Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্যানডেমিক ডায়েরি ৯ পাখিজীবন

IMG_20200524_223553
Dr. Dolonchampa Dasgupta

Dr. Dolonchampa Dasgupta

Chest Physician, Novelist
My Other Posts
  • May 25, 2020
  • 7:58 am
  • No Comments

প্রবল হাওয়ায় ঠক ঠক করে কাঁপছে জানলা। শার্সি ভেঙে যাওয়ার উপক্রম। দামাল ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হচ্ছে বাংলা। নারীটি বুঝতে পারে শক্তিশালী এই ঝড়ের সঙ্গে তাকে যুঝতে হবে আজ একা।

সময়ের দশায় আজকের রাতে সে পরিবারের থেকে বিচ্ছিন্ন। শ্বশুরবাড়িতে একাকিনী। মেয়েদের পাখিজীবন। না থাকে নিজের ঘর, না কিছু। ডিম পাড়ার জন্য বাসা বাঁধতে হয়। তাকে অবশ্য ভাগ্যের পরিহাসে নয়, পেশার বাধ্যতায় থাকতে হচ্ছে এখানে।

শাশুড়ি গত হয়েছেন একযুগ আগে। শ্বশুরের বাৎসরিক ক্রিয়াকর্ম সমাধা হল সবে। একমাত্র ছেলে মা বাবার জিম্মায়। রোজই কাজে বেরোতে হয়। এতবড় বাড়িতে বালকের পক্ষে একা থাকা ঝুঁকির। স্বামী কর্মস্থলে দূরে। তালাবন্ধ শহরে ছেলের ক্লাস হচ্ছে অনলাইনে তাই দাদু দিদিমার নিরাপদ আশ্রয়ে।

পুরনো বাড়িতে আজকাল কেই বা থাকতে চায়? কিন্তু তারা চায়নি নগরের কৃত্রিম বৈভবে মোড়া খুপরি ফ্ল্যাটঘরে থাকতে। সেখানে নিত্যদিন হাজার সুবিধা। মসৃণ পিচঢালা রাস্তা, ঝলমলে বিপনি, ঝাঁ চকচকে সুইমিং পুল। আধুনিক বিলাসব্যসনের শতেক উপকরণ। নিরন্তর আন্তর্জালের মধ্যে মানুষগুলো জলহীন মাছের মতো খাবি খায়। বারান্দায় গোনাগুনতি টবে ফুল ফুটলেই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় সেই ফুলের ছবিতে।

কিন্তু ঘ্রাণ? তার সাবেকি বাড়ির পুরনো দালান, লাল মেঝে , খড়খড়ির জানলা খুললেই বাগান থেকে ভেসে আসে হাস্নুহানা। বেল , জুঁই, কামিনী। ভোর হতেই ঘুম ভাঙায় একজোড়া বুলবুল। বেলায় আসে দোয়েল। পুকুরপাড়ে আকন্দর ডালে বসে থাকে একজোড়া মাছরাঙ্গা। পুকুরে বুড়বুড়ি কাটে জলফড়িং। পাকা পেয়ারা খেতে রোজ আসে জোড়ায় জোড়ায় টিয়া।

শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে একদিনের জন্যও তুলসিতলায় ফুল দেয়নি সে। ঢাকঢোল পিটিয়ে পুজোআচ্চার বিরুদ্ধে বরাবরই সঘোষিত বিদ্রোহী সে। এখন সে তুলসিতলায় যত্ন করে প্রদীপ দেয়। মনে হয় ওখানেই ঘুমিয়ে আছেন শ্বশুর শাশুড়ি।

আজ তুফান উঠেছে। শোঁ শোঁ আওয়াজে উথালপাথাল করছে ঘূর্ণিঝড়। বহুদূর জেলা থেকে একটা ফোন এল, “ঠিক আছ তো? পাম্পে জল তুলে রেখো। হাতের কাছে টর্চ, মোবাইল। আমিও জেগে থাকব রাতভোর।”
এগারো বছর আগে এমনই এসেছিল আয়লা। কত ক্ষয় ক্ষতি ! কত ঘর ভেঙে গেছিল। সেসব আর ফিরে পায়নি তারা।।রাজনীতির ঘূর্ণাবর্তে তলিয়ে গেছিল ঘর ফিরে পাওয়ার আশা। আজও কত লক্ষ মানুষের ঘরের দেওয়াল পড়ে গেছে, চাল উড়ে গেছে।

ঝুপ করে পাওয়ার কাট হল। ইনভার্টার চালু হয়েছে। কিছুক্ষণ অন্তত নিশ্চিন্তি। ঘর থাকতেও যারা আজ ঘরছাড়া , এক এক করে ফোন করতে শুরু করল সে।

“হ্যালো সুমন্ত্র, কী খবর?”

“আড়াই মাস বাড়ি যাইনি লকডাউনে। বউ, মেয়ের মুখ ভুলেই গেছি।”

“হ্যালো ইন্দ্রাণী, কী করছিস ?”

“এই তো লেবার রুমে। একটা ডেলিভারি করব রে।”

নারীটির আর একা লাগেনা। তার মনে হয় তার একলার ঘরখানা মিশে গেছে অন্য অনেক ঘরে। ঘরছাড়াদের সঙ্গে।

PrevPreviousকরোনার কালে গুটিবসন্ত নির্মূলের কথাঃ নবম পর্ব
Nextডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১৭ (ডায়াবেটিক ফুট আলসার)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 No Comments

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635122
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]