প্রেস বিজ্ঞপ্তি
৯ এপ্রিল ২০২৫
সরকার ও শাসকদলের দুর্নীতির জন্য ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যত চরম অনিশ্চয়তা ও অন্ধকারে নিমজ্জিত। সরকারের প্রধান নেতাজি ইনডোর স্টেডিয়ামে মিথ্যা আশ্বাস দিয়েছেন। অথচ কসবা ডি আই অফিসের সামনে বঞ্চনার শিকার শিক্ষক-শিক্ষিকারা যখন শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন তখন, পুলিশ বাহিনীকে দিয়ে চরম অমানবিক ভাবে লাঠি চালানো হয়েছে এবং অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।
এই পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে অভয়া মঞ্চ।
ঘৃণ্য প্রশাসনিক দুর্নীতির ফলে বহু যোগ্য শিক্ষকের জীবনে অন্ধকার নেমে এসেছে।এই অসহায় অবস্থায়, শাসকের অত্যাচার সাধারণ জনগণ বরদাস্ত করবে না।
পুণ্যব্রত গুণ
তমোনাশ চৌধুরী
মনীষা আদক
আহ্বায়ক, অভয়া মঞ্চ











