Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবর্তনঃ রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ—অবাক জিরাফ, অবাক করলে তুমি!

FB_IMG_1628267005582
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • August 8, 2021
  • 9:34 am
  • No Comments

শক্তি চাটুজ্জে মশাই বলেছিলেন, ধর্মে আছি জিরাফেও আছি। তাতেই আমরা ভেবে কূল পাইনে কবিতা থেকে কফি হৌস থাকতে হঠাৎ জিরাফ কেন। তবে জিরাফের গলা ধরে ল্যামার্ক আর ডারউইন ঝুলোঝুলি করেছিলেন, তাতে অবাক কাণ্ড দেখিনে। অমন একখান গলা এল কেমন করে, তার একটুখানি ব্যাখ্যান না দিলে বংশধারায় পরিবর্তন অর্থাৎ কিনা Descent with modification ওরফে বিবর্তনের তত্ত্ব তৈরি হয় কেমনে? কিন্তু জিরাফের গলা লম্বা হবার কথা মহাজনেরা ঢের কয়েছেন, আমি তার একখান নার্ভ, বাংলায় যারে কয় স্নায়ু, তাই নিয়ে নার্ভাস হবার বেতান্ত বলি বরং।

‘রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল’ স্নায়ু। বেচারি চার ইঞ্চি পথ পেরোতে ১৮০ ইঞ্চি হাঁটে। তার কাজ হল ল্যারিংস তথা স্বরযন্ত্রে পৌঁছে তার পেশীগুলোকে কাজ করানো। জিরাফের মস্তিষ্ক থেকে বেরোয় ‘ভেগাস’ স্নায়ু, তার থেকে শাখা হিসেবে বেরোয় ‘রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল’ স্নায়ু। যেখানে সে বেরোয় তার চার ইঞ্চি দূরত্বে স্বরযন্ত্র। কিন্তু কার ষড়যন্ত্রে সে যে ১৫ ফুট ঘুরপাক খায় তা কে জানে।

কোনও ইঞ্জিনিয়ার এমন ডিজাইন করলে তার চাকরি নট হতে দু’মিনিট সময় লাগত। সৃষ্টিকর্তার অবশ্য সে-ভাবনা নেই। কিন্তু যদি এই স্নায়ু বিবর্তনের ফসল হয়, তাহলে চিন্তা হয়, কেমন করে প্রাকৃতিক নির্বাচন এত বাজে ডিজাইন মেনে নিল। এতটা অপচয় সহ্য করল।

সমস্ত স্তন্যপায়ী প্রাণীর সাধারণ পূর্বসূরী ছিল ডাঙ্গায়-ওঠা এক প্রাচীন মাছ। তার দেহে এইরকম স্বরযন্ত্র ছিল না, কিন্তু স্বরযন্ত্র ভ্রূণের যে সব স্ট্রাকচার থেকে উৎপন্ন হয়, তারা ছিল। মাছ-জাতীয় প্রাণীর দেহে এই স্নায়ু-পূর্বসূরীর গতিপথ ছিল সোজা। মাছের ঘাড় বা গলা বলে কিছু নেই। তার শরীরের জন্য স্নায়ুটির গতিপথ ছিল যথাযথ। আর জিরাফের গলা হল কয়েক মিটার লম্বা, তার জন্য মাছের স্নায়ুটির উত্তরসূরীই ক্রমশ পরিবর্তিত হয়েছে। ভেগাস স্নায়ু থেকে বেরনোর পরে এই স্নায়ু বৃহৎ ধমনীগুলোর নীচ দিয়ে ঘুরে ওপরে ওঠে ও তার গন্তব্যস্থল স্বরযন্ত্রে যায়। জিরাফের দেহে এই পথ বিরাট লম্বা।

ছবিতে দেখা যাচ্ছে, মানুষের শরীরে কীভাবে বাঁদিকের রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল স্নায়ু অ্যাওর্টিক আর্চের নীচ দিয়ে পাক খেয়ে স্বরযন্ত্রে পৌঁছায়। জিরাফের দেহে একই পথে এই স্নায়ু ঘুরপাক খায়, কিন্তু তার গলা লম্বা বলে দু-চার ইঞ্চির দূরত্ব পার হতে এই স্নায়ুকে ১৫ ফুট ঘুরে আসতে হয়।

(চিত্রঋণঃ https://futurism.com/evolutianary-proof-the-recurrent-laryngeal-nerve-2)

জিরাফের রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল স্নায়ুর নকশায় সত্যিকার পূর্ব-পরিকল্পনার অভাব স্পষ্ট। মার্কিন জীবাশ্মবিদ স্টিফেন জে গুলড-এর ভাষা ধার করে বলা যায়, আপাত-অদ্ভুত সজ্জা আর হাস্যকর সমাধান হল বিবর্তনের পথের নজির, যে পথ কোনও বুদ্ধিমান ঈশ্বর নেবেন না, কিন্তু [জীবের বিবর্তনীয়] ইতিহাসের দ্বারা সীমাবদ্ধ হবার কারণে যে পথ প্রাকৃতিক নির্বাচন নিতে বাধ্য থাকে। (Odd arrangements and funny solutions are the proof of evolution-paths that a sensible God would never take, but that a natural selection, constrained by history follows perforce.)

PrevPreviousকেশবতী
Nextকাউন্ট ডাউনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

July 16, 2026 No Comments

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এনটিএ (NTA) বাতিল এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে লাগাতার বিক্ষোভ ও অনশন

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

July 15, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

Tales of Hope

July 15, 2026 1 Comment

Dastaan-e-Ummeed Struggles for Resilience, Hope and Justice Vikas Bajpai AfterNote Press Price: Rs. 1600.00 Presenting a book authored by one of my junior comrade–Dr. Vikas

সাম্প্রতিক পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

Sangrami Gana Mancha July 16, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

Kanchan Sarker July 15, 2026

Tales of Hope

Dr. Punyabrata Gun July 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650931
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]