Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আর কত প্রাণ গেলে হবে এই কুশাসনের অবসান?

Oplus_131072
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • March 23, 2026
  • 8:31 am
  • No Comments

২১ মার্চ, ২০২৬

যে হাসপাতাল জীবন দান করে, তাই হয়ে উঠেছে মৃত্যুপুরী। জন্মদিনের পায়েসের বাটি পড়ে রইলো ঘরে আর বাড়ির জোয়ান ছেলেটি ক্ষতবিক্ষত হয়ে, খুন হয়ে গেলো। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের মধ্যে প্রাণ হারালেন অরূপ বন্দ্যোপাধ্যায়। ৩বছরের শিশুপুত্র দেখলো বাবার দেহ পিষে যাচ্ছে লিফটের গেটের মাঝখানে আর দেওয়ালে। অরূপবাবুর স্ত্রীর গায়ে তার স্বামীর রক্ত ঝরছে। দু ঘন্টা চিৎকার করেও কেউ এলো না বাঁচাতে। প্রাণটা চলে গেলো। বলা হচ্ছে গাফিলতি ছিল। স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করছি এর জবাব কে দেবেন? আর জি কর আন্দোলনের সময় বলেছিলেন হাসপাতালে সব রকম নিরাপত্তা ব্যবস্থা করা হবে। অরূপবাবুর মৃত্যু একটি খুনের ঘটনা।লিফট ম্যান কেন থাকলেন না? বিপর্যয় মোকাবিলার কি ব্যবস্থা ছিল? এতক্ষণ সময় চলে গেল, দমকল বাহিনী এলো না কেন? এই সবগুলি বিষয়ে নজরদারি করার কথা কার? মাথায় কে বসে আছেন? তার বা তাদের কি শাস্তি হবে? ছোট্ট শিশুটি তার বাবাকে আর কোনোদিন দেখবে না, এই ক্ষতি কিভাবে পূরণ হবে? যে দুর্নীতি, অব্যবস্থার কথা আমরা বারবার বলে এসেছি এ তারই ফল। কেবলমাত্র সন্দীপ ঘোষ জেলে গেলেই সমাধান হবে না। মাথাকে ধরতে হবে। জরুরী পরিষেবার লিফট এভাবে বিকল হয় কি করে? সারানো হয়নি কেন? তাহলে কি সেখানেও টাকাপয়সার লেনদেন ছিল? এই সব প্রশ্নের জবাব দিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, কারণ তাকেই এই সব দেখভালের দায়িত্ব দিয়েছেন জনগণ।

একই দিনে পিজি হাসপাতালে একজন সাফাইকর্মী ইমরান সর্দারের ঝুলন্ত দেহ পাওয়া গেল হাসপাতালের একটি ঘরে।অস্বাভাবিক মৃত্যু। এ হচ্ছেটা কি? এই ব্যর্থ প্রশাসনের কাছে আমরা জানতে চাই আর কত প্রাণ গেলে হবে এই কুশাসনের অবসান?

অরূপবাবুর পরিবার যেন বিচার পান তা নিশ্চিত করতে হবে। একজনের গাফিলতিতে এত বড় ঘটনা ঘটেনি। সঞ্জয় রাইয়ের মতো একজনকে দোষী সাব্যস্ত করে, এই ঘটনার পেছনে থাকা বড় বড় দায়িত্বপ্রাপ্তদের আড়াল করা চলবে না। এই দুর্নীতির চূড়োয় যিনি বা যারা বসে আছেন তাদের চরম শাস্তি দিতে হবে।

অভয়া থেকে অরূপবাবু, না জানি আরও কত হতভাগ্যের আর্ত চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে এই হাসপাতালের দেওয়ালে দেওয়ালে। যাদের জন্য এই নিরীহ মানুষদের এই পরিণতি, আজ না হোক কাল জনগণের বিচারালয়ে তাদের অপরাধীর জন্য নির্দিষ্ট কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

PrevPreviousদায় কার??
Nextযুদ্ধবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই সভ্যতার দায়Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

July 6, 2026 No Comments

যোগের প্রকৃত দর্শন, ভিত্তি এবং সমকালীন বিকৃতির সমালোচনা ভূমিকা একবিংশ শতাব্দীতে ‘যোগ’ শব্দটি বিশ্বজুড়ে এক অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস, কর্পোরেট ওয়েলনেস কর্মসূচি,

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

July 5, 2026 2 Comments

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেভাবে একটি ছাত্রের মৃত্যু ঘটেছে সেটা যেমন চরম দুর্ভাগ্যজনক তেমনি সন্দেহজনক। কারণ, গরম চা খেয়ে ফেললে, সহ্যের অতিরিক্ত অত্যাধিক গরম হলে মুখ

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

July 5, 2026 6 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

Dr. Sukanti Bhattacharya July 6, 2026

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

Sanjoy Mukherjee July 5, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

Somnath Mukhopadhyay July 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

646760
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]