Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মুক্ত করো ভয়!

FB_IMG_1795723923749
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • November 27, 2026
  • 7:31 am
  • No Comments

মুক্ত করো ভয়!

ভয়ের শাসনের বিরুদ্ধে সাহসের মিছিল।

আজ তিন ইন্টার্ন চিকিৎসককে কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মিথ্যা মামলার জেরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। হাসপাতাল ভাঙচুর ও বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডবের বিরুদ্ধে সরব হওয়ার অপরাধে আক্রান্ত চিকিৎসকরাই আজ পুলিশি হেনস্থার শিকার। অথচ প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনও পদক্ষেপ নেই।

গতকাল প্রায় মধ্যরাতে পুলিশ জানিয়ে দেয়, মিছিলের অনুমতি দেওয়া হবে না। যুক্তি, মিছিল হলে নাকি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে! পাল্টা ইমেলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মিছিল হবেই। সম্পূর্ণ শান্তিপূর্ণ এই মিছিল হবে কলেজে ভাঙচুরে জড়িতদের চিহ্নিত ও শাস্তির দাবিতে এবং প্রতিবাদী চিকিৎসক-পড়ুয়াদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পুলিশি হেনস্থার প্রতিবাদে।

এদিকে, আগের দিন বহিরাগত দুষ্কৃতীদের কলেজে নিয়ে আসার অভিযোগে অভিযুক্ত NMO-র তরফে সক্রিয় হয়ে ওঠে আইটি সেল। জুনিয়র পড়ুয়াদের উপর চাপ সৃষ্টি, ভয় দেখানো, এমনকি মিছিলে আবারও হামলার হুমকিও আসে। সকাল থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ মেডিকেল কলেজ চত্বর। যেন অপরাধীদের নয়, প্রতিবাদীদের আটকাতেই সমস্ত প্রস্তুতি!

কিন্তু ভয় দেখিয়ে কি প্রতিবাদ থামানো যায়?

ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষের শিরদাঁড়ার জোর আজ আরও একবার দেখল কলকাতা। অভয়া আন্দোলনের স্মৃতি উসকে দিয়ে ছোঁয়াচে সাহসে আবারও ভাসল শহরের রাজপথ। মেডিকেল পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সিনিয়র চিকিৎসকদের সমস্ত সংগঠনের প্রতিনিধিরা, সাধারণ নাগরিক এবং বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মেডিকেল থেকে প্রেসিডেন্সি, যাদবপুর থেকে SRFTI, সিনিয়র চিকিৎসক থেকে পড়ুয়া, নাগরিক সমাজ থেকে ছাত্রসমাজ, সবাই আজ এক কাতারে।

আজকের প্রতিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তিন ইন্টার্নের দৃঢ় অবস্থান। পুলিশের সামনে তাঁরা সেদিনের ঘটনার পূর্ণ বিবরণ ও নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভয়ে তুলে ধরেন। স্পষ্ট জানিয়ে দেন, হাসপাতালের ভিতরে ভাঙচুর ও বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডবের বিরুদ্ধে সরব হওয়া কোনও অপরাধ নয়।

পাশাপাশি, সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের সম্মিলিত প্রতিনিধিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলায় যুক্ত সকলকে চিহ্নিত করে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশের কাছে লিখিত স্মারকলিপি জমা দেন। প্রতিবাদীদের বিরুদ্ধে একতরফা তৎপরতা নয়, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ ও দৃশ্যমান আইনি পদক্ষেপের দাবি জানানো হয়।

এত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির সামনে শেষ পর্যন্ত পুলিশও মিছিলের পথ আটকায়নি।

আজকের মিছিল শুধু তিন ইন্টার্নের পাশে দাঁড়ানোর মিছিল নয়। এটি হাসপাতালের ভিতরে রাজনৈতিক দুষ্কৃতীদের দৌরাত্ম্য, প্রশাসনিক প্রতিহিংসা, প্রতিবাদী কণ্ঠরোধ এবং ভয়ের পরিবেশ তৈরির বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদ।

ভয় দেখিয়ে সাময়িকভাবে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মিলিত প্রতিবাদের শক্তিকে শেষ করা যায় না। অভয়া আন্দোলন আমাদের সেই শিক্ষাই দিয়েছে।

আজ যাঁরা ভয়কে অগ্রাহ্য করে পথে নেমেছেন, সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেককে WBJDF-এর পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন।

প্রতিবাদের কণ্ঠ আরও জোরালো হোক।
ঐক্যবদ্ধ সাহসের কাছে মাথা নত করুক ভয়ের শাসন।

PrevPreviousমা- বাদী
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মা- বাদী

November 27, 2026 No Comments

মাওবাদী নই ম‍্যাঁওবাদী নই, আমরা দাদা মা-বাদী চাইছি কেবল আমার মায়ের শেকল থেকে আজাদি আরে আরে চটেন কেন, এই আজাদি টুকরে নয় দেশের কী হাল

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না ………..

November 27, 2026 No Comments

এতো কাল শুনে এসেছি? ‘শতং বদ মা লিখ’। এখন তো লেখাপড়া উঠে গেছে, তাই কথাই চলছে, আর রাজনীতিবিদদের তো কথা বেচেই খেতে হয়, চুপচাপ কাজ

অভয়া আন্দোলনের প্রাসঙ্গিকতা

November 26, 2026 No Comments

২০২৪ এর ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের খবরে  স্তম্ভিত হয় বাংলার নাগরিক সমাজ। ‘Reclaim the Night and

মেডিকাল কলেজের শিক্ষকবৃন্দ–অতীত ও বর্তমানে

November 26, 2026 No Comments

আমাদের ছাত্র অবস্থায় মেডিক্যাল কলেজ, কলকাতা (মেডিক্যাল কলেজ,বেঙ্গল)-এর কয়েক জন শিক্ষক এর নাম শুনতাম বন্ধুদের কাছে। প্রথমেই যার নাম সবাই একবাক্যে বলত তিনি হলেন এনাটমির

একদিকে রাজনৈতিক মদতপুষ্ট হামলাকারীদের জন্য মুক্ত অভয়ারণ্য, অন্যদিকে আক্রান্তদের জন্য পুলিশের নোটিশ। এই দ্বিচারিতা চলবে না।

November 26, 2026 No Comments

অভয়া আন্দোলনের প্রতিবাদী চিকিৎসকদের উপর বিগত সরকারের পুলিশি হেনস্থার মতো ট্র্যাডিশন এই আমলেও সমানে অব্যাহত! চোরবাগান কাণ্ডে সরকারি হাসপাতালের অপ্রতুলতার কথা প্রকাশ্যে বলা ইন্টার্নদের পুলিশি

সাম্প্রতিক পোস্ট

মুক্ত করো ভয়!

West Bengal Junior Doctors Front November 27, 2026

মা- বাদী

Arya Tirtha November 27, 2026

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না ………..

Dr. Amit Pan November 27, 2026

অভয়া আন্দোলনের প্রাসঙ্গিকতা

Gopa Mukherjee November 26, 2026

মেডিকাল কলেজের শিক্ষকবৃন্দ–অতীত ও বর্তমানে

Dr. Hiralal Konar November 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

704584
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]