Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘আহবান শোন আহবান’

IMG-20250416-WA0114
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • April 19, 2025
  • 8:22 am
  • No Comments

১৬ই এপ্রিল আর জি কর হাসপাতালে পি বি জে অডিটোরিয়াম এ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর চতুর্থ গণ কনভেনশন অনুষ্ঠিত হল।

৯ অগাস্ট আর জি কর হাসপাতালে শিক্ষার্থী চিকিৎসকের  নৃশংস হত্যাকাণ্ডের পর দিন থেকে কলকাতা বা সমগ্র পশ্চিমবঙ্গে যে অভূতপূর্ব নাগরিক আন্দোলন শুরু হয় সেই আন্দোলন শুরু করেন এক দল তরুন তুর্কি। যখন মরা বিকেলে আস্তে আস্তে ডুবে যাচ্ছে নিভন্ত সূর্য, চারপাশে ভারি হয়ে আসছে বাতাস, সহমর্মিতা সংহতি নৈতিকতা এই প্রিয় শব্দ গুলো ক্রমশ অচেনা হয়ে গিয়ে  অধিকতর পরিচিত হয়ে উঠেছে ঈর্ষা আত্মকেন্দ্রিকতা  দুর্নীতি আর সন্ত্রাস, সেই ক্রান্তি লগ্নে প্রমিথিউসের কাজ করেন এই জুনিয়র ডাক্তার রা-অনির্বাণ আলোর মশাল নিয়ে শুরু হয় নতুন পথ চলা। জুনিয়র চিকিৎসকদের পাশে অগ্রণী যোদ্ধার মত সিনিয়র চিকিৎসকরা ছিলেন প্রথম দিন থেকেই। প্রায় আট মাস ব্যাপী এই আন্দোলনের ক্ষেত্র প্রসারিত হয়েছে নাগরিক সমাজের মধ্যেও।

দ্রোহের গৌরব যাত্রায় স্বাস্থ্য ভবনের অবস্থান  তুলে নিয়ে প্রথম গণ কনভেনশন হয়  ২৭ সেপ্টেম্বর  SSKM হাসপাতালের অডিটোরিয়াম এ। ২ অক্টোবর মহালয়ার দিন স্কোয়ার থেকে মহামিছিলের শেষে ধর্মতলায় অনুষ্ঠিত কনভেনশন, ধর্মতলায় অনশন অবস্থান সমাপ্ত করে ২৬ অক্টোবর R G Kar এ কনভেনশনের পর ১৬ এপ্রিল আর জি কর হাসপাতালেই চতুর্থ গণ কনভেনশন অনুষ্ঠিত হল। জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের উপর সরকারি আক্রমণ, শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য, উদ্বেগজনক সাম্প্রদায়িক পরিস্থিতি – এই  সামাজিক সঙ্কটের পরিস্থিতি তে WBJDF এর এই কনভেনশন খুব গুরুত্বপূর্ণ ছিল।

কনভেনশন শুরু করেন অভয়ার মা  বাবা। মঞ্চে সন্তানহারা মা বাবার উপস্থিতি, মঞ্চের পিছনে জায়ান্ট  স্ক্রিনে তাঁদের চোখে জ্বলে ওঠা আগুন দ্রোহের শপথকে দৃঢ় করে। সমাজের বিভিন্ন স্তর  থেকে আমন্ত্রিত  প্রধান বক্তাদের মধ্যে ছিলেন বোলান গঙ্গোপাধ্যায়, মিরাতুন নাহার, জহর সরকার, সুমন চট্টোপাধ্যায়, শামিম আমেদ এবং ইন্দ্রাণী দত্ত। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফ থেকে বলেন ডঃ হীরালাল কোনার এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডঃ তমোনাশ  চৌধুরী। WBJDF এর পক্ষ থেকে বলেন  ডঃ দেবাশিস হালদার, ডঃ অনিকেত মাহাতো , ডঃ আস্ফাকুল্লা নাইয়া এবং ডঃ অর্ণব মুখোপাধ্যায়।

বোলান গঙ্গোপাধ্যায়, মিরাতুন নাহার এবং অন্য সব বক্তারাই এই আন্দোলনকে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ বর্জিত অভূতপূর্ব আন্দোলন বলে স্বীকার করে নেন। বোলান গঙ্গোপাধ্যায় আন্দোলনের প্রাথমিক পর্বের সাফল্য যেন দিকভ্রান্ত না করে সেই বিষয়ে জুনিয়র চিকিৎসকদের সতর্ক করে দেন। মিরাতুন নাহার সরকারের সর্বোচ্চ স্তরের দুর্নীতিকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন। প্রাক্তন আমলা এবং সাংসদের বক্তব্যের মূল বিষয়ও ছিল নিয়ন্ত্রণহীন প্রশাসনিক দুর্নীতি, যার ফলে পচন ধরে গেছে সমাজের সর্ব স্তরে। অ্যাডভোকেট  শামিম আহমেদ আদালতের লড়াই-এর বিষয়ে আলোকপাত করেন। প্রয়াত পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত WBJDF-কে ধন্যবাদ জানান এই কনভেনশনে তাঁকে আমন্ত্রণ করার জন্য। তিনি বলেন শুধু পঙ্কজ দত্তের প্রতি প্রশাসনের অমানবিক আচরণের বিরুদ্ধে নয়, অভয়ার বিচার, দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে তিনি জুনিয়র ডাক্তারদের পাশে আছেন। সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় এই আন্দোলনের প্রতি সংহতি জানান। ডঃ দেবাশিস হালদার, ডঃ অনিকেত মাহাতো , ডঃ আস্ফাকুল্লা নাইয়া এই  অদলীয় আন্দোলনের চরিত্র যে রাজনৈতিক  তা স্পষ্ট ভাষায় ঘোষণা করেন।

ডঃ অর্ণব মুখোপাধ্যায় আট মাস আগে সূচনা পর্ব থেকে বর্তমান পর্যন্ত WBJDF আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ  মুহূর্তকে স্লাইড শো-র মাধ্যমে দেখান। এর পর কি ভাবে প্রাথমিক পর্বে WBJDF এর ফান্ড গড়ে ওঠে ব্যাখ্যা করেন এবং আন্দোলনের কাজে সঞ্চয় ও খরচের একটি সুচারু হিসাব পেশ করেন। WBJDF-এর  আর্থিক অস্বচ্ছ্বতা নিয়ে উদ্দেশ্যমূলক প্রচারের উপযুক্ত জবাব হয় এই অডিট রিপোর্ট। WBJDF ফান্ডে উদ্বৃত্ত অর্থ ভবিষ্যতে অভয়া আন্দোলন, শিক্ষক আন্দোলন এবং দাঙ্গা বিধ্বস্ত এলাকায় মেডিক্যাল ক্যাম্পের জন্য খরচ করা হবে বলে জানান ডঃ অর্ণব মুখোপাধ্যায়।

অনুষ্ঠানের শেষে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

যে আগুন নিয়ে চিকিৎসকরা শুরু করেছিলেন এই আন্দোলন সেই আগুন  ছড়িয়ে পড়েছে নাগরিক সমাজে। এই শিখাকে প্রজ্জ্বলিত রাখার জন্য নগরের সীমা অতিক্রম করে  গ্রামে গঞ্জে মফস্বলে ছড়িয়ে দিতে হবে দ্রোহের বহ্নি। WBJDF-এর পরবর্তী গণ কনভেনশন দীর্ঘস্থায়ী প্রতিরোধ এবং আন্দোলনকে বিস্তারের দিশা দেখাবে এই আশা রইল।

PrevPreviousনববর্ষের গান
Nextআমিনুর-এর জন্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675471
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]