Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মনোচিকিৎসকের ডায়েরি ১ অন্য কোনো পপি-র বাবার জন্য..

Screenshot_2024-01-14-23-47-48-69_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • January 15, 2024
  • 7:32 am
  • No Comments

সেদিন চেম্বারের বাইরে তুমুল চিৎকার… একটি মেয়েকে প্রায় বেঁধে আনতে হয়েছে… চার/পাঁচজন মিলে প্রায় ধরে রাখা যায়না… মারছে, অনর্গল বকছে, চিৎকার করছে – সাধারণ ভাষায় “পাগলামি” বলতে যা বোঝায় তার সবটাই সে করছে… বাকি সব রুগী ছেড়ে সবাই তাকে নিয়েই পড়েছে! মেয়েটির বয়স উনিশ, মেয়েটির নাম ধরা যাক পপি! (নাম পরিবর্তিত )

আগে ভিতরে প্রবেশ করলেন মেয়ের বাবা – তার বক্তব্য, “ম্যাডাম এই মেয়েকে কোনো হোম-এ বা কোথাও রেখে আসা যায়? আমি আর পারছি না ”

উনি আসলে চিকিৎসা করে আর পারছেন না, উনি আসলে “পাগল” মেয়েকে সামলাতে আর পারছেন না!

বললাম, “এখুনি এতো হাল ছেড়ে দেবেন? ” চিকিৎসার জন্য আপনি কিছুদিনের জন্য কোথাও ভর্তি করতে পারেন, সে ব্যবস্থা আছে, সরকারি -বেসরকারি… কিন্তু তাই বলে আপনি যেভাবে রেখে আসতে চাইছেন, সেটা কি ঠিক হবে? এই বয়েসের একটা মেয়েকে আপনি এভাবে ভাসিয়ে দেবেন? ”

এভাবে কিছুক্ষণ বোঝাতে বোঝাতে যেটুকু জানতে পারলাম মেয়েটির মা নেই, বাবা-র আরেকটা সংসার আছে, ভদ্রলোক আগের পক্ষের দুটি মেয়ে আর নতুন সংসার নিয়ে পেরে উঠছেন না… মেয়েটি ওষুধ খেতে চায় না একদমই… “আগেও এমন হয়েছে, কিন্তু ওষুধ যে ও কিছুতেই খেতে চায় না, আমি কাজে চলে যাই, পাড়ার লোক বাড়ি এসে নালিশ করছে…”

ওনাকেও দোষ দেই না… দোষ ঠিক কাউকেই দেওয়া যায় না…আসলে জীবনের গল্প একটু একটু করে খোলস ছাড়িয়ে শুনতে শুরু করলে, দোষ বোধহয় কাউকেই দেওয়া যায়না…!

মেয়েটি এলো… কথা বললো… অনেক কথা বললো… অনর্গল কথা বললো… অসংলগ্ন কথা বললো….

মেয়ের বাবা-কে বোঝালাম, একমাস মতন সময় দিন… একটু injection ওষুধ সব মিলিয়ে চেষ্টা করে দেখি… আপনারই তো মেয়ে! এভাবে ছেড়ে দেবেন?!

দু-সপ্তাহ পরে আসতে বলেছিলাম…!

আমাদের সবাইকেই অবাক করে দিয়ে সেদিন সবার আগে মেয়েটি এসে বসে ছিলো চেম্বারে… ওর বাবা এসেছে পরে… ওই চিৎকার, হাত-পা ছোড়াছুড়ি, মারামারি সব শান্ত… এবারও অনেক অসংলগ্ন কথা বললো, কিন্তু ওষুধ খেতে বললে বলেছে, “ওষুধ খাইছি তো, ওষুধ তো আমি খাই ”

এখন পপি নিয়মিত আসে, একাই আসে বা ছোটো বোনকে নিয়ে আসে…. এখন কিন্তু ও শান্ত হয়ে বসে, অসংলগ্ন কথা বলে না, গুছিয়েই কথা বলে… ওকে আমি ওষুধের গুরুত্ব বোঝাই… কিভাবে জীবনটা এলোমেলো হয়ে যেতে পারতো, কিভাবে জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে…. জীবনে manic episode ঝড়ের মতন আসে… আবার জীবন ছন্দেও ফিরতে পারে… কিন্তু আমরা মানসিক অসুখের ক্ষেত্রে বড়ো তাড়াতাড়ি হাল ছেড়ে দেই….!

সেদিন ওর বাবা ওকে পরিত্যাগ করতে চেয়েছিলেন, এখন সুস্থ হয়ে যাওয়ার পরে ওর বাবাকে আর সাথে আসতে দেখি না…. তাই জিজ্ঞেস করে উঠতে পারিনি, “এই মেয়েকেই কি আপনি পাগল বলে সেদিন পরিত্যাগ করতে চেয়েছিলেন? আজকে কি মনে হয়?” — হয়তো ভবিষৎ-এ কোনোদিন সেই সুযোগ পাবো… যদি মেয়েটা আরেকটু ভালো থাকে, যদি নিজের পায়ে দাঁড়ায়… আমার যে রুগীর যেটুকু capacity তাকে আমি সেটুকু নিয়েই নিজের পায়ে দাড়াতে বলি…. কেউ বাড়ির বাজারটা করলে সেটাও প্রাপ্তি, কেউ সুন্দর করে নিজের বাচ্চা-কে মানুষ করছে সেও তো সাফল্য, আবার কেউ ভালো রেজাল্ট করছে, রোজগার করছে – সেটাও খুশির খবর – সবাই চেষ্টা করছে, progress করছে…!

এই লেখাটা আসলে অন্য কোনো পপি-র বাবার জন্য…. ছেলেটা বা মেয়েটার হাত ছাড়ার আগে, আরেকবার চেষ্টা করবেন প্লিজ?

PrevPreviousগুণ্ডাতন্ত্র ও লুটেরারাজ অবসানই অগ্রাধিকারের শীর্ষে থাকা উচিত,
Nextসাপের কামড়ে রক্ত পরীক্ষাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

September 11, 2026 No Comments

মধ্যপ্রদেশের ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনায় তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাচ্ছে

এবার পুজোয় খাওয়া দাওয়া

September 11, 2026 No Comments

কৈলাসে দুদিন ধরে প্রবল চীৎকার শোনা যাচ্ছে নারীকন্ঠের, সঙ্গে ছেলেমেয়েদের কান্নাকাটির আওয়াজ। এমনিতেই মাঝেমধ্যে শিবুবাবুর গাঁজার পরিমাণ বাড়াবাড়ি করলে শিবুর বউ রাগারাগি করে, কোন কোন

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

September 11, 2026 No Comments

আমাদের বলা হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য জিনিসের প্রয়োজন, যেমন সবার প্রায় বাড়ি ভেঙে গেছে, বাড়ি বানাতে টাকার প্রয়োজন। আপাতত সরকারের তরফে খাওয়ার

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

সাম্প্রতিক পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

West Bengal Junior Doctors Front September 11, 2026

এবার পুজোয় খাওয়া দাওয়া

Dr. Hiralal Konar September 11, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

Piyali Dey Biswas September 11, 2026

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674375
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]