Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সমস্ত প্রতিবাদী মানুষ একজোট হবেন এমনটা আশা রাখি

Oplus_16908288
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • August 1, 2025
  • 7:15 am
  • No Comments

৯ আগস্ট আসতে আর মাত্র কয়েকটা দিন। ২০২৪- এর ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজে আমাদের যে তরুণী সহকর্মী নির্যাতিত এবং হত হয়েছিলেন তিনি বিচার পাননি এখনও। আন্দোলনের শুরুতে জুনিয়র ডাক্তাররা যখন লালবাজারে, স্বাস্থ্য ভবনে বা অনির্দিষ্টকালীন অনশনে তখন জনতার যে স্বতস্ফূর্ততা দেখা গিয়েছিল তা সময়ের নিয়মে কমেছে ডাক্তাররা যখন কাজে ফিরে গেছেন। কিন্তু প্রতিবাদীদের এক উল্লেখযোগ্য অংশ অঙ্গীকার করেছিলেন ভুলব না, ভুলতে দেব না। তারাই ২৮ অক্টোবর, ২০২৪ ঐক্যবদ্ধ অভয়া মঞ্চ নামে।

অভয়া মঞ্চ সমস্ত অভয়াদের সুবিচার দাবি করার মঞ্চ, এমন এক পরিবেশ তৈরি করার মঞ্চ যেখানে কোন নারী আর অভয়া হবে না, নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের স্বাধীনতা অধিকার সুরক্ষার মঞ্চ, রাজ্যকে ভয়ের রাজনীতি মুক্ত করার মঞ্চ।

অভয়া মঞ্চে অন্তর্ভুক্ত সংগঠনগুলি মাসের প্রায় প্রতিদিন কোথাও না কোথাও প্রতিবাদের আওয়াজ তুলে যায় আর প্রতি মাসের ৯ তারিখ কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচি।
গত ২৯ জুন অভয়া মঞ্চের অনেকগুলি সংগঠন মিলে গড়িয়াহাট থেকে হাজরা মোড় মিছিলের ডাক দিয়েছিল। সেই মিছিলকে পুলিশ লেক মার্কেটের কাছে আটকে দেয়, সেদিন অভয়া মঞ্চের আহ্বায়করা ঘোষণা করেছিলেন ৯ আগস্ট জমায়েত হবে হাজরা মোড়ে, সেখান থেকে ডাক কালীঘাট যাওয়ার।

রাজ্যের প্রধান বিরোধী দল, যারা কেন্দ্রে ক্ষমতায়, যাদের প্রধানমন্ত্রীর অফিসের নিয়ন্ত্রণে সিবিআই, যে সিবিআই রাজ্য প্রশাসনের সঙ্গে অভয়া হত্যার ষড়যন্ত্রকারীদের আড়াল করার দোষে সমান ভাবে দুষ্ট, সেই দলের বিরোধী দল নেতা ডাক দিয়েছেন ‘নবান্ন চল’। নবান্ন যেতে আহ্বান জানিয়েছেন অভয়ার বাবা মা। অভয়ার সুবিচার পাওয়ার লক্ষ্যে আইনী ও পথের লড়াইয়ে বাবা মার সঙ্গে আছে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।কিন্তু ৯ তারিখ আমরা নবান্নে যাব না। ৯ তারিখ এবার রক্ষা বন্ধনের জন্য সরকারি অফিস বন্ধ। আর নবান্ন অভিযানের মূল আহ্বান যাদের তাদের আহ্বান জানানোর অধিকারই আছে কি?

৯ তারিখের আগে ১ আগস্ট জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের ডাকে সিবিআই এর অফিস সিজিও কমপ্লেক্স অভিযান। আর ৯ তারিখ কালীঘাটে যাবে প্রতিবাদী মানুষ মুখ্যমন্ত্রীর বাসস্থান সংলগ্ন কার্যালয়ে।

প্রস্তুতির জন্য অভয়া মঞ্চ অভয়া মঞ্চ গণ কনভেনশন এর আয়োজন করেছিল ২৫ জুলাই। যুব কেন্দ্রের সে কনভেনশনে অভয়া মঞ্চের অন্তর্ভুক্ত সংগঠনগুলি ছাড়া আরো কুড়িটি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন আন্দোলনের কর্মসূচি সমর্থনে।

নয়া দিল্লির নির্ভয়ার বিচার পেতে সাত বছর সময় লেগেছিল। অভয়ার বিচার পেতেও হয়তো সময় লাগবে আরো। বিচার ছিনিয়ে আনতে দলের ঊর্ধ্বে উঠে সমস্ত প্রতিবাদী মানুষ একজোট হবেন এমনটা আশা রাখি।

PrevPreviousওরা আনবেই স্বপ্নের ভোর
NextOpen Letter from Abhaya ManchaNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

April 15, 2026 3 Comments

ভোটের দোরগোড়ায় পশ্চিমবঙ্গবাসী। ইতিমধ্যে SIR তথা Special Intensive Revision (বিশেষ নিবিড় সংশোধন)-এর কল্যাণে এবং প্রযুক্তিগত হস্তক্ষেপে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সহজ কথায়,

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

April 14, 2026 1 Comment

Micro-Institutions in Practice: A Workers’ Health Model In the earlier parts, I tried to touch upon the dilemmas faced by young professionals and the broader

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

April 14, 2026 No Comments

ডাঃ পুণ্যব্রত  গুণ সম্পাদিত “অভয়া আন্দোলন দ্রোহের দলিল” বা ডক্টরস ডায়লগ সংকলন এক কথায় এই দশকের প্রতিষ্ঠান বিরোধী গণ আন্দোলনের যে ধারাবাহিকতা বা দুর্নীতিপরায়ণ শাসকের

সাম্প্রতিক পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

Dr. Jayanta Bhattacharya April 15, 2026

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

Dr. Avani Unni April 14, 2026

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

Shila Chakraborty April 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617811
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]