গত ৮ ই জানুয়ারি উত্তরপাড়া পুরসভার অন্তর্গত হিন্দমোটর কারখানার সন্নিকটে বিড়লা মোড় অঞ্চলে প্রাইভেট টিউশন থেকে ফেরার সময় মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী ও তার সহপাঠীকে তৃণমূল কংগ্রেসের ৪ যুবকর্মী তথা দুষ্কৃতী নিজেদের সিভিক পুলিশ পরিচয় দিয়ে সহপাঠীকে মারধর করে এবং স্কুল ছাত্রীটিকে জোর করে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে।
এই ঘটনার বিরুদ্ধে উত্তরপাড়া অভয়া মঞ্চের নেতৃত্বে এক প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এলাকার মানুষ স্বত্বস্ফূর্ত ভাবে প্রতিবাদ জানায় এবং গণসাক্ষর সংগৃহীত হয়।
এর পর ১২ ই জানুয়ারী উত্তরপাড়া থানার সামনে প্রতিবাদ সভা এবং গণ ডেপুটেশন অনুষ্ঠিত হয় আক্রান্ত আমরা এবং উত্তরপাড়া অভয়া মঞ্চের উদ্যোগে। বহু মানুষ স্বত্বস্ফূর্ত ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অভয়া মঞ্চের এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। দুই আহ্বায়ক ড: পুণ্যব্রত গুণ এবং মনীষা আদক ছাড়াও উত্তরপাড়া অভয়া মঞ্চের পক্ষে জিষ্ণু মুখার্জী, ঋতুপর্ণা ঘোষ, জয়শ্রী ঘোষ, সপ্তর্ষি চক্রবর্তীএবং স্বেতা চক্রবর্তী ছিলেন। এছাড়াও ‘আক্রান্ত আমরা’-র পক্ষে ডেপুটেশন দেন অম্বিকেশ মহাপাত্র এবং অরুণাভ গাঙ্গুলী।
উত্তরপাড়া থানার সেকেন্ড অফিসার আমাদের বক্তব্য স্বীকার করে্ন এবং পুলিশ কর্মীদের অপ্রতুলতার কথা জানান। আগামী দিনে পুলিশ তার কাজে আরো বেশী মনোযোগী ও কঠোর হবে এই আশ্বাস দেন তিনি।
প্রতিবেদকঃ জিষ্ণু মুখোপাধ্যায়










