Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ছ’মাসেই ইতিহাস বিস্মৃতি!

Oplus_131072
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • November 24, 2026
  • 7:17 am
  • No Comments

ছ’মাসেই ইতিহাস বিস্মৃতি!

প্রতিবাদী থেকে শাসক – ক্ষমতার চেয়ার, নাকি স্মৃতিভ্রংশের যন্ত্র?

গতকাল যাঁরা ছিলেন প্রতিবাদী চিকিৎসক, আজ তাঁরাই ‘মানসিক মাওবাদী’!

বাহ্ ক্ষমতা! তোমার কী অসাধারণ জাদু!

১৭ অক্টোবর, ২০২৬। চোরবাগানের দুর্গাপুজোয় মর্মান্তিক বিপর্যয়। ১৯টি মানুষের প্রাণহানি। আহত বহু মানুষ।

রক্তাক্ত, বিপর্যস্ত মানুষগুলোকে নিয়ে আসা হলো এশিয়ার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলকাতা মেডিক্যাল কলেজে।

ইন্টার্ন, জুনিয়র ডাক্তার, সিনিয়র চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সীমিত পরিকাঠামোর মধ্যেও অসাধারণ তৎপরতা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে চিকিৎসা পরিষেবা দিলেন। প্রাথমিক চিকিৎসা ও স্থিতিশীল করার পর সরকারি সিদ্ধান্তে আহতদের একাংশকে স্থানান্তরিত করা হলো অ্যাপোলো হাসপাতালে। বাকিদের চিকিৎসাও চলল যথারীতি।

এরপর গভীর রাতে কয়েকজন ইন্টার্ন সাংবাদিকদের সামনে কিছু কথা বললেন।

কী ভয়ংকর অপরাধ তাঁদের!

তাঁরা বললেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত জরুরি ওষুধ চাই, জীবনদায়ী সরঞ্জাম চাই, অক্সিজেনের নিরবচ্ছিন্ন ব্যবস্থা চাই, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী চাই। অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার থাকলে তা কার্যকরভাবে ব্যবহার করার পরিকাঠামোও চাই।

এশিয়ার অন্যতম প্রাচীন মেডিক্যাল কলেজে যদি সামান্য জরুরি ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন?

কারণ, এই রাজ্যের অধিকাংশ মানুষের কাছে সরকারি হাসপাতাল কোনও বিকল্প নয় – এটাই তাঁদের একমাত্র ভরসা।

লক্ষণীয়, তাঁরা ছ’মাসের সরকারের পদত্যাগ চাননি। স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ চাননি। সরকারের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেননি।

শুধু বলেছিলেন, কিছু অভাব রয়েছে, সেগুলো মিটিয়ে দিন। তাতে রোগীরই উপকার হবে, সরকারি স্বাস্থ্যব্যবস্থারই সম্মান বাড়বে।

ব্যস! সর্বনাশ!

সরকারকে পরামর্শ? তাও আবার কয়েকজন সদ্য চিকিৎসক হওয়া ইন্টার্নের মুখে?

অতএব শোকজ! শাস্তির হুঁশিয়ারি! রেজিস্ট্রেশন বাতিলের সম্ভাবনা! আর উপরি পাওনা—‘দিমাগি নকশাল’, ‘মানসিক মাওবাদী’!

অসাধারণ আবিষ্কার! হাসপাতালে ওষুধ চাইলে আপনি আর চিকিৎসক নন, আপনি বিপ্লবী ষড়যন্ত্রকারী!

আর যাঁরা ওই তরুণ চিকিৎসকদের পাশে দাঁড়ালেন, তাঁদেরও সন্দেহের চোখে দেখা শুরু হলো।

অথচ কলেজ কাউন্সিলের আলোচনায় জরুরি বিভাগে ওষুধ ও পরিকাঠামোর ঘাটতির অভিযোগের সমর্থন মিলেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শোকজ প্রত্যাহারের দাবিও উঠেছে।

কিন্তু প্রশ্ন তো আরও আছে।

যে তদন্তের ভিত্তিতে শোকজ, তার পূর্ণাঙ্গ রিপোর্ট কোথায়? অভিযুক্তদের বক্তব্য আগে শোনা হলো না কেন? রোগীদের চিকিৎসা, স্থানান্তর এবং সাংবাদিক বৈঠকের সময়সূচি মিলিয়ে নিরপেক্ষ তদন্ত হলো কোথায়?

সিসিটিভি ও সংবাদমাধ্যমের ফুটেজ প্রকাশ করে প্রকৃত ঘটনা জানানো হোক।

কেউ কর্তব্যে অবহেলা করলে অবশ্যই শাস্তি হোক। কিন্তু প্রমাণের আগে অপরাধী ঘোষণা এবং ভবিষ্যৎ নষ্ট করার হুঁশিয়ারি?

এটা কি আইনের শাসন, নাকি শাসকের ইচ্ছাই আইন?

আর এখানেই আমাদের বিস্ময়ের শেষ নেই।

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়, আপনার কি অতীতের দিনগুলো মনে পড়ে?

যখন ডেঙ্গুকে ‘অজানা জ্বর’ বলার প্রবণতার বিরুদ্ধে চিকিৎসকরা পথে নেমেছিলেন?

যখন প্রতিবাদী চিকিৎসকদের সাসপেনশন, বদলি ও হেনস্তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল?

যখন সন্দীপ ঘোষের আমলে এবং তথাকথিত নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারের বিরুদ্ধে চিকিৎসক সমাজ সোচ্চার হয়েছিল?

যখন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলকে ভয় দেখানো ও ক্ষমতার অপব্যবহারের হাতিয়ারে পরিণত করার অভিযোগের বিরুদ্ধে লড়াই চলেছিল?

যখন অভয়া আন্দোলনে চিকিৎসকরা প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন?

সেই মিছিলে আপনিও ছিলেন। সেই প্রতিবাদের মঞ্চে আপনিও ছিলেন। সেই লড়াইয়ে আমাদের অনেকেরই সহযোদ্ধা ছিলেন আপনি।

তখন প্রতিবাদ ছিল নৈতিক দায়িত্ব।

আজ সেই একই প্রতিবাদের ভাষা কি ‘মানসিক মাওবাদ’?

তখন চিকিৎসকদের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি ছিল থ্রেট কালচার।

আজ সেই রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি প্রশাসনিক শৃঙ্খলা?

অভিধানটা বদলে গেল, নাকি শুধু চেয়ারটা?

আমরা ভেবেছিলাম, সরকার বদলালে শাসনসংস্কৃতিও বদলাবে। চিকিৎসকরা ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন। ভুল ধরিয়ে দিলে সরকার তা সংশোধন করবে।

কিন্তু আজ মনে হচ্ছে, ক্ষমতার চেয়ারটিরই এক আশ্চর্য বৈশিষ্ট্য আছে!

ওতে বসার আগে চিকিৎসকের প্রতিবাদে বিবেকের ডাক শোনা যায়। বসার পরে সেই একই প্রতিবাদে শোনা যায় মাওবাদী ষড়যন্ত্রের শব্দ!

তবু, মাননীয় মন্ত্রীমশাই, এই সমস্ত বিস্ময় ও হতাশার মধ্যেও আপনার একটি সাম্প্রতিক পদক্ষেপকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।

আপনাকে কুর্নিশ। আপনাকে অভিনন্দন।

২০০৯ সালের West Bengal Medicare Service Persons and Medicare Service Institutions (Prevention of Violence and Damage to Property) Act কঠোরভাবে কার্যকর করার জন্য আপনার স্বাস্থ্য দফতর যে নির্দেশিকা জারি করেছে, তাকে আমরা সাধুবাদ জানাই।

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ অত্যন্ত জরুরি।

কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, অভিনন্দনের সঙ্গে একটি বিনীত প্রশ্নও আছে।

১৮ নভেম্বর রাতে, আপনারই রাজ্যের ১৯১ বছরের ঐতিহ্যবাহী কলকাতা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে বহিরাগতদের ঢুকে হামলা, ইট ছোড়া, ভাঙচুর এবং চিকিৎসকদের আক্রমণের যে গুরুতর অভিযোগ উঠেছে, তার কী হবে?

যে তরুণ চিকিৎসকদের আপনি ‘মানসিক মাওবাদী’ বলছেন, তাঁদের প্রতিবাদের মধ্যেই বহিরাগতদের এই তাণ্ডবের অভিযোগ!

তাঁদের ক্ষেত্রেও ২০০৯ সালের মেডিকেয়ার আইন প্রযোজ্য হবে তো, মাননীয় মন্ত্রী?

সিসিটিভি ফুটেজ, সংবাদমাধ্যমের ভিডিয়ো এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করা হবে তো?

দলীয় পরিচয়, রাজনৈতিক আনুগত্য কিংবা ক্ষমতাশালীদের সঙ্গে যোগাযোগ – কোনও কিছুই তদন্ত ও আইন প্রয়োগের পথে বাধা হয়ে দাঁড়াবে না তো?

দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও একই কঠোরতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো?

নাকি আইনটি শুধুই নির্দেশিকার পাতায় থাকবে, আর তার প্রয়োগ নির্ভর করবে অভিযুক্ত ব্যক্তি শাসকের কতটা পছন্দের তার ওপর?

আমরা বিশ্বাস করতে চাই, আপনি অন্তত সেই ভুল করবেন না, যে ভুলের বিরুদ্ধে একদিন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন।

কারণ, আইন যদি সবার জন্য সমান না হয়, তবে সেটা আইনের শাসন নয় – সেটা শাসকের আইন।

আর শেষ প্রশ্নটি আরও ব্যক্তিগত, আরও বেদনাদায়ক।

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ছ’মাস কি সত্যিই এত দীর্ঘ সময়?

মাত্র ছ’মাসেই কি নিজের প্রতিবাদের ইতিহাস, নিজের সহযোদ্ধাদের মুখ, নিজের উচ্চারিত নীতিগুলো ভুলে যাওয়া যায়?

নাকি ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে প্রতিবাদের সংজ্ঞাটাই পাল্টে যায়?

বিরোধিতায় থাকলে বিবেক।

ক্ষমতায় এলে সেই বিবেকই বিপজ্জনক!

ইতিহাস কিন্তু বড় নিষ্ঠুর, মাননীয় মন্ত্রীমশাই।

সে শুধু কে কী বলেছিলেন, তা মনে রাখে না।

ক্ষমতার আগে কে কোথায় দাঁড়িয়েছিলেন, আর ক্ষমতার পরে কার বিরুদ্ধে দাঁড়ালেন – সেটাও মনে রাখে।

আমরা আশ্চর্য। আমরা স্তম্ভিত।

আর ইতিহাস?

ইতিহাস সম্ভবত মুচকি হাসছে।

কারণ, যে থ্রেট কালচারের বিরুদ্ধে লড়ে ক্ষমতায় আসা, সেই থ্রেট কালচারের ভাষাতেই যদি আবার কথা বলা শুরু হয়, তাহলে পরিবর্তন শুধু শাসকের হয় – শাসনসংস্কৃতির নয়।

আর মনে রাখবেন, মাননীয় মন্ত্রীমশাই –

নির্দেশিকা জারি করে সদিচ্ছার ঘোষণা করা যায়। কিন্তু সেই নির্দেশিকা নিজের অপছন্দের মানুষ এবং নিজের পছন্দের মানুষ—উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করেই সদিচ্ছার প্রমাণ দিতে হয়।

এবার দেখার, ২০০৯ সালের মেডিকেয়ার আইন সত্যিই কার্যকর হয়, নাকি আইনও ক্ষমতার মুখ চেয়ে নিজের কর্তব্য ভুলে যায়!

PrevPreviousঅভয়া মঞ্চ এখনও প্রাসঙ্গিক
Nextবিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্ব

November 24, 2026 No Comments

বিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্ব উনিশ শতকের বাংলায় মানবতাবাদী সংস্কার, সামাজিক প্রতিরোধ, লোকসংস্কৃতির প্রতিক্রিয়া এবং কর্মাটারে এক স্বেচ্ছানির্বাসনের ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনকে কেবল

অভয়া মঞ্চ এখনও প্রাসঙ্গিক

November 24, 2026 No Comments

 

প্রাণের মায়া নেই রে তোদের?

November 23, 2026 No Comments

ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেছে প্রিন্সিপাল অফিসের সামনে। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, ঘড়ির কাঁটা আটটা পেরিয়ে গেছে। একজন অধ্যাপক এলেন, মোবাইলে অবস্থানরত ছাত্রছাত্রীদের ভিডিও রেকর্ড

আদর্শ ডাক্তার কে, সেটা অবশ্য এখন পরিষ্কার।

November 23, 2026 No Comments

ডাক্তার এতদিন দু’রকম জানতাম, সরকারি আর প্রাইভেট। এখন দেখছি ভুল জানতাম। নতুন হিসেবে কেউ রাত জেগে নাইট ডিউটি করলে সে নকশাল। স্টাইপেন্ড চাইলে ইনসার্জেন্ট। রোগীকে

পল ফার্মার – জনস্বাস্থ্যের জগতে এক ব্যতিক্রমী জেহাদি

November 23, 2026 1 Comment

পল (এডুওয়ার্ড) ফার্মার মারা গেলেন এ বছরের গোড়ায়, ২১ ফেব্রুয়ারি, ২০২২-এ মাত্র ৬২ বছর বয়সে (অক্টোবর ২৬, ১৯৫৯ – ফেব্রুয়ারি ২১, ২০২২) সেই সুদূর রাওয়ান্ডায়।

সাম্প্রতিক পোস্ট

বিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্ব

Dr. Sukanti Bhattacharya November 24, 2026

ছ’মাসেই ইতিহাস বিস্মৃতি!

Doctors' Dialogue November 24, 2026

অভয়া মঞ্চ এখনও প্রাসঙ্গিক

Abhaya Mancha November 24, 2026

প্রাণের মায়া নেই রে তোদের?

Dr. Samyajit Ganguly November 23, 2026

আদর্শ ডাক্তার কে, সেটা অবশ্য এখন পরিষ্কার।

Dr. Arjun Dasgupta November 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

703407
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]