Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওয়াও সস্

Oplus_131072
Dr. Tamonash Bhattacharya

Dr. Tamonash Bhattacharya

Physician and activist of social movements.
My Other Posts
  • February 1, 2026
  • 6:35 am
  • One Comment

কলেজে পড়ার সময়ে একদিন বিকেলে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের কাছে এলগিন রোডের গা ঘেঁষে জনৈক লক্ষ্মী বাবুর আসলি সোনা চাঁদির দোকানের পাশ দিয়ে একটা সরু গলির পেট চিরে একটা আধা আলো আধা অন্ধকার ঘরে জীবনে প্রথম মোমো-র স্বাদ পেয়েছিলাম। মেডিক্যাল কলেজের সিনিঅর দাদা ইয়ার্কি মেরে বলেছিলেন, আরে এটা হলো তিব্বতি সিঙাড়া! সঙ্গে একবাটি গরম স্যুপ আর ঝালঝাল সস্ দিয়েছিল।আর সেদিন উত্তর কলকাতার বাঙলা মাধ্যমের ছেলে আমি, আমার অনভ্যস্ত হাতের কাঁটাচামচ থেকে ছিটকে এসে সস্ লেগেছিল জামায়। অনেক কেচেও সেই দাগটা পুরোপুরি যায়নি।এর পর থেকে মোমো-র সঙ্গে সস্ খাই না।দাগ লেগে যাবে, এই ভয়ে।

এখন মহানগরীর রাস্তায় ফুটপাতে অলিতে গলিতে মোমো পাওয়া যায়, হরেক রকমের। সেখানে মোমো-র সঙ্গে সস্ দেয় নিশ্চয়ই।কিন্তু আজকালকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, মোমো খাওয়ার সময়ে তাদের পোশাকে সস্ ছিটকে পড়ে না।

মহানগরীর এখানে ওখানে এখন উন্নয়নের জোয়ার।

মোমো ও সস্ — এই সময়ে খেতে দারুণ লাগে!

খালি কীভাবে যেন কয়েকটা লোক,যারা ছিল মজুর ,_রক্তকরবী_ র সংখ্যা হয়ে ওঠার যোগ্যতাও যাদের ছিল না, এমনকি যারা পরিযায়ী হয়ে ভিনরাজ্যে চলে যায়নি, অথবা অন্য রাজ্য থেকে এখানেই এসেছিল জীবনে কিছু স্বাদ পাওয়ার জন্য — তারা স্রেফ পুড়ে ছাই হয়ে গেছে। খবরের কাগজ লিখেছে, এমনভাবে তারা পুড়ে গেছে যে শনাক্ত করা যাচ্ছে না। খবরের কাগজে প্রথম পাতায় একটা ছবি দেখে জীবনবিজ্ঞান ভুলে যাওয়া মানুষটিও জেনে গেছেন কোন্ হাড়ের ওপর ভর করে দাঁড়িয়ে থাকে মানুষ।

Yes, how many deaths will it take ’til he knows/ That hat too many people have died.
The answer, my friend, is blowin’ in the wind..

মোমো খেতে এখন আর পাহাড়ে যেতে হয় না, এলগিন রোডের ধারেও না। এখন মোমো মানে কর্পোরেটের মুনাফার ছোটো ছোটো তাল, ফলে মোমো দিয়েও যক্ষপুরীর সেই প্রাসাদ গড়ে ওঠে। সেই মোমো-র সুগন্ধ ও স্বাদ ছড়িয়ে পড়ে মহানগরীর প্রান্তে, জলাভূমির স্মৃতিচিহ্ন মুছে ফেলে যেখানে যক্ষপুরী তৈরি হয়, আর তার ভেতরে আটকা পড়ে থাকা কয়েকজন মজুর স্রেফ আগুনে পুড়ে ছাই হয়ে মরে নিরুদ্দেশ হয়ে যান।

বহু বছর আগে এক দাড়িওয়ালা বুড়ো কীসব লিখেছিলেন, এখন নাকি সেসব যথেষ্ট আধুনিক নয় — _surplus value_…. _alienation_… এমন সব কথা! অথচ বারবার, সেই উত্তরের চা বাগান থেকে দক্ষিণের মোমো কারখানা — একই ছবি — শোষণের, মানুষকে নিংড়ে নিয়ে ছিবড়ে করে দেওয়া শোষণের।

মোমো-র সঙ্গে দেওয়া সস্ -এর দাগ কিছুতেই তুলতে পারিনি সেদিন।কিন্তু এখন আমরা অনেক বেশি আধুনিক, স্মার্ট, রং তুলে দেওয়ার বা গন্ধ চাপা দেওয়ার হরেক ব্যবস্থা আমাদের মুঠোয় — ফলে ঐ _ওয়াও মোমো_ -র কাপ থেকে ওঠা লাশের গন্ধ পোড়া ছাইএর গন্ধ কিংবা মোমো-র সঙ্গে লেগে থাকা সস্-এর মতো রক্তের দাগ — সবকিছু আমরা মুছে ফেলতে পারি।

আমাদের পোশাক থেকে। আমাদের মন থেকেও।জতুগৃহে যাদের লাশ আর খুঁজে পাওয়া যাবে না, তারা তো কোনোকালেই রাজপুত্র ছিল না। ফলে এই লাশগুলো আর কখনোই প্রশ্ন করতে পারবে না, জানতে পারবে না তাদের এই এভাবে মরে যাওয়ার কারণ।কাদের লোভ ও অপদার্থতায় শরীরের মাংস থেকে চর্বি থেকে হাড়গুলো সব পুড়ে আলাদা হয়ে ছিটকে খবরের পাতার ছবি হয়ে গেল, এই বিষয়ে কেউ কৈফিয়ৎ চাইবে না, কারণ এই শান্তিকল্যাণ আমাদের বেশ ভালো লাগে।

আমি মোমো খেতে খুব পছন্দ করি। সস্ দিয়ে, মাখিয়ে একটু একটু করে। ঠিক কর্পোরেট যেমন শ্রমিকের রক্ত খেতে ভালোবাসে। আগেও, এখনও।

PrevPrevious‘নতুন মশাল জ্বেলে দিগন্ত খুঁজছি’: নাদিরা আজাদের কবিতাভুবন
Next“মুঝসে দোস্তি করোগে?”Next
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ratan Khasnabis
Ratan Khasnabis
6 months ago

Brilliant R Khasnabis

0
Reply

সম্পর্কিত পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

September 27, 2026 1 Comment

সার্জিক্যাল স্ট্রাইকেরএর সময় পাকিস্তানে ডায়াপারের বিক্রি বেড়ে গিয়েছিল। #একটি ভঙ্গুর অর্থনীতি, নকশালবাদ আর সন্ত্রাসবাদের ছায়া…আমরা সবাই সংকল্প নিয়েছিলাম অনেক হয়েছে অত্যাচার এবার মোদী সরকার। #৫০০

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

সাম্প্রতিক পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

Gopa Mukherjee September 27, 2026

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681320
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]