেট হাসপাতাল চেনের আকাশছোঁয়া বিল, এসব আসল সমস্যা নিয়ে টানা আন্দোলন কোথায়?
✍️Kunal Chattopadhyay এর বক্তব্যের থেকে পরিমার্জিত।
#UniversalHealthcare #সকলেরজন্যস্বাস্থ্য











