Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাহা

IMG-20250407-WA0007
Rudrani Misra

Rudrani Misra

Writer
My Other Posts
  • April 8, 2025
  • 7:15 am
  • No Comments

কয়েকদিন আগে অভয়া মঞ্চে জোর শোরগোল অকাদেমীতে একটা নাটক চলাকালীন একজন দর্শকের প্রতিক্রিয়ার প্রতিবাদ স্বরূপ স্থির হল, আমরা ছয় তারিখ সেই অকাদেমীতেই স্বাহা নাটকটি দেখতে যাব। আমার সঙ্গে নাটকের অনেককাল হয়েছে, বিচ্ছেদ হয়েছে। তাই আমিও ভাবলাম, এই সুযোগে পুরাতন প্রেমকে একবার দেখে আসা যাবে। মন্দ কী!?

স্বাহা নাটকের গল্প আমি বলব না। কারণ একজন লেখক অনেক খেটে গল্প লেখেন। তারপর তা দৃশ্যায়িত করা হয়। তবে নিবিড়ভাবে দেখতে দেখতে কেন জানি শরৎচন্দ্রর ষোড়শী উপন্যাস ও প্রবন্ধ নারীর মূল্যের কথা মনে পড়ছিল।

যাহোক, সবাই মিলে টানটান উত্তেজনায় নাটক দেখলাম, আমরা। আর সেই সঙ্গে, আবার উপলব্ধি করলাম, এখনও নারীরা ধর্ম নামক ক্ষেতের হাল জোতার গরু, যাকে সমাজের পুরুষ নিজের স্বার্থে ব্যবহার করে গেল, বা এখনও করে যাচ্ছে।

এই নাটকের গল্প না বললেও, কিছু ধরতাই দিচ্ছি, বক্তব্যের সমর্থনে। যেমন মেয়ের চুলে জটা তৈরী করে, দেবী বানাবার চেষ্টা, শুধুমাত্র নিজের কায়েমী স্বার্থের জন্য, আবার প্রেমিক আদরে ভুলিয়ে রাখা দিনগুলো ভুলে, দেবী বানিয়ে মা ডাকছে। ভালবাসা রক্ষায় যে প্রতিবাদের দরকার পড়ে, তাতে সে অক্ষম। আবার দেখা যায়, সব জেনে বুঝেও সব সরকারী উচ্চ স্তরের আমলা মুখে কুলুপ এঁটেছেন। এখানে আবার প্রমাণিত হয়েছে, নারীই নারীর একমাত্র বন্ধু। সর্বস্তরে।

সেই সঙ্গে দেখা যায়, এই মন্দিরের পুজোর কেন্দ্রবিন্দু শুধু টাকা, মানে অর্থ। কে কত টাকা দিয়ে কাকে সেটিং করছেন। তার উপরেই সব নির্ভর করছে। অবশ্য নিজেদের জ্ঞান কম নেই, তারাও জানেন কত সালে কোন আবিষ্কারের ফলে, কোনটা ধর্মে পরের দিকে প্রোথিত করা হয়েছে। কিন্তু নিজের সুবিধার্থে কিছুই জানেন না। এই নাটকে খুব সুন্দর ভাবে, মাথামোটা দাম্ভিক ধার্মিকদেরও সুচারু ভাবে দেখানো হয়েছে।

সবমিলিয়ে বলতেই হবে, বেশ মনোগ্ৰাহী একটি নারীকেন্দ্রিক নাটক।

নাটক শেষ হলে, অভিনেত্রী সীমা মুখোপাধ্যায় জানালেন, যে আগের দিন মানে পনেরো তারিখে একজন দর্শক সনাতনী ধর্মের জয়গান গেয়ে টিকিট ছিঁড়ে নাটকের মাঝেই প্রেক্ষাগৃহ ত্যাগ করেছেন। এই শহরের বুকে একাডেমি অফ ফাইন আর্টসের এই প্রেক্ষাগৃহেই। তাই অভয়া মঞ্চের তরফ থেকে ডঃ পুণ্যব্রত গুণ বক্তব্য রাখলেন। এবং নাট্যকর্মীদের ডাক্তারদিদির বিচার চেয়ে অভয়া মঞ্চের সঙ্গে পথে নামতে অনুরোধ জানিয়ে, বক্তৃতা শেষ করলেন। তারপর সীমাদির আহ্বানে প্রেক্ষাগৃহ কাঁপিয়ে আমরা বিচার চাই, ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিলাম।

PrevPreviousটাটা শিল্প – বাণিজ্য গোষ্ঠীর উত্থান এবং রতন নাভাল টাটা (১৯৩৭ – ২০২৪)
Nextগণমাধ্যমের স্বাধীনতা রক্ষা গণতন্ত্রের জন্য অপরিহার্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মে দিবসের ইতিহাস

May 2, 2026 No Comments

যারা ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মাদার’ পড়েছেন তারা পাভেল এবং তার মা আনাকে চেনেন। পাভেলের বাবা মাইকেল ভলাসব ছিল কারখানার শ্রমিক। ভোর হতে না হতেই

একটা গান নিয়ে

May 2, 2026 1 Comment

একটা গান শুনলাম। অভয়া আন্দোলনের উপর। গানের মূল কথা হচ্ছে অভয়া আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ও অভয়ার মায়ের সমালোচনা। শুনলাম বামপন্থীরা এই গান তৈরী

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

সাম্প্রতিক পোস্ট

মে দিবসের ইতিহাস

Dr. Aindril Bhowmik May 2, 2026

একটা গান নিয়ে

Kushal Debnath May 2, 2026

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620467
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]