Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রোজের এপ্রিল ফুল

IMG_20220404_223359
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • April 5, 2022
  • 7:12 am
  • No Comments

‘যে বেশি পড়াশোনা না ডাক্তারী করে তার ডাক্তারি করাটা যেন এক অনন্ত সমুদ্রে দিশাহীন ভাবে ভেসে থাকা। আর যে রোগী না দেখে শুধুই পড়াশোনা করে সে কোনওদিন সেই জ্ঞান সমুদ্র দেখলো না।

উইলিয়াম ওসলার (১৮৪৯-১৯১৯) একবার এইরকমই উক্তি করেছিলেন।

‘রোগী’ শব্দটা আমরা বারবার ব্যবহার করি আর অনেক সময় বেশ হালকাভাবেই বলে থাকি। ছেলে তার বৃদ্ধ বাবাকে, স্বামী তার দুদিনের জ্বরে ভোগা স্ত্রীকে, মা তার কোলের শিশুকে নিয়ে এসে বলে ‘আপনার পেশেন্ট’। তখন তার বাড়ির লোকের থেকে চিকিৎসকই হয়ে ওঠে বেশি আপনজন। তারা রোগ সারায় না, রুগীকে সারায়।

আমাদের পেশেন্টরাই নিজেদের জীবন আমাদের কাছে মেলে ধরে আমাদের প্রকৃত শিক্ষক হয়ে ওঠেন। হয়ে ওঠেন আমাদের শ্রদ্ধার পাত্র। কারণ রোগী ছাড়া আমরা একজন দক্ষ টেকনিশিয়ান মাত্র। রোগী সামনে থাকলেই আমরা ডাক্তার হয়ে উঠি। তাদের কপালে হাত দিয়ে আমরা শুধু জ্বর দেখি না, আশ্বাসও দিই পাশে আছি। তাদের সাথে কথা বলে আমরা শুধু রোগের বিবরণ জানিনা, ভরসা দিই সাথে আছি। আমরা বর্ণ, ধর্ম, ধনী, দরিদ্র কিছুই দেখি না, যাঁরা আমাদের কাছে এসেছেন তাঁদের সুস্থ করাই আমাদের প্রাথমিক লক্ষ্য।

কিন্তু আজ এক অদৃশ্য দেওয়াল আমাদের মধ্যে গড়ে ওঠেছে, এক অবিশ্বাসের কুয়াশা আমাদের ঢেকে ফেলেছে। মুদ্রার এ পিঠ ভাবছে সব দোষ অন্য পিঠের।

একবার উঁকি মারুন আমাদের জীবনে। বেশির ভাগ ছেলে মেয়ে আসে মধ্যবিত্ত ঘর থেকে। এরা কেউ খুব বড়লোক হবে বলে এই পেশায় আসেনি। ঠিক যেমন আপনার বাড়ির বা পাশের বাড়ির ছেলেটা ভাবে। ডাক্তারি পড়ার সময়ে দিনে ১৪-১৬ ঘণ্টা বা তার বেশি সময়েও পড়তে হয়। জীবনের সেরা সময়টা কেটে যায় বই আর পরীক্ষা নিয়ে। তারপর পাশ করে হাসপাতালে চলে হাড়ভাঙ্গা খাটনি। অজানা অচেনা রোগীর পরিষেবা দেওয়ার জন্য বহু রাত না ঘুমিয়ে কাটানো, কোনও রোগী মারা গেলে আত্মীয়বিয়োগের মতো কষ্ট পাওয়া, আবার যখন কোনও রোগী সংকটজনক অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠে,তখন আনন্দের সীমা থাকে না। এই জায়গায় পৌঁছতে গিয়ে ব্যক্তিগত জীবনের অনেক কিছু হারিয়ে যায়। তবুও এরা নিজের শরীর, মন সব দিয়ে পেশাকে আপন করে নেয়।

কোনো ইন্টার্নকে কখনও দেখেছেন রক্ত নিয়ে অপারেশন থিয়েটারের দিকে ছুটতে? কোনো ফিজিশিয়ান রোগীকে বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে কিংবা কোনো এক সার্জেন সবে ধরতে পেরেছেন কোথা থেকে রোগীর রক্তপাত হচ্ছে আর সঙ্গে সঙ্গে তা সারাতে লেগে গেছেন, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ মায়ের গর্ভে খারাপভাবে জড়িয়ে যাওয়া শিশুকে সাবধানে নিজের দক্ষতায় সুস্থভাবে বাইরে বের করে আনছেন, একজন অ্যানাস্থেশিওলজিস্ট অপারেশনের সময় ক্রিটিক্যাল রোগীকে বাঁচিয়ে রাখবেন তার জন্য নিজেকে ব্যস্ত রাখেন কিংবা একজন মনোরোগ বিশেষজ্ঞ তার আত্মহত্যাপ্রবণ রোগীর জীবনে পরিবর্তন আনার জন্য নানাভাবে চেষ্টা করছেন। এদেরই একজন কেউ সারারাত জেগে থাকেন রোগীর প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা তার খেয়াল রাখার জন্য, কোনও বাবা তাঁর মেয়ের প্রথম জন্মদিনের কেক কাটার সেলিব্রেশন মিস করেন কোন অজানা অচেনা রোগীর প্রাণ বাঁচানোর জন্যে। এরকম অনেক কিছু তারা হারিয়ে ফেলেন, যা কখনও টাকা দিয়েও ফিরিয়ে আনা যায় না। যদিও এখানে নেই কোনও প্রমোশনের হাতছানি, নেই সেরা কর্মচারির পুরষ্কার, ব্যাজ বা স্টার মার্কস। সরকারি হাসপাতালে এমন অনেক ডাক্তার আছেন, ডাক্তারের অভাবে তাদের প্রায় রোজই অন কল থাকতে হয় আবার আউট ডোরে ৩০০ দেখতে হয়। প্রথমদিকে হয়তো অপেক্ষা করেন কোনও কাজে সফল হওয়ার পর কারও মুখে ‘গুড জব’ শব্দটা শোনার। বরং যা শোনা যায় তা হল, এ তো ডাক্তার নয় কসাই, আমার রোগীকে প্রায় মেরেই ফেলেছিল।

যাই হোক এ পেশা অন্য যে কোনো পেশার মতো, ভালো আছে মন্দ আছে। ঠিক আপনি যেমন দোষে গুণে মেশানো মানুষ। শুধু যারা আমাদের ৩৬৫ দিন এপ্রিল ফুল করে তাদের থেকে জেনে নিন দেশের স্বাস্থ্যখাতে বাজেটের কতো শতাংশ বরাদ্দ? ঢাল তরোয়াল না দিলে নিধিরামরা কীভাবে যুদ্ধ করবে?

PrevPreviousতপ্পনের কথাকলি ও বুকে ব‍্যথার উৎসমুখ
Nextবাড়ছে ওষুধের দাম!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 No Comments

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 No Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

নেপালে চিকিৎসা ত্রাণে

September 9, 2026 No Comments

আমাদের যাত্রাটা শুরু হলো বেশ টান টান উত্তেজনা নিয়ে। যে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে তাতে আমাদের টিকিট ক্যানসেল

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

সাম্প্রতিক পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে

Piyali Dey Biswas September 9, 2026

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673894
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]