Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমি ভয় করব না ভয় করব না

Screenshot_2026-01-27-23-51-55-95_680d03679600f7af0b4c700c6b270fe7
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • January 28, 2026
  • 7:38 am
  • No Comments

২৬ জানুয়ারি, ২০২৬

এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড আমাদের সমাজে যেমন একটি ভয়ঙ্কর ঘটনা, তেমনই এটি আমাদের সামগ্রিক লজ্জার বিষয় যে এমন কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই লজ্জাজনক দুষ্কর্মের এখনও কোনো বিহিত হয়নি — উপযুক্ত ন্যায়বিচার থেকে অভয়ার পরিবার থেকে শুরু করে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এখনও বঞ্চিত হচ্ছেন।

কিন্তু আমাদের কাছে আরও বিস্ময়কর এটাও যে অভয়া ও ঐ ঘটনার পরে ঘটে যাওয়া একাধিক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ করার _অপরাধে_ প্রতিবাদী আন্দোলনকারীদের অনেককেই রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ভয় দেখানো হচ্ছে। যে রাষ্ট্রশক্তি নিজেকে সর্বদাই সর্বশক্তিমান হিসেবে প্রতিষ্ঠিত করতে তৎপর সেই রাষ্ট্র, রবীন্দ্রনাথের কথায়, দুর্বলকে রক্ষা করতে উদাসীন, দুর্জনকে শাস্তি দিতে ব্যর্থ। যদিও আমরা মনে করি এই দুর্বলতা নিশ্চিতভাবেই আপেক্ষিক, কিন্তু দুষ্কৃতীদের আস্ফালন দেখে সে কথা মনে হয় না। একদিকে প্রায় প্রতিদিনই নারী নিগ্রহের ঘটনা ঘটছে, নির্বাচনে বিজয়ীর বীভৎস উল্লাস কেড়ে নিয়েছে ছোট্ট শিশুকন্যার প্রাণ, দলিত বা সংখ্যালঘুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ — আর তারই পাশাপাশি শাসকের তথা প্রশাসনের দ্বারা নানাভাবে নিগৃহীত হতে হচ্ছে অন্যায়ের প্রতিবাদকারীদের।

এক্ষেত্রে সাম্প্রতিক সংযোজন আমাদের অন্যতম সহযোদ্ধা প্রগতিকে জনৈক ব্যক্তির সামাজিক মাধ্যমে অশালীন হুমকি। আমরা বিস্মিত ও ক্রুদ্ধ একথা ভেবে যে কীভাবে কেউ এখনও প্রকাশ্যে কোনো মহিলাকে _অভয়া করে দেওয়ার_ হুমকি দিতে পারে। কতটা বেপরোয়া হলে, প্রশাসন কতটা নির্লিপ্ত থাকলে এমন কথা কারোর পক্ষে বলা সম্ভব!
কিন্তু আমরা অভয়া মঞ্চর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই,এই ধরনের কোনো নির্লজ্জ হুমকি বা আক্রমণের কাছে আমরা নতিস্বীকার করিনি,করব না। অভয়াদের ন্যায়বিচার ও সমাজে ভয়মুক্ত পরিবেশের দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবেই। যে ব্যক্তি আমাদের সহযোদ্ধাদের এভাবে ভয় দেখাতে চেষ্টা করছে, আমরা প্রশাসনের কাছে তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

মেয়েদের সুরক্ষার জন্য, প্রান্তিক যৌনতা ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সামাজিক সুরক্ষার দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়সংকল্প।

দুর্জন দুষ্কৃতীরা জেনে রাখুক, এভাবে আমাদের ভয় দেখিয়ে স্তব্ধ করা যাবে না।

PrevPreviousথ্যালাসেমিয়া সহ বিভিন্ন প্রতিবন্ধীদের পরিবারবর্গ ও জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চ, উলুবেড়িয়া মহকুমা, হাওড়া’র তরফে একটি বিশেষ প্রতিবেদন ১
Nextআমার গুরুNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

আমার শিক্ষকেরা

September 7, 2026 No Comments

★ ধর্ম কেতাবে আছে মূর্খের উপাসনার অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। ★ তা মেনে, মহা ধার্মিক আমি জ্ঞানীর মত নিদ্রাতেই সারা জীবনের অধিকাংশ সময় খরচ করেছি

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

সাম্প্রতিক পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

আমার শিক্ষকেরা

Dr. Arunachal Datta Choudhury September 7, 2026

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673266
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]