Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আর.জি. কর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে ন্যায়বিচার এবং সামাজিক বিচারব্যবস্থার স্বাধীনতা রক্ষার দাবি

IMG-20251109-WA0126
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • November 10, 2025
  • 7:52 am
  • No Comments

মাননীয় প্রধান বিচারপতি মহাশয়,

আজ আমরা গভীর ক্ষোভ, বেদনা ও আশঙ্কা নিয়ে এই স্মারকলিপি পেশ করতে বাধ্য হচ্ছি।

বার বার প্রমাণিত হচ্ছে “বিলম্বিত বিচার মানে বিচারহীনতা”। দেশে কোটি কোটি মানুষ আজ বিশ্বাস হারাচ্ছেন যে আইন সবার জন্য সমান। সাধারণ নাগরিকরা বছরের পর বছর ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেন, অথচ ক্ষমতাবান ও শাসকদল-ঘনিষ্ঠরা শাস্তি এড়িয়ে যায়।

আর.জি. কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা আমাদের সমাজকে শিহরিত করেছে। সুপ্রিম কোর্টের বিচারক বলেছেন ঘটনার বীভৎসতায় তিনি স্তম্ভিত। শিয়ালদহ কোর্টের বিচারক বলেছেন ১৯৪৫ এর ৯ আগস্ট জাপানের নাগাসাকি তে বোমা বর্ষণ যেমন পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ ঘটনা, ২০২৪ এর ৯ অগাস্টের ঘটনার ভয়াবহতাও সারা ভারত তথা পৃথিবী কে কাঁপিয়ে দিয়েছে।
অথচ এই নজিরবিহীন নৃশংস ঘটনার এক বছর অতিক্রান্ত হলেও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি কাউকে।

এই জঘন্যতম অপরাধের পর আমরা আশা করেছিলাম বিচারব্যবস্থা কঠোর ও দ্রুত পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখলাম তদন্তকারী সংস্থার গড়িমসি, নিষ্ক্রিয়তা এবং সর্বোচ্চ আদালতেরও নির্দিষ্ট ও দৃঢ় হস্তক্ষেপে অনীহা। এতে শুধু শোক নয়, প্রবল ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। সাধারণ মানুষ ভাবছে—যদি এই ভয়ঙ্কর অপরাধেও বিচার না হয়, তবে কার জন্য এই আদালত, কার জন্য এই আইন? এই ভয়ঙ্কর ঘটনার এখনো কোন বিচার না হওয়ায় সর্বত্র অপরাধ ক্রমবর্ধমান। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে- কুলতলি,গৌরাঙ্গ নগর,জয়গাঁও, কোন্নগর, ব্যারাকপুর, ক্যানিং,হরিদেবপুর, দুর্গাপুর,দত্তপুকুর,সোনারপুর, কালিগঞ্জ প্রভৃতি জায়গায় – পশ্চিম বঙ্গের বাইরে হরিয়ানার নয়ডা, মহারাষ্ট্রের সাতারা এবং আরো অসংখ্য জায়গায় গুরুতর নারী নির্যাতন, ধর্ষণ, খুন এবং সন্ত্রাসের ঘটনা ঘটেছে।

মাননীয় প্রধান বিচারপতি, আজ যদি অপরাধীরা বুঝে যায় যে শাসকদলের নেতাদের আশীর্বাদ থাকলে আদালত, পুলিশ, তদন্ত সংস্থা তাদের কিছুই করতে পারবে না—তাহলে আগামী দিনগুলোতে সমাজ আরও অরাজক হবে। গণতন্ত্রের ভিত্তি ভেঙে পড়বে, আইন গুরুত্ব হারাবে, আর দেশের নাগরিকরা সম্পূর্ণভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

আশঙ্কা রয়েছে দেশের আইন ব্যবস্থা ও বিচার বিভাগের ওপর আস্থা হারানোর। আমরা সেই ভয়ঙ্কর দিনের কথা কল্পনা করতেও চাই না। জনগণের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট আবেদন ও অনুরোধ:

১. আর.জি. কর মামলার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করুন।

২ কোন রাজনৈতিক শক্তি যেন কোনভাবেই আদালতের নিরপেক্ষতাকে প্রভাবিত না করতে পারে।

৩ তদন্তকারী সংস্থাগুলো তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী নিরপেক্ষ ভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনি উদ্যোগ নিন।

৪ সংবিধান অনুযায়ী প্রভাবশালী ক্ষমতাবান বা কোন রাজনৈতিক নেতা, মন্ত্রী, আমলা কেউ আইনের উর্ধ্বে নয় এই বিষয়টি নিশ্চিত ভাবে প্রয়োগের বিষয়ে আপনার সক্রিয় ভূমিকা জনগণের মধ্যে ভারতীয় সংবিধানের উপর আস্থা কে সুপ্রতিষ্ঠিত করবে। আইনের সমতা নিশ্চিত করে ঘোষণা করুন যে কোনো ব্যক্তি—মন্ত্রী, নেতা, ক্ষমতাবান—কেউই আইনের ঊর্ধ্বে নয়।

এই প্রত্যাশা থেকে আমরা আপনার কাছে আবেদন রাখলাম।

PrevPreviousঅভয়ার ন্যায় বিচারহীন ১৫ মাসে অভয়া মঞ্চের আবেদন
Nextসেই সব মা বাবা’রাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618325
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]