Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

১৭ই জুন ২০২০ মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের কি আলোচনা হল?

IMG_20200619_201023
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • June 20, 2020
  • 8:47 am
  • 8 Comments

১৬ই জুন বিকেল বেলা হেলথ সেক্রেটারির হোয়াটসঅ্যাপ মেসেজ এলো, তারপর হেলথ সেক্রেটারির পি এ-র ফোন। ১৭ই জুন, বুধবার বেলা তিনটায় নবান্ন সভা ঘরে মুখ্যমন্ত্রী আলোচনায় ডেকেছেন ডাক্তার সংগঠনগুলোর প্রতিনিধিদের।

এর আগে করোনা পরিস্থিতি নিয়ে আরেকটি মিটিং হয়েছিল। সেই মিটিং-এর আগে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করে দাবিদাওয়াগুলো ঠিক করে নিতে পেরেছিলাম।
মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছিলেন। করোনা আক্রান্তের সঠিক সংখ্যা প্রকাশ, টেস্ট বৃদ্ধি, পিপিই সরবরাহ, ইত্যাদি কিছু দাবি পূরণ হয়েছিল।

এইবার নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনার সময় বা সুযোগ ছিল না। মঙ্গলবার রাতে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের নেতৃত্বের সঙ্গে কল কনফারেন্স এবং বুধবার সকালে জয়েন্ট প্ল্যাটফর্মের প্রতিনিধিদের কল কনফারেন্স করা ছাড়া উপায় ছিল না।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ বেঙ্গল আই এম এ-র ডা শান্তনু সেন চেয়েছিলেন আমরা আই এম এ অফিসে মিলিত হয়ে একসঙ্গে যাই। আমরা গেছিলাম আলাদা আলাদা। নবান্ন সভাঘরে পৌঁছেছিলাম মিটিং শুরুর ২০-৩০ মিনিট আগে।

১। প্রথমেই মুখ্যমন্ত্রী লোকবলের অভাবের কথা বলেন।এই অভাব মেটানোর জন্য তার পরামর্শ ছিল চতুর্থ এবং পঞ্চম বর্ষের মেডিকেল ছাত্রদের চিকিৎসার কাজে নিয়োগ করা।

আমরা বলি যেখানে মেডিকেল কলেজের ইন্টার্নিরা তিন মাস কাজ না করে বসে আছে, সেখানে ছাত্রদের দিয়ে ডাক্তারের কাজ করানোর কোন যৌক্তিকতা নেই। মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজের ইন্টার্নিদের 3 মাস কাজে না লাগানোর খবরের বিষ্ময় প্রকাশ করেন। মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে জানান আমাদের বক্তব্য সঠিক। ডা নির্মল মাজি জানান সভার আগের দিনই ইন্টার্নি ও হাউস স্টাফদের কাজে লাগানোর ব্যাপারে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সুপারের সঙ্গে তার মিটিং হয়েছে।

ডা সুকুমার মুখার্জিও ছাত্রদের দিয়ে ডাক্তারের কাজ করানোর বিরোধিতা করেন। নির্মল মাজি এবং মুখ্যসচিবও জানান যে, মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমনটা করা যায় না।
বিস্তারিত আলোচনার পর ঠিক করা হয় লোক বলের অভাব পূরণ করার জন্যঃ
ক) বর্তমান ইন্টার্নি, হাউসস্টাফ, পি জি টি-দের যথাযথভাবে কাজে লাগানো হবে।
খ) ইন্টার্নিদের এক বছরের প্রশিক্ষণের মধ্যে মেডিসিনের 15 দিন এবং কমিউনিটি মেডিসিনের 15 দিন করোনা ডিউটির কথা হয়।
গ) প্রস্তাব আসে তৃতীয় বর্ষের পিজিটি যারা এই মাসের শেষে পরীক্ষা দিচ্ছেন তাদের পয়লা জুলাই, চিকিৎসক দিবস থেকে নিয়োগ করার। বলা হয় এই নিয়োগ কাল তাদের বন্ড পোস্টিং-এর অংশ হিসেবে দেখা হবে।
ঘ) যে সরকারী চিকিৎসকরা করোনা ডিউটি করছেন, তাদের বিশেষ সম্মান ও সুবিধা দেওয়ার প্রস্তাব আসে। এম ডি/এম এস-এর প্রবেশিকা পরীক্ষায় করোনা ডিউটি কালকে ডিফিকাল্ট এরিয়া হিসেবে গণ্য করে ১০%, ২০% এবং ৩০% বেশি নম্বরের সুবিধা দেওয়ার কথা হয়।

২। এরপর শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের পক্ষ থেকে আমি মেডিকেল কলেজে আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট পঠন-পাঠনের অসুবিধার কথা বলি। মেডিকেল কলেজ ডাক্তার তৈরীর জন্য, কেবল করোনার চিকিৎসা শিখলে ডাক্তার হওয়া যায় না এ কথা জোরের সঙ্গে বলা হয়। অন্য চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরাও একই কথা বলেন। ডা মানস গুমটা‌ সাগর দত্ত মেডিকেল কলেজের পঠন-পাঠনের সমস্যার কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মেডিকেল কলেজে করোনা চিকিৎসার পাশাপাশি সব ধরনের রোগ চিকিৎসার কাজ অবিলম্বে জোরদার করা হবে। (মেডিকেল কলেজ কেবলমাত্র করোনা রোগীদের জন্য–এমন কোনো আলোচনা সভায় হয়নি। বা চিকিৎসা সংগঠনের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তে সম্মতি দিয়ে আসেননি।)

৩। শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম এর সাইক্লোন পরবর্তী 81 টি মেডিকেল ক্যাম্পের অভিজ্ঞতা দিয়ে বলা হয় যে রাজ্যে সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি, করোনা ছাড়া অন্য সব রোগের চিকিৎসা ভেঙে পড়েছে। সরকারকে এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়। সরকার তাতে সম্মতি জানান।

৪। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিনিধি ডা অর্জুন দাশগুপ্ত ডাক্তারদের প্রাইভেট চেম্বার খোলার অসুবিধার কথা জানান। ঠিক করা হয় মেডিকেল কলেজগুলির ন্যায্য মূল্যের ওষুধের দোকান গুলি থেকে প্রাইভেট ডাক্তাররা নিজেদের পরিচয় পত্র দেখিয়ে সুলভে পিপিই, n95 মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ইত্যাদি সুলভে কিনতে পারবেন।

৫। চিকিৎসক এবং অন্য স্বাস্থ্য কর্মীদের জন্য করোনা চিকিৎসার আলাদা ব্যবস্থা করার দাবি তোলা হলে জানানো হয় সাগর দত্ত মেডিকেল কলেজের 100 টি শয্যা এই কাজের জন্য রাখা হবে।

৬। কর্পোরেট হাসপাতালগুলো করোনা চিকিৎসার নামে প্রচুর মুনাফা করছে, শয্যা থাকা সত্ত্বেও শয্যা নেই বলে রোগীদের ফিরিয়ে দিচ্ছে–এই অভিযোগ প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। প্রশাসন জানান পরেরদিন বেসরকারি হাসপাতালের মালিক ও ম্যানেজারদের নিয়ে বৈঠক করে তাদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে।

৭। কেপিসি মেডিকেল কলেজ এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের মত কিছু বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের কম ভাতা দিচ্ছে। সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নিতে আবেদন করা হয়।

মিটিং শেষে মুখ্যমন্ত্রীর কাছে লেখা মেডিকাল কলেজের ছাত্রছাত্রী, আন্ডারগ্র‍্যাজুয়েট ও পোস্টগ্র‍্যাজুয়েট ট্রেনিদের একটি মেমোরান্ডাম ও ডেন্টাল সার্জেনদের একটি মেমোরান্ডাম মুখ্য সচিবের হাতে তুলে দেওয়া হয়।

PrevPreviousকলকাতা মেডিকেল কলেজ এখন
NextObservations during Relief-cum-Medical Camp in Patharpratima block on 6/6/20Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Susmita
Susmita
5 years ago

আপনাদের সক্রিয়তার জন্যই অন্যান্য রোগীরাও চিকিৎসা পাচ্ছেন এই দুঃসময়ে।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

চমৎকার কাজ হয়েছে

0
Reply
Sagarika dutta chowdhury
Sagarika dutta chowdhury
5 years ago

Khub valo prochesta

0
Reply
দেবাশিস মুখার্জি
দেবাশিস মুখার্জি
5 years ago

বৈঠকের কথা মতো কাজ হলে ভালো হয়

0
Reply
সুমন কল্যান মৌলিক
সুমন কল্যান মৌলিক
5 years ago

খুব ভালো খবর। আপনারা প্রমাণ করলেন প্রশ্নহীন আনুগত্য দেখিয়ে সরকারের কথায় সায় দেওয়া বিবেকবান ডাক্তারদের কাজ নয়।

0
Reply
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
5 years ago

সুমন বাবুর বক্তব্যের সাথে একমত। শাসকের চোখে চোখ রেখে চিকিৎসক ও সাধারণ মানুষের ন্যায় দাবি পেশ করতে হবে।

0
Reply
বাঃ চিন্ময় নাথ
বাঃ চিন্ময় নাথ
5 years ago

ভালো হয়েছে। এরপর সরকারের সাথে নিরন্তর যোগাযোগ রেখে প্রস্তাবগুলো কাজে পরিণত করাতে হবে।

0
Reply
ডাঃ চিন্ময় নাথ
ডাঃ চিন্ময় নাথ
5 years ago

ভালো হয়েছে। এরপর সরকারের সাথে নিরন্তর যোগাযোগ রেখে প্রস্তাবগুলো কাজে পরিণত করাতে হবে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

বিচার চাই

May 7, 2026 No Comments

৫ মে, ২০২৬ ২০২৬-এর বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। জনগণ সরকার বদলের রায় দিয়েছে। আমরা মনে করি, অভয়া আন্দোলন সাহস জুগিয়েছে মানুষের মনে শাসকের চোখে চোখ

ব‍্যাস, এটুকুই

May 6, 2026 No Comments

বদলাতে চেয়েছে সকলে, তাই আজ রাজার পতন মসনদ যাদের দখলে, বুঝে নিন কী কী প্রয়োজন, বুঝে নিন মানুষ কী চায়, কোন দোষে গেলো প্রাক্তন, বদলিয়ে

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

May 6, 2026 No Comments

একটা জিনিস পরিষ্কার, মানুষ আর যাইহোক দিনের পর দিন ঔদ্ধত্য সহ্য করে না। লাগাতার চুরি, দুর্নীতি,যা ইচ্ছে তাই করে যাওয়া, বস্তুতঃ মমতা সরকারের expiry date

সাম্প্রতিক পোস্ট

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

বিচার চাই

Abhaya Mancha May 7, 2026

ব‍্যাস, এটুকুই

Arya Tirtha May 6, 2026

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

Dr. Amit Pan May 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621059
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]