Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক বছর পর

IMG_20201228_164201
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • December 29, 2020
  • 8:55 am
  • No Comments
২৫.১২.২০১৯
আজ ছুটির দিন। ভাবলাম অনেকক্ষণ ল্যাদ খাব। কিন্তু ল্যাদ খাবার জন্যও কপাল করে জন্মাতে হয়। তাই সাত সকালেই বেরতে হল ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনে।
ওটিতে মিনি ভারতবর্ষ। হিন্দু ডাক্তার, মুসলিম পেশেন্ট, খ্রিশ্চান নার্স। ঢুকে একে অপরকে গুড মর্নিং বলার পরই জানানো হল মেরি ক্রিসমাস। শুরু হল অপারেশন।
আমাদের অ্যানাস্থেসিস্ট আবার গান পাগল ছেলে। তাই সবাই মিলে গান শুনতে শুনতে অপারেশন করা আমাদের অভ্যাস। আর সেই সুযোগে আজকের যিশু বেরিয়েই শুনতে পেল
Imagine there’s no countries
It isn’t hard to do
Nothing to kill or die for
And no religion, too
You may say I’m a dreamer
But I’m not the only one
I hope someday you will join us
And the world will be as one
আমার দৃঢ় বিশ্বাস, এরাই আগামী দিনের বিশ্ব নাগরিক।
একটা ছোট্ট ঘটনা নিয়ে আজকে বড় দিনের লেখা শেষ করি।
আমরা যারা আইভিএফ করি, আমাদের অনেক সময়েই রোগীকে ডোনার এগ বা স্পার্ম ব্যবহার করার অপশন দিতে হয়। কারণ অনেকের শুক্রাণু থাকে না বা ডিম্বাণু শেষ হয়ে গেছে। তখন একটা প্রশ্ন প্রায়ই শুনতে হয়, আচ্ছা এগ ডোনার কি হিন্দু হবে? কিংবা মুসলিম কারোর শুক্রাণু পাবো তো!
কিন্তু ইমারজেন্সির সময় যখন রক্ত দিতে হয়, কেউ একবারও হাত চেপে বলে না, দাঁড়ান মশাই, কোন ধর্মের লোকের রক্ত দিচ্ছেন একবার দেখি। তারপর নেব। ইমার্জেন্সির সময় ধর্ম আর মাথায় আসে না, বাঁচাটাই মুখ্য, আর সব গৌণ।
২৫.১২.২০২০
প্রায় ১০টা বাজে, এখনও শুয়ে আছি। কাজ নেই। আগের বছর এই সময় অপারেশন করছিলাম। উল্টো দিকে দাঁড়িয়ে অ‍্যাসিস্ট করছিল ডাঃ পাঁজা। পাঁজাদা আজ আর নেই। কোভিডে হারিয়েছি। হারিয়েছি আরো অনেক সহকর্মী, বন্ধু, আপনজনকে। বুঝেছি মৃত্যুভয় কী! এক বছর আগেও জীবনের কাছে যা দাবী ছিল তা আর নেই। চাওয়া বদলেছে, দেখা বদলেছে, বদলেছি আমিও। একটা কান্নার আওয়াজ যেন সবসময় কানে বাজছে – কারোর স্বজন হারানোর কান্না, কোনো শ্রমিক বাড়ি ফিরতে গিয়ে পথে হারিয়ে যাবার কান্না, কারও কাজ হারিয়ে খালি পেটের কান্না, কেউবা আইসিইউর বিছানায় শুয়ে বিদায় জানাচ্ছে তার বাড়িতে থাকা বৃদ্ধ বাবা – মাকে। বালিশ ভিজে যাচ্ছে।
হে ঈশ্বর পুত্র আজ আবার তোমার কাছে ভিক্ষা চাইতে হচ্ছে –
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
তবে এক বছর আগে যা ছিল এখনও একই আছে – যখন কোনো ইমার্জেন্সী আসে তখন আমরা ধর্মকে দূরে সরিয়ে রাখি । এখন দেশের ইমার্জেন্সী চলছে।
আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা।❤️❤️
PrevPreviousভাইরাসের নরক গুলজার- ৮
NextSecondary infertility বা endometriosis থাকলে কীভাবে সন্তান আসবে?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

August 14, 2026 No Comments

২০২৬ সালের ৫/৬ জুলাই কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের (প্রবেশদ্বারের কাছের একটি পুরনো টিকিট কাউন্টার/নিরাপত্তা কক্ষ) রং রাতারাতি বদলে দেওয়া হয়। হিন্দুত্ববাদী গোষ্ঠীর

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

সাম্প্রতিক পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

Gopa Mukherjee August 14, 2026

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661376
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]