১৫ মে ২০২৫
চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের পাশে অভয়া মঞ্চ শুরু থেকে সাধ্যমত আছে।
আজ বিকাশ ভবনে অবস্থানরত শিক্ষক-শিক্ষিকাদের উপর প্রথমে শাসকদলের নেতা ও গুন্ডাবাহিনীর আক্রমণ এবং তারপর পুলিশ বাহিনীর আক্রমণ যেভাবে নেমে এসেছে অভয়া মঞ্চ তার তীব্র নিন্দা জানায়।
শাসক দল জেনে রাখুক রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে জনসাধারণের ন্যায্য আন্দোলনকে দীর্ঘদিন দমন করে রাখা যায় না।
২২ লক্ষ বঞ্চিত এসএসসি পরীক্ষার্থী এবং যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকার আন্দোলনের পাশে অভয়া মঞ্চ আছে এবং থাকবে।









