Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাবো… ভাবো.. ভাবা প্রাকটিস করো।

WhatsApp Image 2024-07-23 at 8.46.54 PM
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • July 24, 2024
  • 8:42 am
  • No Comments

ভাবো… ভাবো.. ভাবা প্রাকটিস করো।

এই কথাটি কে বলেছিল সবাই জানে।
গভীর অর্থবহ এই কথাটির বহুল ব্যবহার দেখেছি আমরা নানা সময়ে, নানা উপলক্ষ্যে।
হয়তো আরো বহু উপলক্ষ্যে আমরা দেখব এই কথাটির ব্যবহার।
একটি বিষয় লক্ষণীয় – আমরা সুযোগ পেলেই কাউকে অযাচিত উপদেশ দেওয়ার জন্য কিংবা ‘তুই তো গবেট/ মাথামোটা’ টাইপের ভাবনা থেকে, ‘তুই যদি ভাবিস হয়তো বুঝতে পারবি’, ‘তুই যেহেতু এই এই অবস্থায় আছিস, এটা তোর বোঝার কথা’
এই রকম বিশ্বাস ছাড়া এই কথাটির ব্যবহার করি না বললেই চলে।

মানে হলো – আমরা কখনো ভাবি না বা ভাবতে চাই না যাকে আমি কিছু করতে বা শুনতে বলছি, সে আমার চেয়ে বেশি শুনতে/ বুঝতে পারে/সমান বুঝতে পারে/বেশি ভাবতে পারে/সমান ভাবতে পারে।
আমরা মানতে চাই না – তার বোঝা/ভাবনা আমার সমান/বেশি কার্যকরী হতে পারে।

যদিও এই কথাটির ব্যবহার হওয়া উচিত ছিল নিরপেক্ষ ভাবে।
ভাই, আমি এটা ভেবেছি। আমি এটা ভাবি।
তুই ভাববি কিনা ভেবে দ্যাখ।

এই অর্থে কথাটি ব্যবহৃত হলে, ঠিক কতটা সফল সংলাপ হয়ে উঠত এটি?
হতে পারত কি আদৌ?
মনে হয় না।
অতএব, আমরা এটিকে উপরে বর্ণিত বিশ্বাস থেকেই ব্যবহার করেছি, করি, করব।

আর এখানেই একটি বড় ফাঁদ পাতা আছে। সেই ফাঁদ টি হলো- ভাবনা দ্বারা মানুষ কে প্রভাবিত করার চেষ্টা। যেটা মানুষের সহজাত।
প্রত্যেকটি মানুষ আলাদা, তার ভাবনা চিন্তা র পদ্ধতি আলাদা, ভাবনা র ফলাফল ও আলাদা – এটি যদি আমরা মেনে নিতে যাই, কাজের বেলায় দেখতে চাই, তাহলে বেশ সমস্যা হয়।
কারণ,
অন্য কারো স্বাধীন চিন্তা ভাবনা কে কোন না কোন ভাবে প্রভাবিত করার ওপর আমাদের সফলতা নির্ভর করে।

যদি ভেবে দেখি- ধর্ম, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি – প্রায় সবকিছুতেই আমরা চাই অন্য কারো ভাবনাকে প্রভাবিত করতে।
যেনতেন প্রকারে আমাদের লক্ষ্য থাকে কাউকে কোন বিষয় নিয়ে ভাবতে বাধ্য করব।
তারপর তাকে নিজের দলে নেব।
একান্তই যদি না পারি, তাকে বিরোধী বলে দেগে দেব।

এর ফলাফল কী?

আমরা মুখে যতই বলি- আমি বিরোধী হলেও তোমার কথা বলার অধিকার রক্ষা করব,
তোমার ভাবনার মূল্য দেব বা তোমার ভাবনা আমি ও ভেবে দেখব, কাজের বেলায় এটি হয়ে ওঠে না।
কেউ সরাসরি, কেউ একটু হালকা পাতলা প্রলেপ দিয়ে আমরা আসলে যেটা চাই- আমরা ভাবনা দ্বারা তুমি প্রভাবিত হও!
অতএব, ভাবো… ভাবো… ভাবা প্রাকটিস করো…
ইতিগজ আমার মত করে! তোমার মত করে নয়!

আমাদের সমাজে যত যত ‘মহান’ মানুষ দেখি, যেসব নিষ্পাপ বাবুদের আত্মোপলব্ধি/পরোপলব্ধি মাঝে মাঝেই ফেসবুকের মাধ্যমে চলে আসে টাইমলাইনে, কিছু না বললেও পড়ে ফেলি নিজের হরিদাস পাল মার্কা অযোগ্যতা ঢাকতে বা সমসাময়িক বিষয় নিয়ে আপডেটেড থাকতে,
কখনো একটু আধটু রেখে ঢেকে, কখনো নগ্ন নির্যাস ঢেলে তারা যে বিষয়টি বলতে চান – তার ভেতরে কেন জানি না এই সহজ বিষয় টি আমি বারবার খুঁজে পাই!

তুমি ভাবো… তবে অবশ্যই আমার মত করে!

খালি একটা ধন্ধ কিছুতেই কাটে না-
এরা কেন সহজে বোঝেন না যে, মানুষ কে স্বাধীন ভাবে দেখতে চাইলে প্রথমে তার নিজের ভাবনা কে ভাবতে বা প্রকাশ করতে দিতে হবে!!

এটা না ভাবলে এটা হয়ে পারে, ওটা না ভাবলে ওটা হতে পারে- এই ধরনের ব্যাকগ্রাউণ্ড মিউজিক যারা শোনাতে আসেন, এবং ভাবতে বলেন, তাদের হাত ধরে সমাজে যে হরেক রকম স্বৈরাচার যুগ যুগ ধরে চলে এসেছে,
এটা ভেবে দেখলে কেমন হয়?

কী বলেন বাবুরা?

PrevPreviousএক সেনা ডাক্তারের ডায়েরী পর্ব ৯  
Nextবাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন: সামান্য কিছু কথাNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 No Comments

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

জাহিরুলের হাসি

September 4, 2026 No Comments

আমি কেন, আমার বাপ-ঠাকুরদা, আমার চোদ্দপুরুষ এ গাঁয়ে থেকি গেছে। হেই যে দেখছেন ঐ পুরনো বাড়ি – ঐ একখান ঘর-ই শুধু পাকা।আমার ঠাকুর্দা করি গেছে।

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

সাম্প্রতিক পোস্ট

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

জাহিরুলের হাসি

Dr. Goutam Bandopadhyay September 4, 2026

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672689
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]