Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এবার বোধহয় চূড়ান্ত নীরবতারই পালা….

Oplus_131072
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • March 19, 2026
  • 7:57 am
  • No Comments
আমরা সবে পাশ করেছি, এই সময়ে আই. এম. এ., কোলকাতা ব্র্যাঞ্চে আলাপ সিনিয়র ডাক্তার বিজন দাসের সঙ্গে। অপ্রতিরোধ্য বলে যে শব্দটা আছে, তা বিজনদার ক্ষেত্রে প্রায় পুরোপুরি প্রযোজ্য। রাজনীতিতে CPIM এর সদস্য এবং সহজাত স্বভাববশতঃ অনেক নেতার সঙ্গেই তার যথেষ্ট আলাপচারিতা বিদ্যমান। অবশ্য, তৎকালীন যুগে নেতারা এতো দুর্লভ বা অনুচর পরিবেষ্টিত থাকতেন না। যাইহোক, তাঁদের মধ্যে এম. বাসবপুন্নিয়া বিজনদাকে কিছুটা স্নেহের চোখেই দেখতেন, হতে পারে বিজনদার তুখোড় ই়ংরেজির জন্য। রঙ কৃষ্ণবর্ণ হলেও, বিজনদা কিন্তু সবসময় ফিটফাট সাহেবদের মতো থাকতো। একবার, কি কারণে বিজনদা জিগ্যেস করেছে বর্তমান সময় সম্পর্কে তাঁর মতামত। উনি একটু থেমে (বিজনদা আমাদের যা বলেছিলেন), “Comrade Das, the situation at present is so complicated that the best thing to do now, is to keep mum”. শব্দগুলোর একটু আধটু বিচ্যুতি হওয়া সম্ভব, কারণ শোনা আর একজনের মুখে(মানে যাকে বলা হয়েছে) এবং সর্বোপরি সময়ের এত বছরের ব্যবধান। কিন্তু, মূল কথাটা ঠিক আছে যে, ‘পরিস্থিতি এতটাই জটিল যে এখন চুপ করে থাকায় সর্বাপেক্ষা শ্রেয় বলেই মনে হয়’!! জানিনা কমরেড বাসবপুন্নিয়া ঠিক কী কারণে বিজনদার উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন, উনি তো তখন পার্টির সর্বভারতীয় মুখপত্র People’s Democracy এর সম্পাদক, ওনার পক্ষে তো নীরবতা পালন সম্ভবপর ছিল না। হতে পারে বিজনদার অনর্গল কথা বলে যাওয়ার অভ্যাসকে কিছুটা স়ংযত করার চেষ্টা করেছিলেন মাত্র।
যে কারণেই হোক, কমরেড বাসবপুন্নিয়ার এই উক্তির তাৎপর্য যে কী পরিমাণ, তা তখন সেভাবে না বুঝলেও এখন ভালোভাবেই হৃদয়ঙ্গম করতে পারছি এই প্রান্তিক সময়ে। এই শিক্ষা প্রয়োগ করতে না পারার অনিবার্য ফলশ্রুতি পাওয়া গেছে জীবনে পদে পদে , তাও কী যেন বলে চৈতন্য বা সঠিক বোধোদয় ঘটেনি। আসলে কথায় বলে না, ‘হিরন্ময় নীরবতা’, মানে নীরবতা যা সোনার তুল্য মূল্যবান!
অবশ্য আমরা না বুঝলে কী হবে, জীবনে যারা সফল তারা অবশ্যই জানে নীরবতার মূল্য কতটা,বা কোথায় চুপ করে থাকা অতীব প্রয়োজন। দেখুন না, পৃথিবীতে এতো ধুন্ধুমার কান্ড ঘটে গেলেও রাজ্য ও দেশের প্রধান একেবারে যাকে বলে নিশ্চুপ, হয়তো অতি গভীর চিন্তায় মগ্ন। মৌনতা অবশ্য সার্বিক নয়, আংশিক মাত্র। বলা যেতে পারে, highly selective, ঠিক যেখানে যেখানে সত্যিই জরুরি। এই selectionটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অতি বুদ্ধিমান ব্যক্তিরা বা তাদের অতিশয় বুদ্ধিমান পরামর্শদাতারা তা সঠিক ভাবেই জানে। তাই, বিরোধীরা হাজার উত্যক্ত করলেও টুঁ শব্দটি নেই, এমনকি ট্যুইটার বা এক্স হ্যান্ডেলেও নয়। অবশ্য আমাদের রাষ্ট্রপ্রধান তো সেদিনই জানা গেলো ইস্রায়েলের প্রধানমন্ত্রীর ‘শুধু ঘনিষ্ঠ বন্ধু নয়, ভাই’, ছোটবেলায় হারিয়ে যাওয়া কিনা জানা নেই! রাজ্যের প্রধানের তো সবকিছুই অতীব রহস্যময়, কিন্তু কোনোটাই বিনা কারণে নয়। কোনো না কোনো উদ্দেশ্য তো রয়েইছে ………
যাক, এসব বলে লাভ কী? আমাদের ছাত্রজীবনে দুনিয়ার যে কোনো প্রান্তে মার্কিনী হস্তক্ষেপ ঘটলেই স্লোগানে-বিক্ষোভে মুখরিত হয়ে থাকতো USIS Library প্রাঙ্গন। লাইব্রেরিটা কি এখনো ওখানেই আছে বা চালু অবস্থায় আছে? থাকলেও ঐ অঞ্চল বা আমেরিকান কনসাল চত্বর আর আন্দোলিত হয় না সেভাবে। ডেসিবেলের মাত্রায় ঐ অঞ্চল কোলকাতার শীর্ষস্থানাধিকারীদের অন্যতম। কিন্তু তা গাড়ির হর্ন ও বিবিধ শব্দের কারণেই, মার্কিন বিরোধী বিক্ষোভ-স্লোগানের contribution সেখানে খুবই বা নিতান্তই অকিঞ্চিতকর! আজকের সাম্রাজ্যবাদ-বিরোধীরা ওখানে নয়, সম্ভবতঃ সামাজিক মাধ্যম ও হোয়াটস্যাপেই অতি সোচ্চার, হতে পারে তার reach হয়তো আরও অনেক বিস্তৃত পরিধির!!
কী আর করা যাবে?! জীবনের শেষ প্রান্তে এসে সবই গুলিয়ে যাচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল! এখন তো একটাই কাজ, চুপচাপ দেখে যাওয়া। সারা পৃথিবীই দর্শকের ভূমিকায়, আমরা তো কোন ছার, অতি নগণ্য!!
মনে হচ্ছে, এবার বোধহয় চূড়ান্ত নীরবতারই পালা………….
PrevPreviousএকজনের মধ্যেই বাস করতে পারে অনেক রকম সত্তা
Nextদিল্লীর যন্তর মন্তরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষের বক্তব্য।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মানে একজনই নন অভয়া।। প্রলয় গানপন্থী

March 26, 2026 No Comments

“মার্সি পিটিশন”

March 25, 2026 No Comments

২৩ মার্চ, ২০২৬ একদম গোড়াতেই একটা কথা পরিষ্কার করে নেয়া ভালো যে তাঁর ও তাঁর কমরেডদের মৃত্যুদন্ড ঘোষণার দিন ( ৭ই অক্টোবর, ১৯৩০) থেকে ওই

কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতায় থাকা শাসক দলগুলি, নারীদের অধিকার রক্ষায় ব্যর্থ।। #১ বিলকিস বানো কেস

March 25, 2026 No Comments

বয়:সন্ধির মেয়েদের HPV টিকা সত্যিই কি প্রয়োজনীয়?

March 25, 2026 No Comments

অভয়া মঞ্চ -এর ১০ দফা দাবি

March 24, 2026 No Comments

1. অভয়ার ধর্ষণ ও খুনের ন্যায় বিচার চাই অতি দ্রুত। খুনের প্রমাণ লোপাট করল কারা? তাদের মুখোশ খুলে দাও। 2. সারা রাজ্যে মেয়েদের উপর অত্যাচার,

সাম্প্রতিক পোস্ট

অভয়া মানে একজনই নন অভয়া।। প্রলয় গানপন্থী

Abhaya Mancha March 26, 2026

“মার্সি পিটিশন”

Dr. Samudra Sengupta March 25, 2026

কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতায় থাকা শাসক দলগুলি, নারীদের অধিকার রক্ষায় ব্যর্থ।। #১ বিলকিস বানো কেস

Abhaya Mancha March 25, 2026

বয়:সন্ধির মেয়েদের HPV টিকা সত্যিই কি প্রয়োজনীয়?

Dr. Sanjib Mukhopadhyay March 25, 2026

অভয়া মঞ্চ -এর ১০ দফা দাবি

Abhaya Mancha March 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

614581
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]