Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এ কোন ‘বাংলা’?

Opindia-Office-Work-10-4
Sukalyan Bhattacharya

Sukalyan Bhattacharya

Teacher and Social activist
My Other Posts
  • November 17, 2025
  • 6:56 am
  • No Comments

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে ঘর ওয়াপসি ঘটলো। জেল থেকেই উনি বেসরকারি ঝাঁ চকচকে নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। সেই নার্সিং হোমের দরজা দিয়ে তিনি বের হচ্ছেন…. সংবাদমাধ্যমের সাংবাদিক, ফটোগ্রাফার সকলের সাংঘাতিক রকমের হুটোপুটি, ফ্ল্যাশের ঝলকানি, নিরাপত্তা রক্ষীদের দৌড়াদৌড়ি…. এক হৈ রৈ রৈ হুলস্থুল কান্ড!

বিভিন্ন নামের চ্যানেল গুলোতে এরপর নিশিদিন ব্যাপী সচিত্র টীকা-টিপ্পনীসহ ধারাবিবরণী ব্যাখ্যা শুরু হয়ে গেলো। এইরকম প্রভাবশালী উচ্চবর্ণের গুণধরের নামে মুহুর্মুহু শ্লোগান, জয়ধ্বনি, পোস্টার এক অভূতপূর্ব আবেগ! অপরূপ চিত্রলিপি!

নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের ঘরে টেলিভিশন অন….. একেবারে পুঙ্খানুপুঙ্খ রোমহর্ষক বিবরণ…. বাংলা গলাধঃকরণ করছে। আট থেকে আশি, নারী,পুরুষ সকলেই যেন দেখছেন দিগ্বিজয়ী বীরের পরাক্রম!

চ্যানেলের সাংবাদিক, কার বুমে তার কথা সুস্পষ্ট শোনা যাবে, তাই নিয়ে সাংবাদিকদের মধ্যে ভয়ানক প্রতিযোগিতা! তিনি কিভাবে ঘরে ঢুকছেন, দরজার চৌকাঠে কিভাবে অগ্নি-শোধনের মধ্য দিয়ে তাকে প্রবেশ করানো হচ্ছে….. অসাধারণ ছবি। জেলে থাকাকালীন তার উদরদেশের পরিমাণ বাড়লো না কমলো… তারও বিশ্লেষণ চলছে। তিন বছর উপর সময় পার করে তার পোষা সারমেয় প্রভুকে পেয়ে কিরকম আহ্লাদিত, তাও দেখছে বাংলা। ঘর ওয়াপসির পর, তার খাওয়ারের সূচিতে কি কি থাকছে, তার পরনের পোশাক- আশাক কিছুই বাদ নেই! সব কিছুর অনুপুঙ্খ বিবরণ ছবি সহ একেবারে সরাসরি সম্প্রচার!
জেল থেকে ফিরবার পর উনি কাঁদছেন, আবেগতাড়িত গলায় বলছেন, সততার সাথে মন্ত্রীত্ব সামলেছেন। উনি বিপত্নীক, বান্ধবী থাকাটা কি অন্যায়? এই প্রশ্ন সমাজের কাছে ছুঁড়ে দিচ্ছেন। তার নিজের বাড়ি থেকে কিন্তু টাকা পাওয়া যায় নি, বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হলে তার কি করার থাকতে পারে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি তুলে ধরছেন; আর অত্যন্ত গুরুত্বসহকারে এগুলো আর্কাইভের ছবি, গ্রাফিক্স সহ পর্দায় আসছে। আমরা সকলে অনেক অজানা জিনিস জানতে পারছি।

এই ধরনের কান্ডের পর এগুলোও যে খবর হতে পারে ধারণার বাইরেই ছিলো। সাধারণ নাগরিক সমাজের স্বভাবজাত আগ্ৰহ আছে জন্যই তো এত গুরুত্ব দিয়ে চ্যানেল গুলো সম্প্রচার করছে। তা না হলে তারাই বা এরকম ফলাও করে সম্প্রচার করবেই বা না কেনো?

এই ধরনের ঘটনা কি খুব স্বাভাবিক, নৈমিত্তিক ঘটনা? যে মানুষটির জন্য কত হাজার হাজার মানুষের চোখের জল, মৃত্যু….. তার জন্য সমাজের ভেতর এত আবেগ, ভালোবাসা লুকিয়ে আছে? এটার প্রকৃত ব্যাখ্যা কি? বোঝা সত্যিই দুস্কর! সামাজিক মনস্তত্ত্বের এরকম প্রকাশ কি খুব স্বাভাবিক? না এই ধরনের রূপ একটা বিকৃত পচা-গলা ,পূঁতি গন্ধময় সামাজিক ব্যাবস্থাপনার ইঙ্গিত বাহী? দুর্নীতির দায়ে অভিযুক্ত, কিছুদিন কারান্তরালে কাটিয়ে আসা মানুষের জন্য এইরকম সমষ্টিগত অভিব্যাক্তি ও তার এইরকম বহুল প্রচার.. এ কি খুব স্বাভাবিক ঘটনা?

মহামান্য আদালতের রায়ে পার্থ বাবুর কারাগারের ভেতরে ঢোকাটা কি ব্যাপক সংখ্যক মানুষ বিশ্বাস করছেন না? নাহলে কি এইরকম বহিঃপ্রকাশ সম্ভব? আগেও কি এরকম ছিলো? একজন দুর্নীতির দায়ে অভিযুক্ত বা দোষী মানুষ কে সমাজের একটা বড় অংশের মানুষ বরণ করে নিচ্ছেন, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, তাহলে কি এইরকম দুর্নীতির উপর কি মানুষের সহনশীলতার মাত্রা বেড়ে গেছে? সময়ের বিশিষ্টতা হিসেবে কি মানুষ সবকিছু মেনে নিয়ে এইরকম আচরণ করছেন?
এই বাংলাতে ধারাবাহিক থেকেই তো প্রৌঢ়ত্বে এলাম…… ; বিশ বছর কে যদি একটা যুগ ধরে নেই, তাহলে আড়াই যুগ এই সমাজের ভাঙা- গড়ার সাথেই তো কাটিয়ে এলাম! ব্যাক্তিগত নৈতিক বোধ, বোঝাপড়ার পরিবর্তন হয়েছে ঠিক। কিন্তু এতটাই পরিবর্তন, মেনে নিতে, মানিয়ে নিতে কোথায় জানি বাঁধে!

বাংলা, বাঙালি ও বাংলার অস্মিতার প্রেক্ষিতে ঘটনা গুলো সত্যিই মনে হয় বেমানান! বাঙালির চেতন- মানসে এক ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে! একসময় এই বাংলাতেই ডান- বাম সব আদর্শের জন্য, নীতি- নিষ্ঠ দুর্নীতিমুক্ত সমাজ গড়বার জন্য ছাত্র-যুব- বৃদ্ধ হেলায় নিজের জীবন বাজি রেখে লড়েছে ! এখন স্বপ্ন বলে মনে হয়!

এই প্রসঙ্গে একটু অন্য আবর্তে চলে যাই। চলে আসলাম পরাআধুনিক দার্শনিক মিশেল ফুকো’র কাছে। উনি বলেছেন, প্রতিটি যুগের একটা episteme আছে। এই এপিস্টিম হলো, একটা যুগের নিজস্ব জগৎ ও জীবন বীক্ষা যাকে গড়ে তুলেছে। একটি যুগের এপিস্টিমের সাথে আরেকটি যুগের এপিস্টিমের কোনো সম্পর্ক নেই। ফুকোর মতে, একটি যুগের এপিস্টিম কেমন করে গড়ে ওঠে, তার সৃষ্টি,তার বেড়ে ওঠা কেমন করে হতে থাকে তা বলা যায় না। একটি যুগের এপিস্টিম হঠাৎ করেই নিশ্চিহ্ন হয়ে যায়।

আবার বর্তমান ঘটমানতায় এসে স্বগতোক্তির মতো অস্ফুটে বলে উঠি, দুর্নীতি,ভ্রষ্টাচারের প্রতি সহনশীলতা কি এই যুগের এপিস্টিম? জুরাসিক যুগের অতিকায় ডাইনোসররা, এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে হঠাৎ করে, তেমন করেই কি এই ভয়ংকর এপিস্টিম গুলো হঠাৎ করেই বিলুপ্ত হয়ে যাবে? কি জানি, কি হবে?

গ্লোবাল ক্যাপিটালিজম, লুম্পেন- ইকোনমি’র কদর্য রূপ ক্রোনি- ক্যাপিটালিজমের বিশ্বভূমে নৈতিকতার জায়গাটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠছে! এই বিকৃত লঘুত্বের কালে দুর্নীতি, চুরির দায়ে অভিযুক্ত ব্যাক্তিও বরণীয় হয়ে উঠছেন! এ এক অদ্ভুত অমানিশা! রাজনৈতিক ব্যাবস্থাপনার বদল কি এই সামাজিক অভিঘাতকে একেবারে পাল্টে দিতে পারবে? একসময় এই বাংলায় তো বদল চাই শ্লোগানে সবাই বিশ্বাস করে বদলালো। কি হলো? সামাজিক মনস্তত্ত্ব কোথায় গিয়ে পৌঁছালো? ভাবতে হবে, ভাবা দরকার!

PrevPreviousউত্তেজক বিহার বিধানসভা ভোট ২০২৫ এবং তারপর
Next“রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি – বামপন্থীদের গালাগালি একটি ফ্যাক্ট চেক”Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

July 6, 2026 No Comments

যোগের প্রকৃত দর্শন, ভিত্তি এবং সমকালীন বিকৃতির সমালোচনা ভূমিকা একবিংশ শতাব্দীতে ‘যোগ’ শব্দটি বিশ্বজুড়ে এক অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস, কর্পোরেট ওয়েলনেস কর্মসূচি,

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

July 5, 2026 2 Comments

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেভাবে একটি ছাত্রের মৃত্যু ঘটেছে সেটা যেমন চরম দুর্ভাগ্যজনক তেমনি সন্দেহজনক। কারণ, গরম চা খেয়ে ফেললে, সহ্যের অতিরিক্ত অত্যাধিক গরম হলে মুখ

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

July 5, 2026 6 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

Dr. Sukanti Bhattacharya July 6, 2026

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

Sanjoy Mukherjee July 5, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

Somnath Mukhopadhyay July 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

646865
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]