Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

SIR-এ যাঁরা বাদ যাচ্ছেন, তাঁদের কি হবে?

Screenshot_2026-03-26-22-44-01-91_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • March 26, 2026
  • 10:47 pm
  • No Comments
  • শেষ পেরেকটা কে ঠুকলো সেটা অবশ‍্য পরিষ্কার নয়। SIR বিড়ম্বনার দায় পুরোটাই Election Commission এর, না এখানে কারিকুরি আছে পশ্চিমবঙ্গের অনুগত আমলাকুলের? কারণ, রাজ‍্যের শাসক দল তো সবসময়েই দ্বৈত ভূমিকায় অভ‍্যস্ত, মানুষকে প্রথমে গভীর গাড্ডায় ফেলা এবং পরে এমন একটা impression তৈরি করা যাতে মনে হয় তারা ছাড়া বাঁচানোর কেউ নেই। মানুষেরই বা option কী আছে, after all তাকে তো বাঁচতে হবে, যেন তেন প্রকারেণ !!
আসল কারণ বোঝা খুব মুশকিল হলেও, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ‍্যের একটা ভালো সংখ‍্যক মানুষের কাছে পুরোটা ঘেঁটে গেছে, সে সুপ্রীম কোর্ট যাই বলুক যে অন‍্য রাজ‍্যের তুলনায় সংখ‍্যাটা নাকি তেমন উল্লেখযোগ‍্য নয়।
বিভ্রান্তির মধ‍্যে পড়া মানুষের মধ‍্যে যারা শিক্ষিত ও আর্থিকভাবে সচ্ছল, তারা না হয় কিছু না কিছু ব‍্যবস্থা করতে পারবেন, প্রশাসনিক/আইনী বা কারুর মাধ‍্যমে। হতে পারে তা আর এই নির্বাচনের আগে হয়ে উঠলো না, কিন্তু ultimately সম্ভবপর, প্রচুর ভোগান্তি হলেও। কিন্তু প্রান্তিক, কম শিক্ষিত, আর্থিকভাবে অসচ্ছল, সে সংখ‍্যালঘু সম্প্রদায়ের মানুষ হোক বা না হোক, তাদের কী হবে? আসামে প্রান্তিক মানুষরা সে যে সম্প্রদায়েরই হোক, নাগরিকত্ব নির্ণয়ে কী পরিমাণ harassed হয়েছিলেন সবদিক থেকে এবং এখনো হয়ে চলেছেন একটা বিরাট সংখ‍্যক মানুষ, সেটা তো তার জ্বলন্ত উদাহরণ।
ভোটের পরে কি তাদের কথা কারুর মনে থাকবে না থাকার কথা?!
মূল সমস‍্যা হলো, SIR ঠিক কি চেয়েছিল? SIR যখন নাগরিকত্ব নির্ণয় করছে  না(অন্ততঃ কোর্ট তাই জানিয়েছিল বিহারের ক্ষেত্রে), তখন পুরোনো ভোটারের মধ‍্যে মৃত, অনুপস্থিত ও খোঁজ নেই/বেপাত্তা/ ভুয়ো ছাড়া তো সকলেরই থাকার কথা। পুরোনো ভোটারের আইনগত সন্তান সন্ততিদের ক্ষেত্রেও নিশ্চয়ই সেভাবে আপত্তি থাকার কথা নয়। ২০০২ সালের ভোটার লিস্টকে যদি ভিত্তি করা হয়, তাহলে তো সেই লিস্ট থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, মৃত বা অনুপস্থিতির কারণ ছাড়া। তাহলে এতো জটিলতা কী কারণে? বিয়ের পরে পদবি পাল্টালে যে মেয়েদের এতো সমস‍্যার সৃষ্টি হতে পারে, তা আগে কেউ কোনোদিন দেখেছে বা শুনেছে?!
বিভিন্ন দলের বক্তব‍্য বিভিন্ন হলেও একটা দাবি বোধহয় সকলেই বিশেষতঃ বামদলগুলি করে এসেছে, ‘কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়’। ভালো কথা, but what’s the definition of ‘বৈধ ভোটার’? এখানে তো interpretation এর প্রভূত scope রয়েছে, পরিষ্কার করে বলতে অসুবিধা কোথায়? অসুবিধা নিশ্চয়ই আছে কোথাও, তাই এতো সাবধানী বা ultra defensive পদক্ষেপ/উক্তি !!
যাইহোক, এই অদ্ভুত পরিস্থিতিতে কিছু কথা অবশ‍্যই প্রাসঙ্গিক হয়ে উঠছে……
১) যাদের নাম deleted হলো, তাদের Voter I D card কি invalid হয়ে যাবে? তাদের আধার কার্ডের ভবিষ‍্যৎ কী হতে পারে? কিংবা PAN card এর?
২) বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যেমন রেশন, স্কুলকলেজে ভর্তি, সরকারি অনুদান, এগুলোতে সুস্পষ্ট অবস্থান কী হবে? বিভিন্ন দেশে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষদের উদাহরণ কিন্তু মোটেই সুখকর নয়।
৩) যদি SIR নাগরিকত্ব নির্ণয়ের প্রথম ধাপ হয়, তাহলে সারা দেশে শুধু কয়েক লক্ষ নয়, সব মিলিয়ে কয়েক কোটি মানুষ উপস্থিত/বেঁচে থেকেও নাগরিকত্ব থেকে বাদ যাবেন। তারা কোন দেশের নাগরিক হবেন? নাকি stateless people হিসাবে পরিগণিত হবেন? কাঁটাতার ডিঙিয়ে কতো লোককেই বা এদেশ/ওদেশে পাঠানো সম্ভব যদি না সেই দেশগুলি সম্মতি দেয়?
৪) সর্বশেষ, দেশের প্রান্তিক মানুষদের জন‍্য রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? যা দেখা যাচ্ছে, ভোটারেরই সম্পূর্ণ দায়িত্ব প্রমাণ করার সে বৈধ। নির্বাচন কমিশনের কোনো দায়ই নেই, এমনকি নাম বাদ গেলেও কারণ জানানোর প্রয়োজন পড়ে না। যে মানুষদের জমির দলিল, জন্ম সার্টিফিকেট,স্কুলের বা সরকারি শংসাপত্র থাকার কথাই নয়, বা যাদের তা সংরক্ষণের ব‍্যবস্থা অতি দুর্বল, রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই সাহায‍্যের হাত বাড়ানোর? নাকি তা শুধু বাদ দিতেই জানে, নিতান্ত যান্ত্রিক ভাবেই? এ তো একটা নতুন সম্প্রদায়/ গোষ্ঠী তৈরি হচ্ছে, যারা সব অর্থেই ‘বিচ্ছিন্ন’, সমাজের মূল অংশের থেকে!!!
জানি, এসব প্রশ্ন করে কোনো লাভ নেই। কিন্তু এগুলোকে এড়িয়ে চলাও তো সম্ভব নয়। ভোটের রেজাল্ট কী হবে, শাসক দল ক্ষমতায় ফিরবে কিনা, তার থেকে তো এই মানুষগুলোর ভবিষ‍্যৎ কী, সেটার উত্তর খোঁজা নিশ্চিতভাবে অনেক জরুরী, নিঃসন্দেহে………
PrevPreviousঅর্ধেক আকাশ
Nextভূত জি করNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

আমার শিক্ষকেরা

September 7, 2026 No Comments

★ ধর্ম কেতাবে আছে মূর্খের উপাসনার অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। ★ তা মেনে, মহা ধার্মিক আমি জ্ঞানীর মত নিদ্রাতেই সারা জীবনের অধিকাংশ সময় খরচ করেছি

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

সাম্প্রতিক পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

আমার শিক্ষকেরা

Dr. Arunachal Datta Choudhury September 7, 2026

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673393
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]