Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আপনার বাড়ির দামী মার্বেলে আমাদের রক্ত লেগে

SAVE_20191227_142024
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • December 27, 2019
  • 3:13 am
  • No Comments

আপনার বাড়িতে লাগানাে দামি মার্বেলে আমাদের রক্ত লেগে আছে।

আপনাদের এখানে আমার কথা বলতে পেরে আমার খুব ভালাে লাগছে। আমি একজন সিলিকোসিস আক্রান্ত শ্রমিক। পাথর ভাঙ্গার কারখানাতে কাজ করতে গিয়ে সিলিকোসিস রােগ বুকে নিয়ে ফিরে এসেছি আমরা। আর এখন প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়ছি। আইলার পর চাষের জমিতে নােনা লেগে জমি নিষ্ফলা হয়ে যায়। পেটের তাগিদে আমার গ্রামের অন্য সব কৃষকদের মতাে আমিও কাজের খোঁজে যাই বর্ধমান, আসানসােল, রানীগঞ্জ, জামুরিয়ার মতো অঞ্চলগুলির বিভিন্ন পাথর খাদানে কাজ করতে।

এই সব পাথর খাদানগুলােয় ৪০ ডিগ্রিরও বেশী গরমে দিনের পর দিন বহু শ্রমিকেরা ন্যূনতম মজুরির বিনিময়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে পাথর ভাঙে। কিন্তু পাথর ভাঙার সময় কোনও রকম সুরক্ষা বা মাস্কের ব্যবস্থাতাে দূর কারখানায় ধুলাে যাতে না ওড়ে তার জন্য পাইপ দিয়ে জল ছেটানাের মতাে সাধারণ ব্যবস্থাও থাকে না। আমরা একটা গামছায় মুখ ঢেকে কোনওরকম ধুলাে আটকানাের চেষ্টা করি। এই ভাবে পাথর ভাঙ্গার কারখানায় কাজ করতে করতে ওই সব পাথরের ধুলাে নাক-মুখ দিয়ে ঢুকে কোন সময় ফুসফুস নষ্ট করে দিয়েছে বুঝতে পারিনি । এই ভাবেই পাথর খাদানে কাজ করা অন্যান্য অনেক শ্রমিক ভাইয়ের মত আমিও সিলিকোসিস নামে এক মারণ রােগে আক্রান্ত হই। আমার গােয়ালদহ গ্রামের আরাে ২৭ জন যুবক খুন হয়েছে। এই সিলিকোসিস রােগেই। আমাদের গােটা গ্রামের ৪০ জন এই রােগে আক্রান্ত। কাজের আশায় আমাদের মতই গােলদহ থেকে প্রায় ২০০ জন গিয়েছিলাে পাথর খাদানে কাজ করতে। আমাদের পাশের গ্রামেও অনেক সিলিকোসিস রােগী আছে বা ছিল। ছিল বলছি , কারণ এদের মধ্যে অনেকেই এখন বেঁচে নেই। জোয়ানমদ্দ এই সব মানুষেরা কোনও চিকিৎসা না পেয়ে ধুঁকে ধুঁকে মরে গেল একদিন। কেউ তাদের কোনও খবর নিল না। ভােটের সময় গ্রামে গ্রামে এসে নেতারা কত প্রতিশ্রুতি দেয়, অথচ এতগুলাে মানুষকে বেমালুম ভুলে গেল আমাদের সরকার। এমন ভাবেই শুধুমাত্র রাষ্ট্রশক্তির উদাসীনতায় খুন হয়ে যায় হাজার হাজার শ্রমিক। যদি বলেন খুন কেন বলছি?? আসলে জেনে বুঝেই বলছি। কেউ যদি নিজের ইচ্ছায় পাহাড় থেকে লাফ দেয় সেটাকে আত্মহত্যা বলে। কিন্তু কাউকে যদি পাহাড় থেকে ফেলে দেওয়া হয় তবে সেটা খুন। আমাদেরকেও আসলে কাজের নামে বাধ্য করা হয়েছে এইসব মৃত্যু ফাঁদে পা দেওয়াতে। পেটে ভাত নেই হাতে কাজ নেই , অথচ রাষ্ট্র না পেটের ভাতের দায় নেয়, না কাজের দায়িত্ব নেয়। আমার বড় ভাইও খুন হয়েছে এই রােগে, মাত্র ৩৫ বছর বয়সে তিনটে বাচ্চা রেখে মারা গেছে। আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন কি হবে ওই বাচ্চাদের ভবিষ্যৎ?? আমার গ্রামের যে কয়েক শ’ বাচ্চা ছােট বয়সে অনাথ হয়ে গেছে কি হবে তাদের ভবিষ্যতের??? তারাও কি একদিন এই রাষ্ট্রের যাঁতাকলে পড়ে সস্তার শ্রমিকে পরিণত হবে না? তাদেরও ভবিতব্যও কি আমাদের মত অকালে ঝরে যাওয়া? কেন একজন শ্রমিক বা কৃষকের সন্তান সম্মানীয় জীবনযাপন পাবে না? কেন এমন ধুঁকে ধুঁকে মৃত্যু তাদের ললাট লিখন হবে?? আমরা সংসারের অভাবের জন্য কাজ করতে গিয়েছিলাম। আমাদের বাড়ির ছােট ছােট বাচ্চা, বুড়াে বাবা-মার মুখে দুমুঠো খাবার তুলে দিতেই বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছিলাম অচেনা জায়গায়। সেটা কি আমাদের অপরাধ? এখন তাে আবার এই রাষ্ট্র উন্নয়নে ভাসছে। লাখাে মানুষ কোটিপতি হচ্ছে অথচ শ্রমিকের কোন উন্নতি নেই। একজন মালিক সবসময় চেষ্টা করে কিভাবে শ্রমিকদের মজুরি কম দেওয়া যায় । আমরা যেখানে কাজ করতাম, সেখানেও মালিক আমাদের কথা ভাবেনি। খাদানের বিপদের কথা জেনেও ধুলাে আটকাতে কোনও ব্যবস্থা। রাখেনি। কারখানায় পাইপ দিয়ে জল ছেটানাের কথা, সেটাও করা হত না। আসলে মজুরী ছাড়া কোনও অর্থই খরচ করত না মালিক। শুধু কাজের সময়েই নয়, খাওয়ারের মধ্যেও মিশে থাকত ধুলাে, ক্ষিদের মুখে তাই চালান দিতাম পেটে। পেটের তাগিদে খাদানে যারা একবার কাজ ধরে, তারা সব না-মানুষ হয়ে বেঁচে থাকে। ওটা একটা আস্ত নরক। খাদানে আমরা যারা কাজ করেছি কারােই কোনও পরিচয়পত্র ছিল না, শুধু নম্বর ছিল। খাদানে কাজ করতে করতে কেউ যদি মারাও যায়, তবে মালিকের ক্ষতিপূরণ দেওয়ার কোনও দায় থাকে না এই ব্যবস্থায়। আমাদের লড়াইটা তাদের এই মনােভাবের বিরুদ্ধে। কেন শিক্ষা-স্বাস্থ্য-খাদ্য-মাথার উপরে ছাদের অধিকার থেকে বঞ্চিত হবে আমাদের মত মানুষেরা ? এই লড়াইটা আমাদের বেঁচে থাকার অধিকারের। রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকের দায়িত্ব নেওয়া। অথচ প্রতিদিন এদেশের এমন অসংখ্য গরিব মানুষ কৃষক থেকে শ্রমিকে পরিণত হয়, তার হিসেব কেউ রাখে না। এরকম কত শ্রমিকই রাষ্ট্রের হাতে খুন হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমাদের জীবনের কি কোন মূল্যই নেই??? আপনার বাড়িতে লাগানাে দামি মার্বেলে আমাদের রক্ত লেগে আছে। এ সমাজে আমরা যেন থেকেও নেই। চিকিৎসার জন্য হাসপাতালে গেলে বলে, তােমরা গভর্নমেন্টের নামে কেস করেছ, উপর থেকে নির্দেশ আছে তােমাদের প্রেসক্রিপশনে সিলিকোসিস লেখা যাবে না। কেন সিলিকোসিস লিখছে না ডাক্তারবাবুরা?? কারণ সিলিকোসিস লিখলে শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আজ পর্যন্ত সরকারের হাতে খুন হওয়া কাউকে কি কোনদিনও ক্ষতিপূরণ দিয়েছে সরকার? আমাদের মত যারা গুরুতর অসুস্থ কেন তারা ক্ষতিপূরণ পাবে না? আমরা যদি ক্ষতিপূরণ পেতাম তবে তাে প্রয়ােজনীয় চিকিৎসাটা করাতেপারতাম । আজকে কত লােক মদ খেয়ে মারা গেল, ২৪ ঘণ্টা পার হতে না হতে বাড়িতে ক্ষতিপূরণ পৌঁছে যাচ্ছে। অথচ বছরের পর বছর হাজার হাজার শ্রমিক সিলিকোসিসে আক্রান্ত হয়েও কোন ন্যায় বিচার পাচ্ছে না। কেন এরকম হাজার হাজার শ্রমিক সিলিকোসিসে মারা গেলেও রাষ্ট্র কোন ক্ষতিপূরণের ব্যবস্থা করে না? কেন এই মরণাপন্ন রােগীদেরকেও অধিকারের জন্য পথে নামতে হয়? কেন এত আন্দোলনের পরেও হাইকোর্ট, সুপ্রিমকোর্টের কাছে বারবার বিচার চেয়েও সুবিচার পাইনা আমরা??? সুপ্রিম কোর্টের নির্দেশ সত্বেও, বহু বছর ঘুরে গেলে্‌ এখনাে দোষী সাব্যস্ত মালিকেরা তাদের কারখানাগুলাে বন্ধ করেনি। কেন আমাদের ডেথ সার্টিফিকেটগুলােতে অন্তত সিলিকোসিস রােগের উল্লেখ থাকবে না? আমাদের মত এই কৃষক থেকে শ্রমিক হয়ে যাওয়া সিলিকোসিস রােগীদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য সরকার। কারণ নাগরিকের দায় রাষ্ট্রের। আমরা রাষ্ট্রের কাছ থেকে কোনাে দয়া চাই না, আমাদের অধিকার চাইছি।

লিখেছেন সিলিকোসিস আক্রান্ত শ্রমিক নাসির মোল্লা। তিনি সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটি-র সদস্য।

PrevPreviousঅন্ধকারে আলোঃ এক এডস আক্রান্ত রোগীর বয়ান
Nextসিলিকোসিস কতটা ভয়ঙ্কর দেখুন এই ভিডিয়োতেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669551
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]