Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শৈশব ও কৈশোরের মানসিক সমস্যা

Screenshot_2025-12-11-18-56-47-36_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • December 12, 2025
  • 7:02 am
  • No Comments

শৈশব ও কৈশোরের মানসিক সমস্যাগুলি মূলত তিন প্রকারের-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ইমোশনাল ডিসঅর্ডার, এক্সটারনালাইজিং ডিসঅর্ডার।

“ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার” এর উদাহরণ হল স্বল্প বুদ্ধি, অটিজম, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি (রিডিং ডিসঅর্ডার, রাইটিং ডিসঅর্ডার, ইত্যাদি),স্পীচ/ল্যাংগুয়েজ ডিলে, এনউরেসিস, এনকপ্রেসিস, ইত্যাদি।

“ইমোশনাল ডিসঅর্ডার”এর মধ্যে পড়ে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, উদ্বিগ্নতার সমস্যা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সোমাটোফর্ম ডিসঅর্ডার, ইত্যাদি।

“এক্সটারনালাইজিং ডিসঅর্ডার”এর উদাহরণ হল কন্ডাক্ট ডিসঅর্ডার, এটেনসন ডেফিসিট হাইপার কাইনেটিক ডিসঅর্ডার, অপজিশনাল ডেফিয়ান্ট ডিসঅর্ডার, ইত্যাদি।

আমাদের মস্তিষ্কে কিছু স্নায়ুকোষ আছে যেগুলির নাম ‘মিরার নিউরোন’। আমরা যা কিছু দেখি সেগুলিকেই অনুকরণ করতে চাই। এই ঘটনার পিছনে আছে এই স্নায়ু কোষগুলির অবদান। স্বাভাবিক ভাবে আক্রমণাত্মক এবং হিংস্রতা পূর্ণ সিনেমা দেখলে শিশু ও কিশোরদের আচরণও ক্রমশ হিংস্র হতে থাকে। তাহলে আমাদের চারপাশে যদি হিংসার ঘটনা ঘটতে থাকে, আমরা যদি নিউজ পেপারে – টিভিতে এই জাতীয় ঘটনা বেশী দেখি তাহলে শিশুমন সহজেই প্রভাবিত হতে পারে।

‘এটেনসন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডার (এ ডি এইচ ডি)’ এবং ‘কন্ডাক্ট ডিসঅর্ডার ‘ নামের দুটি রোগ আছে। এই সব রোগে আক্রান্ত শিশু ও কিশোরেরা সহজেই এই সমস্ত ঘটনা এবং খবর দ্বারা প্রভাবিত হতে পারে।

‘এটেনসন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডার (এ ডি এইচ ডি)’রোগের লক্ষণ গুলি হল মনযোগের অভাব ও অতি চঞ্চলতা। মনোযোগের অভাব থাকার জন্য এই সব বাচ্চারা অনেকসময় শিক্ষকদের কথা ঠিকমত শোনে না, পড়াশোনার কাজ অর্ধেক করার পর খেই হারিয়ে ফেলে, এক কাজ সম্পূর্ণ না করে সেটি ছেড়ে অন্য জিনিসের দিকে আকৃষ্ট হয়, প্রায়শই খাতা, কলম, পেন্সিল হারিয়ে ফেলে ইত্যাদি।

অতি চাঞ্চলতার জন্য এই সব বাচ্চারা সবসময় ছটফট করতে থাকে, এক জায়গায় স্থির থাকে না, অহেতুক বেশী কথা বলে ফেলে, প্রশ্ন পুরোপুরি না শুনেই উত্তর দেবার চেষ্টা করে, অন্যদের আলোচনার মাঝে অহেতুক নাক গলায়, কোন কাজের কি পরিণতি হতে পারে তা না বুঝে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলে। অনেকসময় মজা করার ছলে তারা এমন কিছু করে বসে যেগুলি তার জন্য অথবা অন্যদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বড় হবার সাথে সাথে এই রোগের লক্ষণগুলি সংখ্যায় কমলেও কিছু সমস্যা থেকেই যায় যা কর্মক্ষেত্রে নানান বাধা সৃষ্টি করে।

আবার ‘কন্ডাক্ট ডিসঅর্ডার’ রোগের মূল লক্ষণগুলি হল-অসামাজিক আচরণ, নিয়মকানুনের তোয়াক্কা না করা, ঔদ্ধত্য, পশুপাখি বা অন্য মানুষের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন, অন্যের ক্ষতি করার প্রবণতা, মিথ্যে কথা বলা, স্কুল থেকে পালানো, চুরি করা ইত্যাদিI শুধু তাই নয় – এই সব কাজ করার পরেও এদের মনে কোন অনুশোচনা থাকে না।

এই সব রোগ ছোট বেলা থেকেই শুরু হয়। এরা অনেক সময় ভুল থেকে শিক্ষা নিতে পারে না। উপযুক্ত চিকিৎসা না হলে বড় হয়ে এরা অসামাজিক কাজ কর্মে জড়িয়ে পড়ে এবং এদের মধ্যে ভবিষ্যতে এন্টিসোশাল হয়ে ওঠার প্রবণতা দেখা যায়। তাই আত্মীয়-স্বজনকে এই সব রোগ সম্বন্ধে অবগত হতে হবে। সমস্যা জটিল মনে হলে কাউন্সেলিং করানো এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

PrevPreviousগীতার ঠিক পরে
Nextসুবিচার জিতলো! প্রতিহিংসার মুখে সুপ্রিম চড়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633747
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]