Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আইসোলেশনের দিনরাত্রি ৪

IMG_20200726_203754
Dipankar Mandal

Dipankar Mandal

Journalist
My Other Posts
  • July 27, 2020
  • 8:02 am
  • No Comments

বিকেল সাড়ে তিনটে। উপুড় হয়ে শুয়ে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। মেয়ে ডাকলো, — বাবা তোমাকে ডাকছে।

—আমাকে!! আমাকে আবার কে ডাকবে? দুনিয়াশুদ্ধু জানে আমরা কোয়ারেন্টাইনে। মাস্কের উপরও নাক টিপে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভাড়াবাড়ির সামনেটা পেরিয়ে যায় লোকজন। কোনও সেলসম্যান হতে পারে। খানিকটা বিরক্তি নিয়ে খালি গায়ে বাইরে এলাম। দেখি গেটের ওপারে একটা বাইক দাঁড়িয়ে। হেলমেট পরা। —-কাকে চাই? কত নম্বরে যাবেন?

—আরে আসুন না মশাই। আপনাকেই চাই। বলতে বলতে হেলমেট খুললেন বাইক চালক।

মনোজ!!!! আমার সিটি কলেজের বন্ধু। —–ফেসবুকে তোর মেয়ের ছবি দেখলাম। দেখা করতে চলে এলাম। এই নে একটু চকলেট আর ফ্রুট জুস। এই বুড়ি শোন। কেমন আছিস?

—আরে দাঁড়া দাঁড়া চাবি খুলি। ও আচ্ছা আচ্ছা। তাইতো। ঠিক আছে তুই বাইরেই দাঁড়া। মাম মাম এদিকে এসো। এদিকে এসো। তোমার মনোজ কাকু। আমরা একসঙ্গে কলেজে পড়তাম। মোমো বাইরে এসো। দেখো। এ হচ্ছে মনোজ। আমার বন্ধু। আমাদের সঙ্গে দেখা করতে এসেছে।

—তুই এলি কি করে মনোজ? কুড়ি বছর আগে একবার এসেছিলি। উত্তর কলকাতার এই এঁদো গলি তোর মনে ছিল?

—পুলিশ চাইলে সব পারে গুরু। শহরের যেকোনোও প্রান্তে আমরা পৌঁছে যেতে পারি। যে কোন সময়।

—ও হ্যাঁ তাইতো তুই তো কলকাতা পুলিশে আছিস। তা কি করলি? গিরিশ পার্ক থানায় জিজ্ঞেস করলি নিশ্চয়ই? উত্তরে পুলিশ সুলভ রহস্যময় হাসি। মেয়ের সঙ্গে, মোমোর সঙ্গে আরও কিছুক্ষণ কাটিয়ে বাইকে স্টার্ট দিল মনোজ।

আমাদের পাড়ার বিমলদা, গদাদার বৌদি, পার্থদা, প্রসেনজিৎদা, পাল্লু, সনু-সহ অনেকেই গেটের বাইরে থেকে দাঁড়িয়ে গল্প করে। খোঁজ নেয়। তারা জানে, দূরে দাঁড়িয়ে কথা বলতে কোন অসুবিধা নেই। সবচেয়ে বৈপ্লবিক কাজ করছে কাল্টুদা। প্রদীপ শ্রীমানি। আমাদের প্রত্যেক দিনের দুধ আর বাজার ওই এনে দেয়। তবে শুরুটা করেছিলেন আমার বস। সৃঞ্জয় বোস। স্বাস্থ্য ভবন থেকে যেদিন ফোনটা এলো। প্রথম ফোনটা করেছিলাম টুম্পাইদাকে। ঘণ্টাখানেকের মধ্যে বিরাট এক জাম্বো ব্যাগে বাপ্পাদার হাত দিয়ে অন্তত ১৫ দিনের সবজি চলে এল। কি না ছিল তাতে। আলু, পিঁয়াজ, দুধ, ডিম, পটল, ঝিঙে, কাঁচালঙ্কা, টমেটো, পাতিলেবু, স্যানিটাইজার, মাস্ক। ওরে ব্বাবা এত! আমার মত চুনোপুটি এক সাধারণ কর্মীর জন্য বস এত কিছু পাঠিয়েছে!

অবিশ্বাস্য! ভালোবাসায় এবং শ্রদ্ধায় আমার আর মোমোর চোখের কোণে আনন্দের জল।
#চলবে

PrevPreviousকরোনার ভ্যাকসিন বনাম স্বাস্থ্যবিধি
NextCorona Pandemic and the State Dilemma (Part – 4)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

August 16, 2026 No Comments

১৪ আগস্ট ২০২৬ এ বড় শোকের সময়। নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগারে এক নার্সের মৃত্যু আবারও অনেক যন্ত্রণা স্মরণ করিয়ে দেয়। আমরা এখনও

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

সাম্প্রতিক পোস্ট

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

Abhaya Mancha August 16, 2026

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

662254
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]