১৫ই মে ২০২৫
আজ বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ নির্লজ্জভাবে লাঠিপেটা করে শাসকদের হুকুম তামিল করেছে। অমানবিকতার চূড়ান্ত প্রদর্শন করে গুরুতর ভাবে আহত শিক্ষকদের অকুস্থল হতে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা পর্যন্ত করে নি। অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত জুনিয়র ডাক্তাররা সেখানে গিয়ে তাদের সাধ্যমত সাহায্য করেছে।
আজই দুপুর বেলা সল্টলেক পুরসভার চেয়ারম্যান স-পার্ষদ বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের অতি নিম্নমানের ভাষায় ও ভঙ্গিমায় হুমকি দিয়ে মারধর করে। উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও তাদের হেনস্থা থেকে রক্ষা পাননি।।
শাসকদল ও রাজ্য প্রশাসনের এই ভূমিকার আমরা নিন্দা করি, ধিক্কার জানাই। এই শাসক এখন তার মানবিক মুখোশ টুকু খুলে সরাসরি অত্যাচারীর ভূমিকা পালন করতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করছে না। প্রবল প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে এই বর্বরোচিত আক্রমণ এর সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে।
আহত শিক্ষক-শিক্ষিকাদের আঘাতের সঠিক বিবরণ লিপিবদ্ধ করার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে আমরা অনুরোধ করছি। নিয়ম মেনে কাজ করুন, কোন হুমকিকে অস্বীকার করে আপনার কর্তব্য পালন করুন। আপনার দায় ও দায়িত্ব আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের আঘাতের সঠিক বিবরণ লিপিবদ্ধ করা। সরকারি নিয়ম মেনে চলুন।









