Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মগজাস্ত্র ব্যবহার করুন

FB_IMG_1600165205568
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • November 22, 2020
  • 9:03 am
  • No Comments

প্রতিবার করোনা নিয়ে লেখার পর ভাবি এই বিষয় নিয়ে এটাই আমার শেষ পোস্ট। কারণ এই বিষয় নিয়ে লিখে কোনো লাভ নেই অথবা পরের পোস্ট দেবার আগেই ফুটে যাবো। মানুষ ফুটলে কারো কিছুই যায় আসে না, ফুল ফুটলেই হলো। আবার লিখতে বসি, কিছুটা দুঃখে, কিছুটা রাগে আর অনেকটা ভয়ে।

সকাল থেকে মন একদম ভালো নেই। গতকাল মেডিকেল কলেজের মাত্র তিন বছরের সিনিয়র দাদার (ডাঃ সুব্রত মিত্র, আমাদের সবার প্রিয় স্যাবিদা) মৃত্যুর খবরের মন খারাপের মধ্যেই আজ আবার একজন বছর ৩৫ এর চিকিৎসকের (ছোটো ভাই ডাঃ অনিকেত, যার মুখে সব সময় হাসি লেগে থাকত) পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সংবাদ পেলাম। দুজনেই পোস্ট কোভিড কমপ্লিকেশনের শিকার হয়েছিলেন। কিন্তু মন খারাপ থাকলেও বাড়ি থাকার উপায় নেই। চেম্বারে রুগিদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। বেরিয়ে পড়তে হল। কোভিড পরিস্থিতিতে কিছু সাবধানতা মেনেই এখন চেম্বার করছি। চেষ্টা করছি যতটা সম্ভব সবাইকে সুস্থ রাখতে। কারণ একজন সিস্টার বা রিসেপশনিস্ট সংক্রমিত হলে তার থেকে আরও সবার মধ্যে ছড়িয়ে পড়ার বিপুল আশঙ্কা। তাই দিনে নির্দিষ্ট পরিমাণ রুগীকেই অ্যাপয়েন্টমেন্ট দিই। যাতে রুগীর ভিড় বেশি না হয়। কিন্তু প্রায়শই অনেক বেশি রুগী অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চেম্বারে চলে আসছে। আজও একই ঘটনা। ২০ জনের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রায় ৪০ জন হাজির। তাঁদের ফেরাতেও পারছি না। আগে দূর থেকে আসার আগে অনেকে রুগীই কনফার্ম করে নিত। যাতে গাড়ি ভাড়া নষ্ট না হয়। এখন ট্রেন চলছে। কম খরচে যাতায়াত করার সুযোগ থাকায় অনেকেই চান্স নিতে পিছপা হচ্ছেন না। কিন্তু এতে যে অন্যেরা সমস্যায় পড়তে পারে সে চিন্তা কেউ করছেন না।

নিয়ম অনুযায়ী কোনও রুগীর অপারেশনের আগে আমাদের কোভিড টেস্ট মাস্ট। পজিটিভ ধরা পড়লে ১৭ দিন পর অপারেশন করা হয়,যদি না তার মধ্যে কোনো ইমার্জেন্সী হয়। সেদিন এরকমই এক রুগীর পজিটিভ ধরা পড়ার পর তার আবদার শুনে আমি তাজ্জব হয়ে গেলাম। তার দাবি, এই পজিটিভ রিপোর্ট চেপে রেখে ১৭ দিনের আগেই অপারেশন করা হোক। আমার মনে হয়, এর একটা কারণ অনেকেরই এই রোগ সম্পর্কে আর আগের মতো ভীতি নেই, অন্যটা হলো পাতি স্বার্থপরতা।

ওদিকে প্রচারমাধ্যমে দেখানো হচ্ছে দৈনিক সংক্রমণ কমছে। সবাই সেরে উঠছে, মৃত্যু সংখ্যা কমছে। ফলে রাস্তাঘাটে ঢিলেমির ছবি পরিষ্কার। মাস্ক ছাড়া, শারীরিক দূরত্ব ছাড়াই সবাই চলাফেরা করছে। করোনা গায়েব। কিন্তু একটু চোখ কান খোলা রাখলেই দেখা যাবে আশেপাশের কতো লোক পজিটিভ আর চেনাজানা কতোজনকে আমরা হারিয়েছি। বড়লোকেরা ভাবছে এটা গরীবের রোগ, তারা কাজের লোক, ড্রাইভার নিয়ে সাবধান, কিন্তু নিজেরা পার্টি করছে। গরিবরা ভাবছে এটা বড়োলোকের অসুখ, তাদের মাস্ক পরা, হাত ধোয়ার দরকার নেই। হিন্দুরা ভাবে এটা মুসলমানদের জন্য ছড়াচ্ছে, রাজাবাজার, খিদিরপুরে কেউ নিয়ম মানে না, অন্য ধর্মের লোকেরা ভাবছে দুর্গাপূজা, কালীপূজার জন্য রোগ ছড়াচ্ছে। একদল ভাবছে ভোট আসছে সব চেপে যাই, অন্য দল ভাবছে পাবলিক আর এটা খাচ্ছে না, টিআরপি বাড়বে না।

আমাদের মতো স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত সবাই এই ছবি দেখে রীতিমতো দুশ্চিন্তায় আছি।বাইরের দেশের মতো কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে সামাল দেওয়ার মতো পরিকাঠামো আমাদের নেই। তাতে যে মৃত্যুহার কোন পর্যায়ে পৌছবে তা ভাবলেও শিউড়ে উঠতে হয়। তাছাড়া পোস্ট কোভিড কমপ্লিকেশন অর্থাৎ কোভিড থেকে সেরে ওঠার পরেও এমন সব জটিলতা দেখা দিচ্ছে যার থেকে সেরে ওঠা মুশকিল। আমাদের দুজন সহকর্মী চিকিৎসকের প্রাণ কেড়ে নিল কোভিড পরবর্তী জটিলতা। একদিকে কোভিড সামলানো, অন্যদিকে সহকর্মীদের হারানো আর সবচেয়ে বড় কথা আগামী দিনে কী ঘটতে চলেছে তা ভেবে আমরা সত্যি খুব আতঙ্কিত। যা দেখছি তাই লিখলাম। আপনারাও ভাবুন, ভাবা প্র্যাক্টিস করুন।

ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাই মিলে রবীন্দ্র সরোবরের মঙ্গল কামনা করি।

PrevPreviousদিনলিপি শুভাশিসদা
Nextআয়নায় এক দুইNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঐ যে তিনি চলেছেন

May 14, 2026 No Comments

ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় হাততালির সমুদ্র শিখরে শিখরে নাচে আনুগত্য, গোপন গভীরে চোরাস্রোত হিরণ্য ক্ষমতার অভিমুখে, সহস্র হাততালি আকাশ ছুঁয়েছে ঐ তো তিনি আসিছেন। সমস্ত

প্রতিদিনের অভ্যাসে মানসিক সুস্থতা

May 14, 2026 No Comments

১১ মে ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

OPEN THE FILES! 🗂️🔓

May 14, 2026 No Comments

নির্বাচনের পালা সাঙ্গ হয়ে নতুন জনাদেশে নবনির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে এবং ইতিমধ্যে মন্ত্রীসভা গঠন ও শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে নতুন সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া

নির্বাচনী কুরুক্ষেত্র পেরিয়ে দ্রোহের শপথ: অভয়া মঞ্চের রবিস্মরণ

May 13, 2026 No Comments

অভয়ার বিচারের দাবিতে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত অভয়া আন্দোলন যাতে সময়ের স্রোতে হারিয়ে না যায় তাই ২০২৪ এর ২৮শে অক্টোবর গড়ে ওঠে অভয়া মঞ্চ। ২০২৪ এর

ভালো পাহাড়

May 13, 2026 No Comments

দিন কয়েক আগেই ফ্যাসিবাদের রথ গৈরিক বিজয়কেতন উড়িয়ে ঢুকে পড়েছে আমাদের নিজস্ব আঙ্গিনায়। গ্রহণের অন্ধকার আপাতত গ্রাস করেছে আশার সৌরজগৎ। সাম্রাজ্যবাদের বিজয় সৌধ অভ্রভেদী হিংস্র

সাম্প্রতিক পোস্ট

ঐ যে তিনি চলেছেন

Dr. Goutam Bandopadhyay May 14, 2026

প্রতিদিনের অভ্যাসে মানসিক সুস্থতা

Doctors' Dialogue May 14, 2026

OPEN THE FILES! 🗂️🔓

West Bengal Junior Doctors Front May 14, 2026

নির্বাচনী কুরুক্ষেত্র পেরিয়ে দ্রোহের শপথ: অভয়া মঞ্চের রবিস্মরণ

Gopa Mukherjee May 13, 2026

ভালো পাহাড়

Debashish Goswami May 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622316
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]