Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

WBJDF Solidarity Statement: Resist the Rot in Medical Campuses

WBJDFn
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • July 29, 2025
  • 6:38 am
  • No Comments
From Bankura to Kolkata, the cries are the same—of toxic departments, academic harassment, administrative impunity, and medical education stripped to its bones.
We have received a deeply disturbing appeal from the Postgraduate Trainees of Chest Medicine, BSMCH, narrating years of systematic mental torture, academic denial, patient neglect, and threats to careers and lives—all under the iron-fisted reign of Prof. Abhijit Mandal, the HOD.
Allegations include:
• Mental harassment, sexist abuse, and targeted humiliation of junior doctors
• Destruction of academic training, including denial of core clinical exposure and interventional skills
• Abandonment of patient care responsibilities for years
• Divide-and-rule tactics to isolate students and staff
• Threats of revenge and legal intimidation after an official enquiry was initiated
• And a shocking silence from top authorities, including the Principal of BSMCH and ACP President
This is not an isolated incident. This is the very institutional rot we exposed during the Abhaya movement—where torture is normalised, truth-tellers are punished, and the powerful shield the accused.
The result is not just academic damage—it has devastating consequences for patient care. When trainee doctors are subjected to humiliation, intimidation and mental breakdowns, they cannot focus on patients. Fear, sleeplessness, and mental exhaustion directly compromise clinical judgment and service delivery, risking lives in one of the most critical disciplines of care. Several junior doctors have been pushed to the brink of psychiatric collapse, even suicidal ideation, under such constant mental torture.
We demand:
1. In solidarity with the demands of the PGTs, we call for the immediate suspension of Prof. Abhijit Mandal from all academic and administrative responsibilities, including ACP activities, if a fair and neutral investigation finds him guilty of the serious charges levelled against him.
2. That the Health Department acknowledge and act upon the extensive written complaints already submitted by the BSMCH PGTs to Swasthya Bhawan, and ensure protection for the complainants throughout the enquiry process.
3. Swift intervention from Swasthya Bhawan, West Bengal Health University, and NMC to address the collapse of medical training and restore ethical and academic standards.
We, the West Bengal Junior Doctors’ Front (WBJDF), are closely monitoring the situation and standing in full solidarity with the protesting Junior Doctors of BSMCH.
We are already in the process of approaching all concerned authorities—medical, academic and administrative—to ensure safety, justice and accountability.
But let it be clear, if justice continues to be delayed or denied, if the intimidation continues unchecked—
we will not hesitate to escalate the protest state-wide.
We will not let another generation of junior doctors be silenced, threatened, or destroyed.
The junior doctors of Bengal stand united.
Against silence. Against abuse. Against threat culture.
______________________
।। WBJDF-এর সংহতি বিবৃতি: চিকিৎসা শিক্ষাঙ্গনের অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান ।।
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আমরা একটি গভীর উদ্বেগজনক ও দীর্ঘ অভিযোগসম্বলিত বার্তা পেয়েছি।
এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অভিজিৎ মণ্ডল।
বছরের পর বছর ধরে শিক্ষার্থী/ জুনিয়র চিকিৎসক দের উপর মানসিক নিপীড়ন, শিক্ষাগত বাধা, রোগী পরিষেবায় অবহেলা, এবং কেরিয়ার ও জীবনের উপর হুমকি—এই সবকিছুর অভিযোগ তার বিরুদ্ধে।
দীর্ঘ অভিযোগের তালিকায় রয়েছে:
• জুনিয়র চিকিৎসকদের উপর মানসিক নিপীড়ন, লিঙ্গবৈষম্যমূলক কটূক্তি এবং উদ্দেশ্যপ্রণোদিত অপমান
• প্রয়োজনীয় ক্লিনিকাল প্রশিক্ষণ এবং হস্তক্ষেপমূলক দক্ষতা ( হ্যান্ডস অন স্কিল) থেকে বঞ্চিত করা
• রোগী পরিষেবার দায়িত্ব দীর্ঘদিন ধরে এড়িয়ে চলা,
• ছাত্র এবং কর্মীদের মধ্যে বিভাজন তৈরির কৌশল,
• তদন্ত শুরু হওয়ার পর অভিযোগকারীদের বিরুদ্ধে প্রতিশোধ এবং আইনি ভয় দেখানোর চেষ্টা
এবং তার থেকেও ভয়ানক হল কলেজের অধ্যক্ষ ও ACP ( Association of Chest Physicians) সভাপতির নীরব অবস্থান
এটি কোনও একটি বিভাগের সমস্যা নয়—কলকাতা থেকে বাঁকুড়া, ছবিটা এক—চিকিৎসা শিক্ষাঙ্গনে এক চূড়ান্ত বিভাগীয় বিষাক্ত নির্যাতনের সংস্কৃতি।
এটি সেই কাঠামোগত অবক্ষয়, যার বিরুদ্ধে আমরা অভয়া আন্দোলনের সময় রুখে দাঁড়িয়েছিলাম—যেখানে নিপীড়ন স্বাভাবিক, প্রতিবাদ শাস্তিযোগ্য, আর ক্ষমতার বলয়ে অপরাধীরা নিরাপদ।
এর প্রভাব শুধুমাত্র একাডেমিক নয়—রোগী পরিষেবার উপর এর চূড়ান্ত নেতিবাচক প্রভাব পড়ছে। অপমান, ভয়, আর মানসিক চাপে থাকা চিকিৎসকরা স্বাভাবিক মনোযোগে কাজ করতে পারেন না। অতিরিক্ত মানসিক চাপে, ঘুমহীনতা, আতঙ্ক ও ক্লান্তি মিলিয়ে চিকিৎসা পরিষেবার মানে বিপর্যয় আসে, রোগীর জীবনে পড়ে তার প্রত্যক্ষ ছায়া। একাধিক জুনিয়র চিকিৎসক চূড়ান্ত মানসিক অবসাদের মুখে, কেউ কেউ আত্মহত্যার কথাও ভাবছেন—এই অবস্থা চলতেই থাকলে এর শেষ বিপজ্জনক।
এই অবস্থায়, আমরা দাবি করছি:
১. পিজিটি চিকিৎসকদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে WBJDF-এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে – নিরপেক্ষ ও সঠিক তদন্তের ভিত্তিতে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে অধ্যাপক অভিজিৎ মণ্ডলকে অবিলম্বে সমস্ত একাডেমিক, প্রশাসনিক এবং ACP সংক্রান্ত দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।
২. পিজিটি চিকিৎসকরা ইতিমধ্যেই বিস্তারিত অভিযোগপত্র স্বাস্থ্য ভবনে জমা দিয়েছেন—সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্য দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. স্বাস্থ্য ভবন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং জাতীয় চিকিৎসা কমিশন যেন জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করে চিকিৎসা শিক্ষার এই সংকট মোকাবিলা করে এবং এক ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF) গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে এবং বাঁকুড়ার প্রতিবাদরত জুনিয়র চিকিৎসকদের পাশে দৃঢ় সংহতিতে দাঁড়িয়ে আছে।
আমরা ইতিমধ্যেই প্রশাসনিক, শিক্ষাগত এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছি—ন্যায়বিচার, নিরাপত্তা এবং জবাবদিহি নিশ্চিত করতে।
তবে এটুকু পরিষ্কার—
যদি ন্যায়বিচার না পাওয়া যায় বা তা বিলম্বিত হয়, তাহলে গোটা রাজ্যজুড়ে আরও জোরালো প্রতিবাদ গড়ে তোলা হবে।
আরও একটি প্রজন্মের চিকিৎসকদের আমরা ধ্বংস হতে দেব না।
আমরা, পশ্চিমবঙ্গের সমস্ত জুনিয়র চিকিৎসকেরা একসাথে আছি।
নীরবতার বিরুদ্ধে। নিপীড়নের বিরুদ্ধে। হুমকির সংস্কৃতির বিরুদ্ধে।
PrevPreviousমহাশ্বেতা সমাজদার ।। জনতার দরবারে
Nextসুশ্রুত-সংহিতা-র ৫ম অধ্যায়ঃ সেসময়ের “anatomy”-র ধারণা নিয়ে আলোচনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

ভোট ও ভোটার

April 28, 2026 No Comments

গত দুটো সন্ধেতে গোটা শহরটা দাঁড়িয়ে গিয়েছিলো, ঠিক যেন কেউ ‘চাক্কা জ‍্যাম’ ডেকেছিলো, রাস্তায় রাস্তায় পুলিশ, প্রতিটি মোড়ে ‘নাকাবন্দি’, ড্রোন থেকে দেখলে রিকশা-বাইক-উবের-প্রাইভেট-ছোটাহাতি-বাসের অবস্থানে মনে

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

April 27, 2026 No Comments

একজন বৈধ নাগরিক, রাষ্ট্রের মর্জি অনুযায়ী কোনো একটা নির্বাচনে ভোট দেবে আবার কোনোটাতে ভোট দিতে পারবে না, এটা হতে পারে? লক্ষ লক্ষ নাগরিক যাদের আচমকা

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

April 27, 2026 No Comments

যাব, যাব করেও আর যাওয়া হয়ে উঠছিল না। রোজ‌ই একটা না একটা ছুতোয় নিজেকে গুটিয়ে রাখছিলাম ইচ্ছে করেই। মনের এই দোনোমনা ভাবটা আগাম আঁচ করতে

সাম্প্রতিক পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

ভোট ও ভোটার

Arya Tirtha April 28, 2026

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

Pallab Kirtania April 27, 2026

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

Somnath Mukhopadhyay April 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619796
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]