Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রোজের ভাইফোঁটা

IMG_20201116_201044
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • November 17, 2020
  • 8:30 am
  • No Comments

তিয়ার সেদিন অফিস বেরতে একটু বেশিই দেরি হয়ে গেছিল। বাস স্টপে যখন পৌঁছল তখন পিক অফিস টাইম। যা হোক করে বাসে উঠে ঠেলেঠুলে লেডিস সিটের সামনে একটা দাঁড়ানোর জায়গা করে নিল। ভিড় বাস, প্রচণ্ড চাপাচাপি, তার মধ্যে কন্ডাকটর চেঁচাচ্ছে, “পিছনের দিকে এগিয়ে যান”। মনে মনে হাসি পায় তিয়ার। এ আর নতুন কথা কী? সব ক্ষেত্রেই তো আমরা পিছন দিকে এগিয়ে চলেছি। কিন্তু কিছুক্ষণ পরেই সে একটা অস্বস্তি বোধ করতে থাকে। কাঁধের ব্যাগটা পিছন দিকে রেখেও তা সামলানো যাচ্ছিল না। চোখের সামনে ওদিকে জ্বলজ্বল করছে বাসের গায়ে লেখা, “আপনার ব্যবহারই আপনার পরিচয়।” ওর এই অস্বস্তি কী পাশের ছেলেটা বুঝতে পারলো? যদিও ছেলেটার চক্করবক্কর ছাপ জামা, মাথার ওপর তোলা সানগ্লাস, কানে গোঁজা হেডফোন আর চুলের স্টাইল দেখে খুব একটা সম্মান জাগেনি তার। ছেলেটির সঙ্গে দু একবার চোখাচোখি হলেও তিয়ার ভালো লাগেনি। বরং অস্বস্তি বাড়িয়ে দিচ্ছিল। এর মধ্যে তিয়ার কানে আসে, ওই ছেলেটি তার পিছনের লোকটিকে বলছে, “দাদা, আপনার হয়ে গেলে আমাকে জানাবেন। আমি লাইনে আছি।” তিয়া রাগ, বিরক্তি সত্ত্বেও হেসে ফেলে। পিছনের সেই লোকটি সঙ্গে সঙ্গে গেটের দিকে পা বাড়ায়। পরের স্টপের আগেই ট্র্যাফিক সিগন্যালে নেমে যায়। ছেলেটাকে তিয়া ধন্যবাদ জানাবে কি জানাবে না ভাবতে ভাবতেই দেখে সেই ইয়ারফোন, সানগ্লাস রাস্তায় হাঁটছে। তিয়ার একরাশ ভালোবাসা তার প্রতিবাদী ভাইটাকে ভিজিয়ে দিল। অরুণ-বরুণ-কিরণমালা শুধু রূপকথা নয়।

ভাইফোঁটার কোনো দিন হয় না।

২
শ্যামল ৫টার সময় ডিউটি শেষে হাসপাতালের গেট দিয়ে বেরনোর সময় দেখলো মেয়েটা বসে আছে। হাসপাতালের আউটডোরের অত রোগীর মধ্যে কারো বিশেষ মুখ মনে রাখা সাধারণত সম্ভব হয় না। কিন্তু এই মেয়েটিকে মনে আছে। কারণ মেয়েটির ৩০ সপ্তাহের প্রেগন্যান্ট। ব্লাড প্রেশার বেশি। তার ওপর যমজ সন্তান বাড়ছে ওর শরীরে। অথচ একা একা এসেছে চেক-আপের জন্য। তাই খুব বকেছিল শ্যামল। চোখ নামিয়ে মেয়েটি খুব ধীর গলায় বলেছিল, আমার শাশুড়ি খুব অসুস্থ। আর স্বামী সঙ্গে এলে একদিনের “রোজ” নষ্ট হবে। শ্যামলের মনে পড়ে গেছিলো স্যার এর কথা , ‘রোগকে জানতে হলে রুগীকে চিনতে হবে।’ দিনে একশো করে লোক সত্যিই কি চেনা সম্ভব?

-এখনও বসে আছো?

-আগের বাসটায় খুব ভিড় ছেল বলে উঠতি পারিনি। আমার বর বলে দেছে, সাতটার বাসে গেলি ভিড় কম হবে।

– কোথায় থাকো?

-মোহনপুর।

-বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে তো?

-তা হবে।

গাড়িতে স্টার্ট দেবার সময় হঠাৎই শ্যামলের মনে হয়, ওর বাড়ি ফেরার পথেই তো মোহনপুর পড়বে। মেয়েটিকে কী ও নামিয়ে দেবে? কাজটা ঠিক হবে কিনা ভাবতে ভাবতেই হাসপাতালের গেটের দিকে এগিয়ে গেল। -আমি তোমায় নামিয়ে দিতে পারি।

মেয়েটি চোখ নামিয়ে বলে, না ছ্যার। আমি ঠিক চইলে যেতি পারবো। আপনার অসুবিধে হবে।

-না, হবে না। তোমার শরীরের এই অবস্থায় ভিড় বাসে চড়া মুশকিল। তা ঠিকও হবে না। আর রাত করে ফেরা নিরাপদ নয়।

মেয়েটি আর কথা না বলে শ্যামলের সঙ্গে গাড়িতে উঠে পড়ে। কথায় কথায় শ্যামল জানতে পারে মেয়েটির নাম সাকিনা।

কী করে সিট বেল্ট বাঁধতে হয় সাকিনাকে শেখায় শ্যামল। সে তো হেসেই খুন। এই জিনিস আগে কখনো দেখেনি। পথ চলতে চলতে সাকিনা ওর বস্তির কথা, গ্রামের কথা শোনাচ্ছিল। হঠাৎ সে শ্যামলকে জিজ্ঞাসা করে, “ আচ্ছা ছ্যার আপনি বাতাসা খান? আমি বাড়ি থেকে বেরনোর সময় মা কিছু মুড়ি বাতাসা দে দিছিল। কয়েক খান বাতাসা এখনও আছে।”

শ্যামল না বলতে গিয়েও হ্যাঁ বলে দেয়, পাছে মেয়েটি কষ্ট পায় তাই। আর ছোট্ট “হ্যাঁ” শুনেই সাকিনার চোখ জ্বলজ্বল করে ওঠে। সামান্য কিছু দিতে পেরে তার কী আনন্দ! বহু যুগ বাদে শ্যামল বাতাসা পেয়েছে। মনে পড়ে, ছোটোবেলায় ঠাকুমার “হরির লুটের” কথা। বাতাসা আর ৫ বা ১০ পয়সার জন্য ভাই বোনেদের সে কী কাড়াকাড়ি! শ্যামলের নজর থাকতো ১০ পয়সার দিকে। কারণ ওই পয়সায় ঘুড়ি কেনা যেত। টুকটাক কথা বলতে বলতে শ্যামল আর সাকিনা পথ চলছিল।

এক সময় সাকিনা বলে উঠল, “দাদা, দাদা থামো। এই টপেজেই নামবো” তার পরেই জিভ কেটে বলে, “ছ্যার ভুল হয়ে গেছে। মাফ কইরে দেবেন। কন্ডাকটারকে দাদা বলি তো। তাই মুখ থেকে বেইরে গেল।”

শ্যামল মুচকি হেসে গাড়ি সাইড করলো। সাকিনা নেমে গেল। শ্যামল নিজের মনেই হাসতে হাসতে ফের গাড়িটা স্টার্ট দিলো। এক ছায়া- বন পেরিয়ে গাড়ি বাড়ির দিকে এগোতে থাকে।

ভাইফোঁটার কোনো দিন হয়না।

PrevPreviousইনজুরি রিপোর্ট
Nextস্টেথোস্কোপঃ লিঙ্গপুরাণ ২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কাপলস কাউন্সেলিং নিয়ে কিছু কথাবার্তা পর্ব ১

November 13, 2026 No Comments

কাপলস কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি, যে সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি সমস্যাজনক তা হল- প্রতিটি কাপলস ( সম্পর্কে রয়েছেন এমন বিবাহিত কিম্বা অবিবাহিত দুজন

ঘাসজন্ম প্রথম পরিচ্ছেদ

November 13, 2026 No Comments

বল্টুদের একতলা বাড়িটার সদর দরজা পেরিয়ে মরচেধরা লোহার তেড়াবেঁকা গ্রিলঘেরা যে একফালি বাড়তি জায়গাটুকু আছে — যেটাকে ওরা সাধ করে বারান্দা বলে ডাকে, ওরই এককোণে

যাকেই ভালোবাসুন, বা গালাগালি করুন, একটু পড়াশুনোও করুন।

November 13, 2026 No Comments

শেখর স্যার কালী পুজোর দিন দু’প্যাকেট লাড্ডু নিয়ে এসেছিলেন। আজ বুকস্টলে বসার জন্য যিনি আসছেন তাঁকে আমরা লাড্ডু খাওয়াচ্ছি। সৌমেন কাকু সবার শেষে আসেন। আজও

Does Amit Shah know who Peter Kropotkin is?

November 12, 2026 No Comments

Under the leadership of Union Home Minister Amit Shah, rallies and similar events are being organised across the country, ostensibly to “protect democracy” and “eradicate

বই পড়া তো অন্যায় নয়, বই কেনাও অপরাধ নয়।

November 12, 2026 No Comments

কালীপুজোর রাত্রে ডা. সুপ্রিয় বসু যখন স্টলে ঢুকলো, তখন আমাদের বুক স্টল পুলিশে পুলিশে ছয়লাপ। এত পুলিশ দেখে সুপ্রিয়দা কোনরকমে বাইক স্ট্যান্ড করে দৌড়ে এলো,

সাম্প্রতিক পোস্ট

কাপলস কাউন্সেলিং নিয়ে কিছু কথাবার্তা পর্ব ১

Dr. Aditya Sarkar November 13, 2026

ঘাসজন্ম প্রথম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 13, 2026

যাকেই ভালোবাসুন, বা গালাগালি করুন, একটু পড়াশুনোও করুন।

Dr. Aindril Bhowmik November 13, 2026

Does Amit Shah know who Peter Kropotkin is?

K. Sahadevan November 12, 2026

বই পড়া তো অন্যায় নয়, বই কেনাও অপরাধ নয়।

Dr. Aindril Bhowmik November 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

700979
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]