Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

WhatsApp Image 2026-10-17 at 9.21.05 PM
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • October 19, 2026
  • 6:56 am
  • No Comments

আপনারা কি সুরেন্দ্র সিং চৌধুরীর নাম শুনেছেন? শোনেননি তো? না, না! এই না শোনাটা কোনো অন্যায় নয়। খুব কেউকেটা মানুষ নয় সুরেন্দ্র। এদেশে নামের পাশে স্টার তকমা জোটে তিন শ্রেণির মানুষের – ১. ফিল্ম স্টার, ২. ক্রিকেট স্টার, আর ৩.পলিটিক্যাল স্টার। এই পোড়া দেশে এই তিন ধরনের মানুষ কীর্তিমান নক্ষত্রের স্বীকৃতি পান। বাকিরা সবাই আম আদমি। অথচ সুরেন্দ্র সিং চৌধুরীর নামটি এই সম্ভাব্য তিন শ্রেণির কোনোটিতেই অন্তর্ভুক্ত নয়। সে চতুর্থ বর্গের নাগরিক। তাহলে তাকে নিয়ে এতো হৈচৈ কেন?

আচ্ছা, নামের জট ছাড়াতে আরও কিছু ক্লু দিই বরং।তারপর দেখুন চিনতে পারেন কিনা?

সুরেন্দ্রর বয়স ২১, নিবাস মধ্য ভারতে, সম্পূর্ণ নিজের তাগিদ থেকে একা হাতে এক পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ভোল পালটে দিয়েছেন একটি আবর্জনায় ভরে ওঠা নদীর …..।

নদীর নাম জানতে চাইছেন? চেষ্টা করুন নদীর নামটা বলতে। 

কি বললেন যমুনা? উঁহু! গোদাবরী? কাবেরী? দাঁড়ান। এভাবে দেশের তাবড় তাবড় নদীকে টেনে আনবেন না।আর তা ছাড়া সুরেন্দ্র সিং চৌধুরীর কর্মস্থল হলো মধ্যপ্রদেশ। সেখানে কাবেরী, গোদাবরী আসবে কোথা থেকে? নদীর নাম হলো আজনার। আর এই নদীটিকে সম্পূর্ণ একা হাতে আবর্জনা মুক্ত করে এক অসাধ্য সাধন করেছেন যে সুরেন্দ্র সিং চৌধুরী তিনি গোটা দুনিয়া জুড়েই পরিচিতি পেয়েছেন…” বিট্টু তাবাহি” নামে। এখন থেকে আমরা সুরেন্দ্রকে বিট্টু নামেই ডাকবো।

এদেশের নদীগুলোর করুণ অবস্থার কথা আর কি বলবো? ডক্টরস ডায়লগের পাতায় বিস্তর লেখালেখি করেও পরিস্থিতির সামান্য উন্নতি করা সম্ভব হয়নি। আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত বর্জ্যের ঠাঁই হলো আমাদের দেশের নদীগুলোতে। গঙ্গা যমুনা থেকে শুরু করে নদীমাতৃক ভারতের সব নদীর‌ই এক‌ হাল । এভাবেই মধ্যপ্রদেশের ছোট্ট এক জলধারা ( ৫২ কিলোমিটার) আজনার নদী ভরাট হয়ে লোপাট হয়ে গিয়েছিল। কি ছিলোনা সেই আবর্জনার তালিকায় প্লাস্টিক থেকে শুরু করে পরিত্যক্ত সব ধরনের গৃহস্থালি উপকরণ, ফুল পাতা তো ছিলই। ছিল জলজ শ্যাওলা।

সেসব পচে গিয়ে নদী হয়ে উঠেছিল নরকের নামান্তর। এসব দৃশ্য বিট্টুকে গভীরভাবে ব্যথিত করেছিল।আর তাই একা হাতে নেমে পড়েছিলেন নদী সাফাইয়ের কাজে। দিনের পর দিন, মাসের পর মাস ধরে এই কাজ করে গেছেন বিট্টু। একেবারে প্রথমে তাঁর পরিচিত বন্ধুদের ভেতর থেকে কয়েকজন পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজে তাঁদের মন মজবে কেন? নদীর পূতিগন্ধময় বিষাক্ত পরিবেশ থেকে একে একে সবাই সড়ে গেছে। রয়ে গেছেন শুধু বিট্টু। তিনি হাল ছাড়েননি,হার মানেননি সহজে। যে কঠিন সংকল্প নিয়ে তিনি মাঠে নেমেছিলেন তা সফল করেই তিনি সাফল্যের হাসি হেসেছেন। আজনার নদী এখন অনেকটাই পরিচ্ছন্নতা ফিরে পেয়েছে। পাশাপাশি বিট্টুর কপালে জুটেছে একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিট্টুর এই কাজের কথা তার বাবা মা জানতেন না। আসল কথাটা ফাঁস করেননি তাঁদের কাছে। রোজ নিয়ম করে তাঁদের ছেলে কোথায় যাচ্ছে তা নিয়ে ছেলেকে প্রশ্ন করলে জবাব মিলেছে – ক্রিকেট প্র্যাকটিস করতে যাচ্ছি অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি, অথচ ওই সময় সে একা নদীর আবর্জনা পরিষ্কার করে চলেছে একটু একটু করে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলো যে সে কীভাবে এমন একটি দুরূহ কাজের সঙ্গে জড়িয়ে পড়লো? আসলে আজনার নদীর তীরে অবস্থিত একটি মন্দিরে বিট্টুর নিয়মিত যাতায়াত ছিল। সেখানেই নদীর বরবাদ হয়ে যাওয়ার ঘটনার সঙ্গে পরিচয়, আর তারপর কাজে নেমে পড়া। এই কাজ করার জন্য তার কাছে কোনো যন্ত্র উপকরণ ছিলোনা কেবলমাত্র নিজের দুটি কর্মিষ্ঠ হাত আর দৃঢ়প্রতিজ্ঞ মন ছাড়া। সাঁতার না জানাটাও কোনো বাধা হয়ে দাঁড়ায়নি বিট্টুর কাছে। গরমের সময় রাতের বেলাতেও সাফাইয়ের কাজ করেছেন বিট্টু। কোনোকিছুই তাঁকে দমাতে পারেনি। নোংরা জলে নেমে কাজ করতে করতে শরীরে, বিশেষ করে চামড়ায় সংক্রমণ ঘটেছে – বিট্টুর তাতেও হুঁশ ফেরেনি। কাজ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবেন নি। 

বিট্টু তাবাহি ওরফে সুরেন্দ্র সিং চৌধুরী তাই এক নিষ্ঠ মানুষের নাম। এদেশে এমন দৃঢ়প্রতিজ্ঞ তরুণ মানুষের দৃষ্টান্ত বিরল শুধু নয় বিরলতম। বিজ্ঞানের ছাত্র বিট্টু এই কাজে তাকে সাহায্য করার জন্য ৩০০০০টাকা ব্যয় করে একটি মেশিন তৈরি করেছিলেন, তবে তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সুতরাং সবটাই নিজের হাতে করা।

বিট্টুর এই প্রচেষ্টার জন্য হল্যান্ডের একটি সংস্থায় চাকরির প্রস্তাব এসেছে। বিট্টু অবশ্য এদেশেই কাজ করতে চান। বিট্টু একটি প্রেরণার উৎস। তাঁকে অনুসরণ করার দায়িত্ব এখন সমগ্র দেশবাসীর। আমরা কি সেই পথে হাঁটতে রাজি? আমাদের অভিনন্দন রইলো সুরেন্দ্র সিং চৌধুরীর প্রতি।

তথ্যসূত্র বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন।

PrevPreviousঅগ্রাধিকার আপনি দেখতে পাচ্ছেন কি?
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অগ্রাধিকার আপনি দেখতে পাচ্ছেন কি?

October 19, 2026 No Comments

চোর পালালে বুদ্ধি বাড়ে। সেটা হয়তো খুব একটা কাজের কথা নয় – কিন্তু অন্তত ওটুকু হলে পরের চুরি আটকানো যায়। এবার পুজোয় পুলিশ, খুব সম্ভবত

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

October 18, 2026 No Comments

চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণহানি: উদ্যোক্তাদের চরম গাফিলতি ও প্রশাসনিক ব্যর্থতার জবাবদিহি চাই! ভয়াবহ, মর্মান্তিক! চোরবাগান সার্বজনীনে দুর্গাপুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে ২০ জনের মৃত্যু এবং

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

October 18, 2026 No Comments

জনগণকে ন্যায়বিচারের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা দখলের রাজনীতি, এক তরুণীর মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করে তোলা এবং সাধারণ মানুষের আবেগ ও ন্যায়বিচারের দাবিকে ক্ষমতার লড়াইয়ে

সন্দীপ ঘোষের জামিন আসলে অভয়া হত্যার ন্যায়বিচারকেই পিছিয়ে দেয়।

October 18, 2026 No Comments

দুর্গাপুজোর ঠিক আগেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ জামিন পেলেন। এমন আশঙ্কা আমাদের মনে ছিল না তা নয়, কিন্তু অনেকেই ভরসায়

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

সাম্প্রতিক পোস্ট

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

Somnath Mukhopadhyay October 19, 2026

অগ্রাধিকার আপনি দেখতে পাচ্ছেন কি?

Dr. Bishan Basu October 19, 2026

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

West Bengal Junior Doctors Front October 18, 2026

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

West Bengal Junior Doctors Front October 18, 2026

সন্দীপ ঘোষের জামিন আসলে অভয়া হত্যার ন্যায়বিচারকেই পিছিয়ে দেয়।

Abhaya Mancha October 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

692115
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]