Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এই আন্দোলন শেষ হয়েও শেষ হবে‌ না।

Oplus_131072
Kushal Debnath

Kushal Debnath

Social activist
My Other Posts
  • March 21, 2026
  • 8:18 am
  • One Comment

অভয়া আন্দোলন এরাজ্যের বুকে গণতন্ত্রের লড়াইয়ে নতুন স্বপ্ন দেখিয়েছে। লাখ লাখ মানুষ পথে নেমেছে। প্রতিবাদ ব্যক্ত করেছে। ধর্ষণ সংস্কৃতি,হুমকি সংস্কৃতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মিথ্যাচার, রাজনীতির দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে মানুষ পথে নেমেছে। এই আন্দোলন ছিল মানুষের সম্মিলিত প্রতিবাদ। কোনও ব্যক্তি বা দল এই আন্দোলন পরিচালনা করেনি। ভিন্ন ভিন্ন দিক থেকে আন্দোলন প্রবহমান ছিল। আজ হয়তো আন্দোলনে সেই জোয়ার নেই, কিন্তু নানান দিকে আজও প্রতিবাদ চলছে। এই তো কিছুদিন আগেও দিল্লীতে অভয়া মঞ্চের কর্মসূচি ছিল। আরো ছোট ছোট কর্মসূচিও হচ্ছে। এই আন্দোলনের সবচেয়ে বড় অবদান, বাংলার রাজনীতিতে বিজেপি-তৃণমূলের যে বাইনারি চলছিল, কিছু দিনের জন্য হলেও এই বাইনারিকে তা আটকে দিয়েছিল। অভয়া আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আরো সচেতন উদ্যোগ নেওয়াও শুরু হয়েছে।

অভয়ার মা বাবার কাছে তাদের একমাত্র মেয়ের ধর্ষণ ও মৃত্যুর যন্ত্রনা ছিল অপরিসীম। যে শূন্যতা তাদের জীবনে এসেছে, তা পূরণ হবার নয়। তাদের চোখের সামনে সরকার, শাসক দলের ষড়যন্ত্র হয়েছে। অপরাধীদের তথ্য প্রমাণ লোপ করা হয়েছে। করা হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ। ওঁরা মুখ্যমন্ত্রীর ১০ লাখ টাকার প্রস্তাব প্রত্যাখান করেছেন।

পথে ঘাটে আন্দোলনে থেকেছেন। কোর্টে ছুটেছেন মেয়ের বিচারের দাবীতে। ওঁরা তো রাজনৈতিক কর্মী নন। বাবা-মা। এই অবস্থায় মানুষ খড়কুটোকেও সম্বল করে। অভয়ার মা বাবা এই বোধ থেকেই বিজেপিকে আঁকড়ে ধরেছেন। তাদের সামনে মেয়ের বিচারটাই একমাত্র অভীষ্ট হয়ে উঠেছে। বিজেপির মতো ফ্যাসিষ্ট, নারীবিদ্বেষী দল, যারা ধর্ষকদের মালা পরায়, তারা যে বিচার দিতে পারে না, এই বোধটা ওঁদের কাজ করে না। এঁদের এই কাজটা যে সম্পূর্ণ নারীবিদ্বেষী একটা দলের পক্ষে চলে গেলো, এই ভাবনাও ভাবতে পারছেন না।

যাই হোক, বিষয়টা যে আমাদের কাছে কষ্টের, যন্ত্রণাদায়ক এটা অস্বীকার করি কী করে? তৃণমূলের মুখপাত্ররা এই অবস্থায় ব্যঙ্গ বিদ্রুপ বাড়িয়ে দেবে, তাতে কোনও সন্দেহই নেই। কিন্তু অভয়া আন্দোলনে যাঁরা গভীরভাবে অংশগ্রহণ করেছেন তাঁরা অভয়ার মা বাবার একমাত্র মেয়ে হারানোর যে যন্ত্রণা সেটা উপলব্ধি করবেন।

আমাদের এই যন্ত্রনার মধ্যেও আশা থাকবে, শুধু মাত্র ভোটে জেতার জন্য বিজেপি যে তাদের ব্যবহার করছে এটা অভয়ার মা বাবা জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝবেন।

শত বাধা বিপত্তি সত্বেও অভয়া আন্দোলন বেঁচে থাকবে। ছাইচাপা আগুনের মতো এই আন্দোলন শেষ হয়েও শেষ হবে‌ না। আরও হাজার পথ দেখাবে।

PrevPreviousআবার “অভয়া” এবং পুনর্বার আমাদের কথা
NextমাNext
3.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Md alamgir Molla
Md alamgir Molla
5 months ago

চমৎকার

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673707
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]