Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

river feature
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • August 6, 2026
  • 7:51 am
  • One Comment

কেন – বেতোয়া নদী সংযোগের পরিকল্পনাকে নিয়ে প্রচুর বিতর্ক ও আশঙ্কা দানা বেঁধেছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মনে। আত্মগর্বী প্রশাসন “কর্ণেন বধির” এবং “চক্ষুষা কানঃ” হয়ে থাকতেই পছন্দ করে, ফলে অভিজ্ঞ জনেদের অভিমত আর ভুক্তভোগী সাধারণ মানুষের আপত্তির ধার ধারেনা তারা। কেন – বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম ছাত্তারপুর ও পান্নার আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের তীব্র প্রতিরোধ গড়ে তোলার আন্দোলন। এর চাপে সরকার সাময়িক ভাবে পিছু হটেছে বটে, তবে তাতে প্রকল্পের কাজ কতদূর আটকে রাখা সম্ভব হবে তা জানা নেই। এই প্রকল্পের সফলতা বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন South Asia Network on Dams, Rivers and People এর আহ্বায়ক শ্রী হিমাংশু ঠাক্কর। এই প্রকল্পের সফলতা বিষয়ে সরকারের দাবির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি এই প্রকল্পের ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন। ডক্টরস ডায়লগ পত্রিকার পাতায় তার‌ই নির্বাচিত অশের ভাষান্তর প্রকাশ করা হলো।

প্রশ্ন – সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই সংযোগ প্রকল্পের কাজ শেষ হলে তা বুন্দেলখণ্ডের জল সংকটের সম্পূর্ণ সমাধানে সমর্থ হবে ? এই বিষয়ে আপনার অভিমত কী?হিমাংশু ঠাক্কর – আমিতো ঠিক এর উল্টোটাই বলবো। সরকারি নথিতে বলা হয়েছে যে এই প্রকল্পটির প্রাথমিক উদ্দেশ্য হলো বুন্দেলখণ্ড অঞ্চলে জলের জোগান বাড়ানো। Central Empowerment Committee তাদের ঘোষণাপত্রে বিস্তারিত ভাবে জানিয়েছে যে কীভাবে পুরনো পরিকল্পনার ভুল ত্রুটিগুলোকে সংশোধন না করেই, নতুন প্রকল্পের ছাড়পত্র দেওয়া হয়েছে। আগের প্রকল্পে বেতোয়া নদীর অববাহিকায় অবস্থিত রাজঘাট,মাটাটিলা এবং অন্যান্য জায়গায় বাঁধ নির্মাণের ফলে জলবন্টন ব্যবস্থার  কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ভাবে আপত্তি জানানো হয়েছিল । এখন সেই সব আপত্তিকে দূরে ঠেলে কেন নদীর জল বেতোয়ায় পাঠানোর চিন্তা চলছে যার অর্থ বেতোয়ার উচ্চ প্রবাহের অংশে নতুনভাবে বাঁধ নির্মাণ করতে হবে।

বুন্দেলখণ্ডের জল পরিস্থিতির কথা জানিয়ে পান্না জেলার এক ভূতপূর্ব ক্যালেক্টার প্ল্যানিং কমিশন ও মধ্যপ্রদেশের মুখ্যসচিবের কাছে চিঠি লিখেছিলেন । সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন যে কেন নদীতে বাড়তি জল আছে – এই ধারণা একদম বাস্তবোচিত নয়, ভুল। তিনি আরও জানান যে ১৯৮৩ সালে কেন বহুমুখী নদী পরিকল্পনা রূপায়নের পর এই নদীতে অতিরিক্ত জল নেই যা বুন্দেলখণ্ডে খাল মারফত পাঠানো যায়। নিজের এলাকার প্রয়োজন মিটিয়ে যতটুকু বাড়তি জল থাকবে বলে মনে করা হচ্ছিল তা পান্না ও ছাত্তারপুরসহ কেন অববাহিকার অন্যান্য অংশের সেচ ও পানীয় জলের চাহিদা মেটাতে কাজে লাগছে।

আজ চার দশকের‌ও বেশি সময় পর অবস্থা সম্পূর্ণ বদলে গেছে। এখনকার পরিস্থিতি আগের তুলনায় একদম বিপরীত। এই সংযোগ প্রকল্পের কথা যখন ভাবা হয়েছিল তখন সম্ভাব্য পরিষেবা এলাকার মধ্যে পান্না জেলার নাম ছিলোনা। পরে যখন এই বিষয়ে প্রশ্ন উঠলো নানান মহল থেকে যে এই সংযোগ প্রকল্প রূপায়িত হলে পান্না জেলার মানুষের কী উপকার হবে? তখন ধূমায়িত অসন্তোষকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় একরকম তড়িঘড়ি করেই পান্না জেলার নাম ঢুকিয়ে দেওয়া হলো প্রকল্পের খসড়ায়।

দাউধন ব্যারেজের জল খালপথে মধ্যপ্রদেশ থেকে বুন্দেলখণ্ড অঞ্চলে পাঠানোর যে উদ্যোগের কথা এতো ফলাও করে প্রচার করা হচ্ছে তা ইতোমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। এখন কেন নদীতে বাড়তি জল কোথায়? আমি বিশ্বাস করি, বুন্দেলখণ্ডের জল পরিপূর্ণভাবে ওই অঞ্চলের প্রয়োজন মেটাতে ব্যবহার করা উচিত। ওই অঞ্চলে সেচের ঘাটতি রয়েছে। এখনকার প্রকল্প পরিকল্পনায়  বলা হয়েছে যে এই জল এলাকার বাইরে নিয়ে যাওয়া হবে। আমার প্রশ্ন – এরফলে বুন্দেলখণ্ডের ভবিষ্যতের কি হবে? আমি মনে করি এই সংযোগ প্রকল্পের রূপায়ণ বুন্দেলখণ্ডকে চিরশুখা অঞ্চলে পরিণত করবে। সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে।এখানেই শেষ নয়। কেন নদীর নিম্ন অববাহিকার বিস্তির্ণ অংশে নদীর প্রবাহ এর ফলে দারুন ক্ষতিগ্রস্ত হবে,যার প্রভাব পড়বে ওই এলাকায় বসবাসরত মানুষের জীবনযাপনের ওপর। অন্যদিকে উচ্চ প্রবাহের অংশে থাকা শতাধিক গ্রাম সহ বিরাট এলাকা তলিয়ে যাবে বাঁধের জলের নিচে। বনাঞ্চলের গাছ কেটে সাফ করে দিলে তার পরোক্ষ প্রভাব পড়বে সম্পূর্ণ নদী ব্যবস্থার ওপর, গভীর নেতিবাচক প্রভাব পড়বে এই অঞ্চলের পরিবেশের ওপর। এই অপূরণীয় ক্ষয়ক্ষতি মিটবে কীকরে?

দ্বিতীয়ত, যদিও বলা হচ্ছে যে এইটি একটি নদী সংযোগ প্রকল্প, আসলে তা নামের আড়ালে হয়ে গেছে এক এলাকার জল অন‌্য এলাকায় পাচারের প্রকল্প এবং ইচ্ছে মতো নদী থেকে লিফটিং পদ্ধতিতে জল তুলে ফেলার পরিকল্পনা। এ এক অঘোষিত লুটমার। কেন অববাহিকার তুলনায় বেতোয়া অববাহিকা উচ্চতর অংশে অবস্থিত ; ফলে লিফটিং পদ্ধতিতে জল তুলে খালে ফেলতে হবে।এটা ব্যয়সাপেক্ষ। আগামীদিনে এই পদ্ধতির সফলতা কতদূর হবে তা বলা বেশ মুশকিল। আমাদের দুর্ভাগ্য যে দেশের পরিকল্পকরা এতো গভীরভাবে গোটা বিষয়টি নিয়ে ভাবেননা বা বোধহয় বলা ভালো তাঁদের ভাবতে দেওয়া হয় না।  এই সমস্ত কৃতকর্মের জন্য খেসারত দিতে হয় একদম মাটির কাছাকাছি থাকা খেটে খাওয়া সাধারণ মানুষদের। আজ তাই তারা প্রতিবাদে মুখর হয়েছেন। প্রশ্ন – এই প্রকল্প রূপায়িত হলে নিম্ন অববাহিকার মানুষদের জলের জোগান আসবে কোথা থেকে?

হিমাংশু ঠাক্কর – এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এসব নিয়ে ভাবলেও যাঁরা এমন ব্যয়বহুল একটা প্রকল্প অনুমোদন করেছেন তাঁরা এসবের কথা ভেবেছেন বলে মনে হয় না। বাঁধ নির্মাণ কিছু মানুষকে তাদের থিতু জীবন থেকে উৎখাত করবে এটাকে স্বাভাবিক বলেই মনে করছেন তারা। কেন নদী হলো বান্দা শহরের জীবনরেখা, Life line । এখানে নদীতে সারাবছর জল পাওয়া যায়। তবে গ্রীষ্মের খরতাপে জল খানিকটা কমে গেলেও শুকিয়ে একেবারে খটখটে হয়ে যায়না, কিছুটা হলেও জল থাকে। বান্দা শহর সহ আশপাশের এলাকার লোকজন তাদের নিত্যদিনের চাহিদা মেটাতে এই জলের ওপর নির্ভর করে। নদীর ভাটি প্রবাহের অংশে থাকা অগণিত সংখ্যক গ্রামবাসী মানুষেরা সব ধরনের প্রয়োজন মেটাতে নদীর ওপর ভরসা করে বহুকাল ধরে। নদীর স্বাভাবিক প্রবাহগতি নিয়ন্ত্রণ করা হলে মানুষের জীবনে তার প্রভাব পড়বে খুব স্বাভাবিক ভাবেই। তথাকথিত এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট রিপোর্টৈও এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। মানুষ এখন কার কাছে যাবে?

ঋণ স্বীকার: ডাউন টু আর্থ পত্রিকা

আগস্ট ৪,২০২৬

PrevPreviousজেপিডি ও ডব্লুবিজেডিএফ-এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন
NextOur journey will not end until justice is done.Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
1 month ago

মতামতের কলাম ফাঁকা আছে দেখে এই আন্দোলন প্রসঙ্গে আরও নতুন কিছু কথা জানাই। নদী সংযোগ প্রকল্পের প্রতি এক ধরনের ঝোঁক তৈরি হচ্ছে। কোশি ও মেচি নদীর সংযোগ প্রকল্পটি রূপায়ণের জন্য সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে এরমধ্যেই। এই দুটি নদীর উৎসস্থল দেশের বাইরে। ভূটানের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা চলছে। ভূটান এই গা জোয়ারী প্রস্তাব কতটা মেনে নেবে তা পরবর্তীতে জানা যাবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে কাবেরী ও গোদাবরী নদীর সংযোগের প্রস্তাব দিয়েছেন। এটা কতদূর বাস্তবসম্মত প্রস্তাব তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। এমনিতেই আমাদের দক্ষিনাঞ্চলের নদীগুলোতে সারাবছর জল থাকেনা, তার ওপর এমন ভাগাভাগি নদীগুলোর অস্থিত্বের সংকটকে বাড়িয়ে দেবে ।
এদিকে কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্প নিয়ে প্রবল আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রী লোকসভায় জানিয়েছেন যে মধ্যপ্রদেশ সরকার বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে এবং আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের স্বার্থকে ক্ষুণ্ন করা হবে না।
আমরা এই বিষয়ে নজর রাখবো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677806
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]