একা ভাবলেই একা,
বাড়িয়ে দাও হাত, হাঁটি পাশে পাশে,
মুখে দ্রোহের বুলি, লড়াই, লড়াই, লড়াই চাই
একদিন ছিল জড়তা, নিজের দুঃখ জানাতে,
তোমার দুঃখের কথা শুনতে
কি হবে বলে? কি বা হবে শুনে?
ভেবে মেনে নিয়েছি আমরা কত আঘাত,কত বঞ্চনা
আজ আমরা ঘুরে দাঁড়ালাম,
আজ থেকে আর তুমি-আমি
নই ভিন্ন সত্তা, নই হীন, নই অক্ষম,
আমাদের ভবিষ্যৎ আমাদেরই হাতে।

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ
দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে









