১৭ই মার্চ\ উচ্চতম আদালত রায় দিয়েছিল যে, উচ্চ আদালতের বিচারপতির সিঙ্গল বেঞ্চ এই মামলার শুনানী করতে পারবেন। আজ ছিল শুনানীর প্রথম দিন।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে শুনানী হয়। অভয়ার বাবা-মার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সুদীপ্ত মৈত্র এবং রাজ্যের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মহামান্য আদালত সি বি আই এর আইনজীবীর কাছে জানতে চায় যে।
১) যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)- এর ৭০ নং (gang rape) ধারায় যে আপনারা তদন্ত করছেন সেটা কতদূর কি করেছেন?
২) ট্রায়াল কোর্টে যখন চার্জ ফ্রেম করেছেন তখন কি এই ধরে করেছেন যে এই ঘটনা একজনের দ্বারাই ঘটানো হয়েছে ?
৩) যদি আপনারা ধরেই থাকেন যে এই ঘটনা বি এন এস ৭০ নং ধারায় সংঘটিত একটি অপরাধ তাহলে সেই সময় আপনারা কাকে কাকে সন্দেহ করেছেন? আর যে আপনারা further investigation শুরু করেছেন তো সেটা কতদূর কি করেছেন সেটা জেনে আসুন এবং কেস ডায়েরি নিয়ে আসবেন।
পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮শে মার্চ, ২০২৫ শুক্রবার বেলা ৩-৩০-এ।











সিবিআইয়ের কাছে কোনো উত্তর আছে?