Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উইকেট পড়ছে

FB_IMG_1645712912436
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • March 1, 2022
  • 10:19 am
  • No Comments

‘উইকেট পড়ছে’, শব্দগুলো জীবনের বিভিন্ন সময় ভিন্ন মানে নিয়ে হাজির হয়। ছোটোবেলায় উইকেট মানে ছিল ঠাকুমার বসার কাঠের টুল, পাঁচ ছ’টা ইঁট একটার ওপর আর একটা সাজানো, তিনটে লাঠি পর পর রাখা। একটা লাঠি দিয়ে মা সাবান কাচত আর আমাদের পেটাতো, অন্যটা দিয়ে পিসি পাখি তাড়াতো আর একটা দাদুর লাঠি।

এই সাবান কাচার লাঠিটার একটা ইতিহাস আছে। দুপুরের রান্না যখন শেষ হতো তখন পড়ন্ত আঁচে এক বড়ো হাঁড়িতে জল গরম হতো। তারপর একটা বড়ো বালতিতে সার্ফ, ডেট বা নিরমা সাবান গুঁড়ো দিয়ে তাতে গরম জল ঢালা হতো। তারপর এই লাঠিটা দিতে সাবান গোলা হতো আর জামাকাপড় চোবানো হতো। বাড়িতে ভাইরা কেউ বেশি বদমাইশি করলে এই লাঠি দিয়ে পেটানো হতো। মা আমাকে মারার জন্য যেই এই লাঠিটা খুঁজতো আমি চিল্লাতাম, ঠাকুমা গো, মা মেরে ফেললো গো। মা লাঠিটা হাতে পাবার আগেই ঠাকুমা আমার হাত ধরে নিয়ে যেতে যেতে মাকে বলতো, তোমার কোনো আক্কেল নেই ছোটো বৌমা। মারলেই কি ছেলে মানুষ হয়। আমরা কী বাচ্চা মানুষ করিনি। সে যাত্রায় বেঁচে যেতাম। মা যেদিন মারত এক হাতা পায়েস বা ক্ষীর একটু বেশী পেতাম।

আমরা প্রথম উইকেট পেলাম লাল্টুর জন্মদিনে, ওর ছোটো কাকা দিয়েছিল। লাল্টু আউট হলে ওর উইকেট নিয়ে চলে যেত, তাই ওকে একটু বেশী খেলতে দিতে হতো। যাই হোক, তখন উইকেট পড়া মানে ছিল আউট হাওয়া। নিজে আউট হলে একটু মন খারাপ, অন্য কেউ হলে মহাফুর্তি।

তারপর কলেজে পড়ার সময় আবার উইকেট পড়তে লাগলো। মানে বন্ধুরা প্রেমে পড়ছে, গ্রুপটা ছোটো হচ্ছে। ক্যান্টিনে আমাদের টেবিলটা ছেড়ে তিনটে টেবিল দূরে বসতো, ঘাড়টা নিচু করে ফিস ফিস করে কথা বলতো আর সব কাজ করার আগে GF-এর পারমিশন নিতো। তার তিন চার বছর পর উইকেট পড়া মানে হোল বিয়ে হওয়া।এই উইকেট পড়াটা ছিল বিশাল মস্তির।এই করতে করতে গিঁটগুলো আলগা হতে লাগলো, কিন্তু ভালোবাসার সেই অদৃশ্য সুতোটা জড়িয়েই থাকত। বন্ধু মানেই গালাগালি, বন্ধু মানেই গলাগলি।

তারপর চুলে পাক, রক্তে চিনি ধরলো, ঘুম থেকে উঠেই চশমাটা খুঁজতে লাগি। এবার উইকেট পরা মানেই চির বিচ্ছেদ, শুধু স্মৃতি নিয়ে থাকা। কিছুক্ষণের মন খারাপ, কিছুক্ষণের ভয় পাওয়া, তারপর আবার রোজের কাজে ফিরে যাওয়া। ফোনের আরো কিছু নাম আর নম্বর বেড়ে যায় যেখান থেকে আর কখনো ফোন আসবে না। কিন্তু সেগুলো ডিলিট করতেও মন চায়না। মানুষ’টার গায়ে না হোক নামটার ওপর একদিন হঠাৎ আঙুল বোলোবো!

PrevPrevious১৫-১৮ বছর বয়সিদের কোভিড টিকাকরণ
Nextআর এক দশক পর ডাক্তারি পেশাটার কী ভবিষ্যৎ জানিনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

যাদবপুরে রেল হকার উচ্ছেদ

June 9, 2026 No Comments

৮-৬-২০২৬ গতকাল রাতে যাদবপুরে রেল হকার উচ্ছেদ করতে কেন্দ্রীয় বাহিনী, রেল পুলিশ ও রাজ্য পুলিশ যৌথ অভিযান চালাতে আসে। হকারদের পাশে নিয়ে বামপন্থী, গণতান্ত্রিক নাগরিক

ককরোচ জনতা পার্টি: কেন উত্থান? এরপর?

June 8, 2026 No Comments

একটা দল কখন জনগণের মুখপত্র হয়ে ওঠে? যখন সেই দলের মধ্যে দিয়ে মানুষ খুঁজে পায় তার শ্রেণিস্বার্থ, নেতার প্রতি আইকনিক আকর্ষণ, দলের নীতিতে প্রবল সমর্থন,

গরম কালের অসুখ – হাইপারথার্মিয়া

June 8, 2026 6 Comments

এবছর গরম লম্বা ইনিংস খেলতে নেমেছে যেন। চোত বোশেখের গরম সেভাবে মালুম হয়নি, মাঝে মাঝেই স্বস্তির বৃষ্টি গরমের দাপট রুখে দিয়েছে। জষ্ঠি মাস পড়তে না

সাম্প্রতিক পোস্ট

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

যাদবপুরে রেল হকার উচ্ছেদ

Sangrami Gana Mancha June 9, 2026

ককরোচ জনতা পার্টি: কেন উত্থান? এরপর?

Parichay Gupta June 8, 2026

গরম কালের অসুখ – হাইপারথার্মিয়া

Somnath Mukhopadhyay June 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629413
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]