Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিতান্তই ব্যক্তিগত

WhatsApp Image 2026-05-17 at 10.37.12 AM
Dr. Tamonash Bhattacharya

Dr. Tamonash Bhattacharya

Physician and activist of social movements.
My Other Posts
  • May 18, 2026
  • 7:06 am
  • No Comments

কৃষ্ণা দি তখন থাকতেন শ্যামবাজার টেলিফোন এক্সচেঞ্জ-এর পাশে।

হঠাৎই আমাকে ডাকতে আসে একটি ছেলে, এসে বলে, _প্রদীপ্ত দা পাঠিয়েছে, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে একটু দেখতে যেতে হবে।

গিয়ে দেখি,কফি হাউসের পরিচিত মুখ, কৃষ্ণা দি, চোখে পড়ার মতো রোগা আর ঋজু, অদ্ভুত শাদা চুল আর গভীর চোখ, হাতে সিগারেট।

সেই কৃষ্ণা দি, বিছানায় শুয়ে, আমাকে দেখে বললেন , _তুমি এখানেই থাকো? জানতাম না তো ….যাইহোক তাড়াতাড়ি ঠিক করে দাও,কাল বিকেলে একটা মিটিং আছে।

সেবারে কী হয়েছিল ঠিক মনে নেই, খুব সম্ভবত শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেছিল,ফলে ভর্তি করতে হলো। আমার তত্বাবধানে রইলেন বাগবাজারের একটা নার্সিংহোমে। তারপরে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন।আর ঐ ক’দিনে হয়ে গেলেন আমার বন্ধু।

তারপরে এখানে সেখানে দেখা হয়, বিশেষত কফি হাউসে।

একবার রাঘব বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন একটা অসরকারি সংস্থার উদ্যোগে ফুটপাতবাসী ঝুপড়িবাসী গঙ্গার ধারে বসত করে থাকা বাচ্চাদের নিয়ে একটা স্বাস্থ্য বিষয়ক কর্মশালা করতে।ট্যাংরার সেবাকেন্দ্র, সেখানেই যেতে হবে।রঘু দা বললেন, _শোনো বাজারে তোমার যা সুনাম তুমি তো সকালে পৌঁছতে পারবে না, আমার এক ডার্লিং তোমাকে ফোন করবে আগের দিন, তার সঙ্গে চলে আসবে টাইম মতো_

ভাবলাম, আনন্দবাজার পত্রিকার লোক, তার _ডার্লিং_ বোধহয় তেমনই কেউ হবে …. হঠাৎ আগের দিন সন্ধ্যায় মোবাইলে ফোন, _কাল সকালে তাড়াতাড়ি তৈরি থেকো, একটা ট্যাক্সি নিয়ে তোমাকে তুলে যাব।রাঘব বলেছে তোমাকে তাগাদা দিতে যাতে দেরি না করো_….*

*কৃষ্ণা দি-র সঙ্গে গল্প করতে করতে সময় কেটে গেল, তারপরে বিকেলে কর্মশালা শেষে একসঙ্গেই ফিরলাম — না,শ্যামবাজারে নয়, কলেজ স্ট্রিট কফি হাউসে।

নকশালপন্থী রাজনীতির প্রতি আমার সমালোচনা মৈত্রী মতান্তর — সবই জানতেন কৃষ্ণা দি। একদিন কফি হাউসে হাসতে হাসতে বললেন, _ও তো রামকৃষ্ণর চ্যালা,গা থেকে সিপিআইএর গন্ধ যায়নি_ , সেদিন ওখানে সরোজ দত্তর মূর্তি ভাঙার রাজনীতি নিয়ে কথা হচ্ছিল।

এমনই এক রাতে হঠাৎ একটা ফোন, _আমি কার্তিক পাল বলছি, লিবারেশন-এর_ ….

হ্যাঁ হ্যাঁ, বলুন..

বলছি, আমরা সিঙ্গুর গেছিলাম।আপনার পেশেন্ট কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে,বমি করেছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে,ও বলছে আপনার আন্ডার-এ ভর্তি হবে, আমরা এখন বিটি রোড পেরোচ্ছি, নিয়ে আসছি বাগবাজারে, আপনি একটু চলে আসুন_

সেই যাত্রায় আবারও দিনকয়েক ভর্তি থেকে বাড়ি ফিরলেন কৃষ্ণা দি।

কিন্তু তখন থেকেই শ্যামপুকুরের পাট চুকিয়ে বাইপাসের ধারে চলে গেছেন রক্তিমের কাছে।

তারপরও বারকয়েক আমার বাগবাজারের চেম্বারে এসেছেন, তখন পারকিনসন্স আর কাঁপার সমস্যা বেশ বাড়ছে।

তা সত্ত্বেও কথা বলতে বলতে হাঁপিয়ে গেলেও অসমাপ্ত বাক্যগুলো পৌঁছে দিতে চেয়েছেন ওঁর স্বপ্নের পথে চলতে থাকা নতুন ছেলেমেয়েদের কাছে। আমার সঙ্গে গল্প করেছেন, তর্ক হয়েছে। কিন্তু কৃষ্ণা দি তো শেষ পর্যন্ত কৃষ্ণা দি-ই, যাবতীয় অসম্ভবকে তুচ্ছ করার দুঃসাহসী সময়ের অন্যতম নায়িকা। ফলে কফি হাউসের সিঁড়ি দিয়ে নামতে নামতে জানতে চেয়েছেন, _এবারের ইলেকশনে তোমার পার্টির ম্যানিফেস্টো বেরিয়েছে?একটু দিও তো_

ক্রমশ কলেজ স্ট্রিট আসা বন্ধ,কফি হাউসের সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছে ঐ জটলায় কৃষ্ণা দি-র অনুপস্থিতি — এভাবেই সময় বুড়ো হয়েছে, আমরাও।

রক্তিমের সঙ্গে দেখা হলে খবর পাই কেমন আছেন।

মাসদুয়েক আগে হঠাৎই রক্তিমের সঙ্গে আবারও দেখা হলো হাতিবাগানের মোড়ে, সেদিনই শেষ খবর পেলাম কৃষ্ণা দি-র।

আর এই কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম কৃষ্ণা দি প্রয়াত হয়েছেন।

দেখা হলো না…..

তাই দূর থেকেই লাল সেলাম কমরেড ✊🏼

ইন্টারন্যাশনাল গানটার শেষে আছে, _এসো মোরা মিলি একসাথ…._ দেশের এই পরিস্থিতিতে, কৃষ্ণা দি, এটাই হোক আমাদের শপথ ✊🏼✊🏼

PrevPreviousআত্মহত্যা
Next“নতুন সরকার #৩”Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 No Comments

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688391
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]