Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

WhatsApp Image 2026-10-06 at 1.28.41 PM
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • October 8, 2026
  • 7:59 am
  • No Comments

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড হিউজেস মেডিক্যাল ইনস্টিটিউট ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ল ডেইসের‌র্থ,

জার্মানির বার্লিনে অবস্থিত হামবোল্ড ইউনিভার্সিটির পিটার হেজেমান এবং জার্মানির‌ই ইউনিভার্সিটি অফ উরজবার্গের জর্জ নাজেল। তাঁদের গবেষণার মূল বিষয় হলো – “ light – gated  ion channels and optogenetics .” গত ০৫ অক্টোবর,২০২৬ তারিখে নোবেল কমিটির মাননীয় সদস্যদের পক্ষ থেকে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হয়েছে।

আসুন একটু খোঁজ নিয়ে দেখা যাক্ এই অপ্টোজেনেটিক্স ব্যাপারটা ঠিক আসলে কি? কী তার অনুসন্ধানের ক্ষেত্র? সকলেই জানি যে মস্তিষ্ক হলো আমাদের দেহযন্ত্রের মুখ্য সঞ্চালক। এই মস্তিষ্কেই জমা থাকে অজস্র স্মৃতি, অনুভূতি এবং আমাদের আচরণের নানান খুঁটিনাটি বিষয়। মস্তিষ্কের নার্ভ সেল বা স্নায়ু কোষগুলো এই সমস্ত জটিল সংবেদনশীল বিষয়কে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। কীভাবে এই কাজ চলছে তা জানতে পিটার হেজেমন এবং জর্জ নাজেল একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের, channelrhodopsin, খোঁজ পান একটি এক কোষী অ্যালগিতে। এইটি আলোক সংবেদী। কার্ল ডেইসের‌র্থ‌‌‌ সেই আশ্চর্য প্রোটিনকে নার্ভ সেলের উপযুক্ত করে একটি আলোক – নিয়ন্ত্রিত সুইচে রূপান্তরিত করেন। জেনেটিক্স ও আলোক বিদ্যার সম্মিলন এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে।চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী এই তিন কীর্তিমান বিজ্ঞানী নিউরোসায়েন্স এর নতুন দিগন্তের উন্মোচন করলেন তাঁদের এই আবিষ্কারের সূত্রে।মস্তিষ্ক‌ হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ। এই মস্তিষ্ক‌ই আমাদের একান্ত অনুভব, আচার আচরণের বৈশিষ্ট্য এবং শারীরিক ক্রিয়াকলাপকে নিখুঁত ভাবে নিয়ন্ত্রণ করে থাকে। কীভাবে মস্তিষ্ক এই কাজগুলোকে সঞ্চালনা করে তার কার্যকারণ এতোদিন ছিল অনেকটাই রহস্যময়। বিংশ শতকের বিজ্ঞানীরা এই বিষয়ে নতুন করে খোঁজ করতে শুরু করেন। মস্তিষ্কের কোষের কোন্ অংশ কোন্  কাজটাকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা জানাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। কিন্তু যে পদ্ধতিতে আগে বিজ্ঞানীরা এই সংক্রান্ত গবেষণার কাজ করছিলেন তাতে করে এদের পারস্পরিক সম্পর্কের বিষয়টিকে প্রমাণ করতে পারছিলেন না। অথচ প্রমাণ ছাড়া কোনো বক্তব্য‌ই বিজ্ঞান মান্যতা দেয় না। তাই চললো নিরলস গবেষণার কাজ। পূর্ববর্তী বিজ্ঞানীরা এই সম্পর্কের বিশ্লেষণে যে সব ছবি তুলেছিলেন তা ছিল অনেকটাই প্রশ্নচিহ্নে ভরা। স্কেচ ম্যাপ দেখে এগিয়ে গিয়ে শেষে রাস্তা হারিয়ে গেলে যেমন অবস্থা হয় অনেকটাই সে রকম ছিল ব্যাপারটা। নতুন গবেষণায় সেই অন্ধকার দূর হলো। সমস্ত প্রশ্নচিহ্নকে দূরে সরিয়ে এখন নতুন করে এগিয়ে যেতে পারবেন বিজ্ঞানী তথা চিকিৎসকরা।নোবেল কমিটির চিকিৎসা বিজ্ঞানের চেয়ারম্যান পার সেভিংসনের কথায় – অপ্টোজেনেটিক্সের এই ত্রয়ী গবেষকের যুগান্তকারী আবিষ্কার আমাদের স্বপ্নের জগতকে আরও বহুদূর পর্যন্ত প্রসারিত করলো। মস্তিষ্কের চিত্রগ্রহণের এই সুযোগ আমাদের গবেষণাকে আরও কয়েক কদম এগিয়ে দিল। অপ্টোজেনেটিক্সের কল্যাণে খুলে গেল আগামীদিনের নতুন নতুন গবেষণার সুযোগ। এই আবিষ্কারের সূত্র ধরেই বার্ধক্য জনিত কারণে স্মৃতিভ্রংশতার চিকিৎসায় আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন। এরফলে মানবজাতির‌ই যে প্রভূত কল্যাণ হবে তা বলা বাহুল্য।

অক্টোবর ৬. ২০২৬

PrevPreviousশংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম
Nextড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হোক।

October 7, 2026 No Comments

লাল জামা, Shining টাক, Threat Culture নিপাত যাক’ অভয়া আন্দোলনের অন্যতম বহুল ব্যবহৃত স্লোগান হয়ে উঠেছিল এইটা, এর কেন্দ্রে ছিল কুখ্যাত থ্রেট সিন্ডিকেট এর অন্যতম

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687128
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]