Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার একলা প্রদীপ

FB_IMG_1761007355093
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • October 25, 2025
  • 9:17 am
  • No Comments

আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বই পড়ে বা গান শুনে আমার ঠিক কি রকম অপার্থিব আনন্দ হয় সেটা বলে বোঝাতে হবে, আমি পারব না। ঠিক তেমনি, যাঁরা বয়স্ক ও শিশুদের সহ্যশক্তির তোয়াক্কা না করে, পথের ও গৃহপালিত পশুদের শ্রবণেন্দ্রিয় ও হৃদযন্ত্রের ক্ষতি সম্পর্কে ন্যূনতম সংবেদ না দেখিয়ে বেপরোয়া ভাবে শব্দবাজি ফাটিয়ে চলেছেন যুগ যুগ ধরে, তাঁদের কাছেও এই প্রশ্নটা করলে একটা আবছা উত্তর মিলবে, ‘মজ়া আতা হ্যায়’ কিংবা ‘দারুণ লাগে’! এর বেশি বিশদ করার ক্ষমতা এই আমোদপ্রেমীদের নেই। সম্ভবত, অসহায় শিশু বা অসুরক্ষিত মহিলাকে ধ* র্ষ* ণ করার সময়ও একই রকম তূরীয়ানন্দ ভোগ করে থাকে সংশ্লিষ্ট অভিযুক্তেরা। কিংবা বো* মা, গু* লি, ছো* রাছুরির আঘাতে শিকারের শরীর থেকে গরম রক্তের ধারা বের হতে দেখলে একই রকম নির্ভেজাল প্রফুল্লতায় ভরে ওঠে আততায়ীর মন।

উৎসবের রাতে দিশি-বিলিতি সুরার গ্লাস হাতে অনাবিল উল্লাসে মেতে ওঠেন যারা, তারাও বোঝাতে পারবেন না যে মায়ের হাতের নতুন গুড়ের পায়েসের রসনাবিলাসে হৃদয় বেশি রসসিক্ত হয়ে ওঠে, নাকি কারণবারির অনুপম আস্বাদে?
স্বাদকুঁড়িরা ফুল হয়ে ফুটে লোভনীয় লালার ধারা অদৃশ্য পরাগরেণুর মতো ছড়িয়ে দেয় কি মনোমাঝে? জানা নেই।

আত্মঘাতী জাতির শ্বাসের বাতাসে দূষণের মাত্রা তিনশো, চারশো, পাঁচশো ছাড়িয়ে যাক না, ‘হেসে নাও, দু’দিন বৈ তো নয়!’

যতই ঝলমলে আলোর মোড়কে সেজে উঠুক পাড়া থেকে মহল্লা, গ্রাম থেকে শহর, দেবীরঙ রাতের সবটুকু কালিমা মেখে আজ রাত্রেও কোথাও না কোথাও, কোনও না কোনও নারী ধ*র্ষি*তা হবে, আতশবাজি-শহিদ হবে কোনও প্রতিবাদী প্রাণ, মদমত্ত আনন্দোচ্ছ্বাসের বাঁধ ভেঙে দুর্ঘটনার বলি হবে কোনও মায়ের সন্তান অথবা সন্তানের মা বাবা, বেআইনি বাজির প্রকোপে বেঘোরে হারিয়ে যাবে উলুখাগড়ার মতো অকিঞ্চিৎকর কোনও জীবন।

মণ্ডপে নরমুণ্ডের মালা গলায় দুলিয়ে করালবদনী দেবী হাসবেন। কারও ভিটের ছাদ থেকে বীভৎস আলোর রোশনাইয়ে পূর্বপুরুষদের মহাপ্রস্থানের পথটি চিনে নিতে ভুল করবে কোনও মিটমিটে আকাশপ্রদীপ। রোগা বউটির পরিশ্রমের ফসল নিরাভরণ মাটির প্রদীপ ঔজ্জ্বল্যে দশ গোল খেয়ে হেরে ভূত হয়ে যাবে এলইডি বালবের ঝুলন্ত আলোকমালার কাছে।

Oplus_16908288

গন্ধক-সোরা-বারুদের নিষ্ঠুর আক্রমণে বধির হয়ে যাচ্ছে ন্যায়পালিকা, অন্ধ হয়ে যাচ্ছে প্রশাসন, প্রতিবন্ধী হয়ে পড়ছে শুভবুদ্ধি। তবু, উৎসব চলছে, চলবে।

আলোকোজ্জ্বল পৃথিবীর সহস্র দীপের নিচে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আমি আকুলভাবে খুঁজে চলেছি রূপকথার কোনও জাদুকরকে — যার জাদুদণ্ডের একটি ইঙ্গিতে হলাহলমন্থনের এই বহ্ন্যুৎসব নিমেষে স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে সব দামামা, শান্ত হবে বাতাবরণ।

কেউ তো চিৎকার করে বলুক –দ্য শো মাস্ট নট গো অন, ইট নিডস টু স্টপ — স্টপ ইমিডিয়েটলি, ইফ নট ফর এভার।

PrevPreviousAbhaya Mancha demands action against the perpetrators of crimes:
Nextশিক্ষা, সমাজ, প্রত্যাশা এবং……Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডারের বিষয়ে আমার কিছু কথা।

November 21, 2026 No Comments

সম্প্রতি একটা ছবি ভাইরাল হয়েছে। মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডার। সেই ব্যাপারে আমার কিছু কথা। এই ছবিতে যে Order নিয়ে প্রতিবাদ, তার Exact Rule টা

ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

November 21, 2026 No Comments

১৯ নভেম্বর ২০২৬ চোরবাগানে কতগুলি প্রাণ চলে গেল। কেন এমন হলো? দোষ কি কেবলমাত্র একজন অ্যানাউন্সারের? কারা অনুমতি দিল, কারা এরকম মরণকূপ তৈরি করল, খুঁজে

ঘাসজন্ম সপ্তম পরিচ্ছেদ

November 21, 2026 No Comments

কার্তিক পেরিয়ে অঘ্রাণ পড়ল। এই সময় গ্রামবাংলায় ঠিক জাঁকিয়ে না হলেও, অল্পবিস্তর ঠাণ্ডা পড়েই যায়। শহুরে যানবাহন, লোকজনের আধিক্য যেখানে নেই, বাড়িঘর কম – সেখানে

গুরুতর যৌনহিংসায় দোষী ব্যক্তিদের বিচার এবং কঠোর শাস্তি দাবি করছে অভয়া মঞ্চ

November 20, 2026 No Comments

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামে হামলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ১৯ বছরের বিলকিস বানো গণধর্ষণের শিকার হন। তার ৩ বছরের শিশুকন্যাসহ

Protect Those Who Care for the Sick, and Hold Accountable Those Entrusted with Protecting the Public.

November 20, 2026 No Comments

DATE– 19.11.2026 PRESS STATEMENT:— ​ *Issued by: Joint Platform of Doctors, West Bengal* ​ *CHORBAGAN TRAGEDY: WHY TARGET THE INTERNS AFTER ONE MONTH?* • ​The

সাম্প্রতিক পোস্ট

মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডারের বিষয়ে আমার কিছু কথা।

Dr. Arunachal Datta Choudhury November 21, 2026

ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

Abhaya Mancha November 21, 2026

ঘাসজন্ম সপ্তম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 21, 2026

গুরুতর যৌনহিংসায় দোষী ব্যক্তিদের বিচার এবং কঠোর শাস্তি দাবি করছে অভয়া মঞ্চ

Abhaya Mancha November 20, 2026

Protect Those Who Care for the Sick, and Hold Accountable Those Entrusted with Protecting the Public.

The Joint Platform of Doctors West Bengal November 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

702768
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]