আমি জানি ধূমপান ছাড়ার সিদ্ধান্তে আসাটাই, একটি মানুষের ব্যক্তিগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়ায়। তবে সিগারেট বা ধূমপান ছাড়ার সবচেয়ে বড় সমস্যা হল এর availability মানে সহজলভ্যতা। এবং আমাদের দেশে এখনো সিগারেট সিঙ্গেল স্টিক বিক্রি হয়। যা জনমাধ্যমে সিগারেটের নেশাকে এতটা পরিমাণে বাড়িয়ে তোলার জন্য দায়ী।
ধূমপান ছাড়লে একাধারে যেমন হৃদরোগ ও ফুসফুসের রোগের ঝুঁকি কমে, শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা বাড়ে এবং মানসিক সুস্থতাও স্থিতিশীল হয়। দেখা গেছে সিগারেট খেলে খুব অল্প সময়ের জন্য যে সুবিধা গুলো মানুষের হয়, দীর্ঘদিন সিগারেট খাওয়া থেকে বিরত থাকলে শারীরিক সুবিধা ও মানসিক সুস্থতা গুলো ফিরে পেতে পারে।
যারা নিয়মিত সিগারেট খান তারা তা ছাড়ার চেষ্টা করলে সবচেয়ে বেশি যে উইথড্রল সিম্পটম হয় তা হল– মানসিক ভাবে খিটখিটে হয়ে যাওয়া, (mood irritability), মন খারাপ থাকা, খিদে বেড়ে যাওয়া, ঘুম না হওয়া, মনোযোগ দিতে না পারা, সাংঘাতিক অস্থিরতা। সিগারেট বন্ধ করার ২৪ ঘন্টার মধ্যেই এই সমস্যা গুলো শুরু হয়, ২-৩ দিনের মাথায় সর্বোচ্চ হয় ব এবং মোটামুটি ভাবে ২-৩ সপ্তাহ তা থাকতে পারে। অনেকের আবার ১ মাস ও থাকতে পারে। এই সময়টুক বড় চ্যালেঞ্জের এই কঠিন সময় যদি একটাও সিগারেট না খেয়ে কাটানো যায় তাহলে remession অর্থাৎ নেশা মুক্ত হবার প্রথম ধাপে এগোনো খানিকটা সহজ হয়।
সঠিক চিকিৎসা ও পেশাদার সাহায্য নিয়ে ধূমপান ছাড়ানো সম্ভব।আমাদের কাছে আপনার সুস্থতা গুরুত্বপূর্ণ—সাহায্য নিতে দেরি করবেন না। কারণ ধোঁযার বাইরে রয়েছে, আরো পরিষ্কার সুস্থ একটি জীবন।










